দেশে স্যামসাংয়ের ৪৬ ইঞ্চি এলইডি টিভি

অনলাইন ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেশের বাজারে লাইট এমিটিং ডায়োড বা এলইডি প্রযুক্তির টেলিভিশন এনেছে স্যামসাং। ৪৬ ইঞ্চি মাপের এ টেলিভিশনটির দাম এক লাখ ৫০ হাজার টাকা।
স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষের ভাষ্য, এলইডি প্রযুক্তির এ টেলিভিশন বিদ্যুত্সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। স্মার্ট এই টেলিভিশনে উন্নতমানের ছবি দেখা যায় এবং পাশাপাশি এটি সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করা যায়।
৪৬ ইঞ্চি মাপের একটি মডেল ছাড়াও ৪০, ৩২ ও ২২ ইঞ্চি মাপের এলইডি প্রযুক্তির টিভি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ৪০ ইঞ্চি মাপের টেলিভিশন মডেলটির দাম ৯৯ হাজার, ৩২ ইঞ্চি মাপের দাম ৭১ হাজার ২০০ ও ২২ ইঞ্চি মাপের এলইডি টিভির দাম ৩৭ হাজার ৯০০ টাকা।
চারটি মডেল ছাড়াও সাশ্রয়ী দামের এলইডি প্রযুক্তির ৩২ ইঞ্চি মাপের একটি টেলিভিশন বাজারে এনেছে স্যামসাং। ইউএ৩২ইএইচ৪০০০ মডেলের এ টেলিভিশনের দাম ৫৮ হাজার টাকা।
স্যামসাংয়ের এলইডি প্রযুক্তির টেলিভিশন পাওয়া যাবে বসুন্ধরা সিটির স্যামসাং স্মার্টফোন ক্যাফে, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও সিঙ্গার প্রদর্শনী কেন্দ্রগুলোতে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

tishad

tishad

২০১৩.০১.২৫ ১৩:৫৭
দাম দিন দিন কমেই চলছে।খুব ই ভালো।

Halim Khan

Halim Khan

২০১৩.০১.২৬ ১০:৫৭
still expensive than the other countries! international market price is for 32" = 250 USD+bangladesh & bring to bangladesh tax 253 USD=39,737 taka. So better buy from out of bangladesh. How about guaranty or warranty in bangladesh???

S.Hossen

S.Hossen

২০১৩.০১.২৬ ১২:৫৬
I am agree with Mr.Halim Khan

Joyanta Roy

Joyanta Roy

২০১৩.০১.২৬ ১৩:০০
Additional price is for guarantee and warranty !!