• হোম
  • বিনোদন
  •   ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ‘অন্যরকম ভালোবাসা’

৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ‘অন্যরকম ভালোবাসা’

অনলাইন প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • অন্যরকম ভালোবাসা’ ছবির দৃশ্যে বাপ্পী-মাহি ও জেরিন

    অন্যরকম ভালোবাসা’ ছবির দৃশ্যে বাপ্পী-মাহি ও জেরিন

  • ‘অন্যরকম ভালোবাসা’ ছবির দৃশ্যে বাপ্পী ও মাহি

    ‘অন্যরকম ভালোবাসা’ ছবির দৃশ্যে বাপ্পী ও মাহি

ভালোবাসা দিবস উপলক্ষে ৮ ফেব্রুয়ারি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্যরকম ভালোবাসা’। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন শাহীন-সুমন। এরই মধ্যে ‘অন্যরকম ভালোবাসা’ মুক্তির সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলেও জানান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম। তিনি বলেন, ‘চলচ্চিত্রে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এত বড় চলচ্চিত্রশিল্প তো অল্প সময়ে পরিবর্তন সম্ভব নয়। আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় প্রথম ছবির চেয়ে আরও সচেতনভাবে “অন্যরকম ভালোবাসা” ছবির কাজ করা হয়েছে। এবারের ছবিতে গল্প-গান-দৃশ্য ধারণের ব্যাপারগুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, ছবির আইটেম গানটি অনেক চমত্কারভাবে করা হয়েছে। আমার মনে হয়, বাংলাদেশে এর আগে এত বড় আয়োজনে কোনো আইটেম গান হয়নি। সব মিলিয়ে “অন্যরকম ভালোবাসা” ছবিপ্রেমী দর্শকদের মধ্যে অন্যরকম এক প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।’
‘অন্যরকম ভালোবাসা’ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন ‘ভালোবাসার রং’ ছবির আলোচিত জুটি বাপ্পী ও মাহি। তাঁদের সঙ্গে আরও আছেন নবাগত নায়িকা সারাহ জেরিন।
বাপ্পী, মাহি ও জেরিন ছাড়া ‘অন্যরকম ভালোবাসা’র ছবিটির অন্য অভিনয়শিল্পীরা হলেন: রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন ও লাক্সতারকা বিপাশা।
আব্দুল্লাহ জহিরের কাহিনির এ ছবিটির নাচের কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, ফুয়াদ আল মুক্তাদির, ইমন সাহা ও শফিক তুহিন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন