বাকশাল কায়েমের ‘মেসেজ’ দিচ্ছে সরকার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে দেশের সংকট কাটবে। কিন্তু বাকশালী কায়দায় নির্বাচন করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে। সরকার বর্তমানে বাকশাল কায়েমের ‘মেসেজ’ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেনের দেওয়া বক্তব্যের জেরে মামলা করা হয়। এ ব্যাপারে রফিকুল বলেন, রাজনৈতিক বিশ্লেষণমূলক বক্তব্য দেওয়ায় মোশাররফের বিরুদ্ধে মামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
সংগঠনের সভাপতি মেজর (অব.) মেহবুব রহমান কর্মসূচিতে সভাপতিত্ব করেন।







Md. Abdur Rouf
২০১৩.০১.২৫ ১৬:৩২Andalib Ansari
২০১৩.০১.২৫ ১৬:৩৪tishad
২০১৩.০১.২৫ ১৮:১৫সিরাজ
২০১৩.০১.২৫ ১৮:৩৫Manna A
২০১৩.০১.২৬ ০৫:৪১Mohammad Shah Alam
২০১৩.০১.২৬ ০৯:০০Tazol Islam
২০১৩.০১.২৬ ১০:০৪বাবুল করিম
২০১৩.০১.২৬ ১১:১৪K arim Howleder
২০১৩.০১.২৬ ১৮:০৩