৪৬ দিন ‘আধা-কারারুদ্ধ’ রিজভী
টানা ৪৬ দিন ধরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রুহুল কবির রিজভী আহমেদ।
ছবি: জিয়া ইসলাম
টানা ৪৬ দিন ধরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর মধ্যে তিনি একবারের জন্যও বাইরে বেরোননি। রিজভীর ভাষায়, তিনি ‘আধা-কারারুদ্ধ’।
পুলিশ অবশ্য রিজভীর এই দাবির সঙ্গে একমত নয়। তাদের বক্তব্য, কেউ বের হতে না চাইলে সে দায় পুলিশের নয়।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দিন এবং এর আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়। এর মধ্যে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে আসামি করা হয়।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। তখন দলীয় কার্যালয়েই ছিলেন রিজভী। এরপর আর তিনি সেখান থেকে বের হননি।
কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দপ্তর সম্পাদকের কার্যালয়। এর পেছনে ছোট্ট একটি ঘর; লম্বায় বড়জোর সাত-আট হাত আর প্রস্থে তিন-চার হাত। ওই ঘরেই ঘুম, পড়াশোনা—সবকিছুই।
রিজভী জানান, প্রতিদিন সকালে ও দুপুরে সহকর্মীরা তাঁর জন্য খাবার নিয়ে আসেন। আর রাতের খাবার পাঠানো হয় বাসা থেকে। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়া, বিভিন্ন বই পড়া, নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলা আর দলের দপ্তরের বিভিন্ন কাজ করে ‘একঘেয়ে’ সময় কাটে তাঁর।
সকাল ১০টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কার্যালয়ে থাকেন নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে কথাবার্তা বলা ছাড়াও দলের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রিজভী। তিনি মনে করছেন, বাইরে গিয়ে পুলিশের কাছে ধরা দেওয়ার চেয়ে এভাবে দলের কাজ চালিয়ে যেতে পারাটা অনেক ভালো। তিনি বলছেন, এটা পালিয়ে থাকা নয়, ‘অত্যাচারী সরকারের বিরুদ্ধে একটি কৌশল।’
দলীয় সিদ্ধান্তে এটি করছেন কি না জানতে চাইলে রিজভী বলেন, এটি রাজনৈতিক বা দলীয় সিদ্ধান্ত নয়। এটি তাঁর নিজেরই সিদ্ধান্ত। যেহেতু একই মামলায় দলের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপর একের পর একটি মামলায় জড়ানো হচ্ছে। এ কারণেই তিনি এই কৌশল নিয়েছেন।
রিজভীর ভাষায়, ‘গ্রেপ্তার করে নিয়ে গেলে তো আর দায়িত্ব পালন করা যাবে না। গ্রেপ্তার করলে করুক। আমি তো আর লুকিয়ে নেই। তারা দলের কার্যালয়ে ঢুকেও আমাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু হাতে নাতে ধরা দেওয়ার চেয়ে যতক্ষণ এভাবে দলের কাজ করা যায় ভালো।’
রিজভীর আশঙ্কা, তিনি কার্যালয় থেকে বের হলেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে। তবে পুলিশের একটি সূত্র বলেছে, আপাতত রিজভীকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশ করছে না।
রিজভী নিজেকে ‘অবরুদ্ধ’, ‘আধা-কারারুদ্ধ’ দাবি করলেও পুলিশ বলছে ভিন্ন কথা। এ বিষয়ে পুলিশের মতিঝিল অঞ্চলের পুলিশের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা কাউকে অবরুদ্ধ করে রাখেননি। কেউ যদি স্বেচ্ছায় বাসা থেকে বা অন্য কোথাও থেকে বের না হয়, তাহলে তা পুলিশের দায় নয়।







Ahmed
২০১৩.০১.২৫ ১৩:০১ONEENDA HANNAN PRAMANIK
২০১৩.০১.২৫ ১৩:১৮tishad
২০১৩.০১.২৫ ১৩:২৭সিরাজ
২০১৩.০১.২৫ ১৩:৪৪Hasan
২০১৩.০১.২৫ ১৪:০২Mohammad Shah Alam
২০১৩.০১.২৫ ১৪:১১Monu
২০১৩.০১.২৫ ১৪:১৫Mahbub Alam
২০১৩.০১.২৫ ১৪:১৫
২০১৩.০১.২৫ ১৪:১৯j alam
২০১৩.০১.২৫ ১৪:২৭Mustafiz Rahman
২০১৩.০১.২৫ ১৪:৩৫AKTER MAMUN
২০১৩.০১.২৫ ১৪:৪০Kamal Hossain
২০১৩.০১.২৫ ১৪:৪৭টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম
২০১৩.০১.২৫ ১৪:৫৩রাসেল
২০১৩.০১.২৫ ১৪:৫৪Abdul Mannan
২০১৩.০১.২৫ ১৫:০০and don't believe police,
Sekul
২০১৩.০১.২৫ ১৫:২৩মিনিটের বেশি লাগবেনা।
SHAHADAT H SHAD (শাহাদাত শাদ )
২০১৩.০১.২৫ ১৫:২৪Rumel Sikder
২০১৩.০১.২৫ ১৫:৩২fazlullah hasan
২০১৩.০১.২৫ ১৬:০২Sohel Rahman
২০১৩.০১.২৫ ১৬:১৩Tanvir Tushar
২০১৩.০১.২৫ ১৬:১৫Biplob Roy Genis
২০১৩.০১.২৫ ১৬:২১Nuruddin Sarker
২০১৩.০১.২৫ ১৭:৫৮kaji md jamshed
২০১৩.০১.২৫ ১৮:০৫Mohammad Siam Hossain Khan
২০১৩.০১.২৫ ১৮:২০আপনারা সম্পুর্ন রপে ব্যার্থ রাজনীতিবিদ। ! ছি ! ছি ! ছি !
Ferdous Ahmed
২০১৩.০১.২৫ ১৮:২৫Imtiaz Rony
২০১৩.০১.২৫ ১৮:৪৩Sarder
২০১৩.০১.২৬ ০৫:৩৫Masum Sheikh, UK
২০১৩.০১.২৬ ০৮:১৩Farid
২০১৩.০১.২৬ ০৮:১৬Russell
২০১৩.০১.২৬ ০৮:৫৭mazharulislam
২০১৩.০১.২৬ ০৯:১০Rajiv
২০১৩.০১.২৬ ০৯:১৫Tazol Islam
২০১৩.০১.২৬ ০৯:৪৬NASIR UDDIN
২০১৩.০১.২৬ ০৯:৫৪পরিমল মজুমদার
২০১৩.০১.২৬ ০৯:৫৪dulal
২০১৩.০১.২৬ ০৯:৫৫Nurul Amin Joarder
২০১৩.০১.২৬ ১০:০০minul
২০১৩.০১.২৬ ১০:২৩Osman Shekh
২০১৩.০১.২৬ ১০:৩২Rimi
২০১৩.০১.২৬ ১০:৩৪Touhid Siddique
২০১৩.০১.২৬ ১০:৪৫Touhidul IslamTareq
২০১৩.০১.২৬ ১১:০৭বাবুল করিম
২০১৩.০১.২৬ ১১:১৮Md.Ibrahim
২০১৩.০১.২৬ ১১:২১অত্যান্ত সত এবং সাহসি রাজনীতিক বিএনপির ভারপাপ্ত মোহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরকার চরম ফ্যাসিবাদি আচরন করছে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকিয়ে রাখা হয়েছে রেজভি সাহেব সঠিক কাজেই করেছেন নাহলে সরকার তাকেও গ্রেপ্তার করতো এবং ৩৭টি মামলা তার মাথার উপর এমনিতেই ঝুলে আছে..!!
SALAM
২০১৩.০১.২৬ ১১:২৯তানভীর আলাদিন সরব
২০১৩.০১.২৬ ১১:৪৭N. Hasan Razu
২০১৩.০১.২৬ ১১:৪৯খুবই লজ্জা লাগে এদের এত অপকর্মের পরও মন্তব্যকারীরা কোন বিবেকে এদের সমর্থন জানায়। এইসব নেতাদের জন্য এদের মানবিকতা জাগ্রত হয়। আরে বাবা যাদের অমানবিকতায় পুরো জাতি জর্জরিত, তাদের জন্য এত মায়া ! অপকর্মকারীদের জন্য এত মায়া ! আবার ভালও থাকতে চাই ! ভাল নেতাও চাই ! সুন্দর দেশ গড়তে চাই ! যত্ন নিব নিম গাছের আর আশা করবো মিষ্টি রসের ?
N. Hasan Razu
২০১৩.০১.২৬ ১১:৫০খুবই লজ্জা লাগে এদের এত অপকর্মের পরও মন্তব্যকারীরা কোন বিবেকে এদের সমর্থন জানায়। এইসব নেতাদের জন্য এদের মানবিকতা জাগ্রত হয়। আরে বাবা যাদের অমানবিকতায় পুরো জাতি জর্জরিত, তাদের জন্য এত মায়া ! অপকর্মকারীদের জন্য এত মায়া ! আবার ভালও থাকতে চাই ! ভাল নেতাও চাই ! সুন্দর দেশ গড়তে চাই ! যত্ন নিব নিম গাছের আর আশা করবো মিষ্টি রসের ?
Mirza Mehedi Hasan
২০১৩.০১.২৬ ১২:০১Md. Shariful Islam
২০১৩.০১.২৬ ১২:১৩Md. Obaidur Rahman
২০১৩.০১.২৬ ১২:৫২Shaker Ahammed
২০১৩.০১.২৬ ১২:৫২সোহাগ-সাস
২০১৩.০১.২৬ ১২:৫৪Joyanta Roy
২০১৩.০১.২৬ ১২:৫৪Prodip
২০১৩.০১.২৬ ১৩:০৪Osman Shekh
২০১৩.০১.২৬ ১৩:০৬abul bashar
২০১৩.০১.২৬ ১৩:৫৬Mohammad Shah Alam
২০১৩.০১.২৬ ১৪:২৪Alamgir Kabir
২০১৩.০১.২৬ ১৪:৩২আমরাও অপেক্ষায় আছি.।।....।।..............।।................।।
AKASH CHOWDHURY
২০১৩.০১.২৬ ১৪:৪২Md. Asaduzzaman
২০১৩.০১.২৬ ১৬:৩২B.M.S Hossain
২০১৩.০১.২৬ ১৭:০৮@Md.Ibrahim........বিএনপিতে আবার সৎলোক আসলো কোৎথেকে ? তাদের নেতা তারেক ক্ত সৎ মানুষ না !