জীবনের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ ‘ইন্টারনেট’
ইন্টারনেট মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ। জার্মানির একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত দেন। একটি মামলার রায় হিসেবে আদালত জানান, ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন গ্রাহক। আজ শুক্রবার এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জার্মানির একটি ফেডারেল আদালত একটি মামলার শুনানি শেষে ইন্টারনেটকে জীবনের প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে রায় দেন। ২০০৮ সালে জার্মানির এক ব্যক্তি ইন্টারনেট সংযোগ নেওয়ার পর তা ব্যবহার করতে না পারায় এ মামলা করেছিলেন।
আদালতের একজন মুখপাত্র জানান, বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করতে না পারা, গাড়ি কিনে ব্যবহার করতে না পারার মতোই বিষয়।







syed Kamal mohammad Mukul
২০১৩.০১.২৫ ১৩:০৯নাইম ইসলাম
২০১৩.০১.২৫ ১৭:১২mostafa dewan
২০১৩.০১.২৬ ০৯:৫৪লেখালেখি করতে পারিনা। আমি একজন গরীব ছাত্র তাই আমার পক্ষে সেই আমল থেকে চলে আসা ইন্টারনেট মূল্য বহন
কষ্টকর । সুতারাং ইন্টারনেট গতি এবং এর প্যাকেজ মূল্য কমানোর জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল্।
সকল প্রকার ইন্টারনেট জটিলতা পরিহার করুন , নইলে মামলা------