‘টেলিভিশন’ ছবির ক্যারাভ্যান

বিনোদন প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
টেলিভিশন ছবির দৃশ্যে তিশা

টেলিভিশন ছবির দৃশ্যে তিশা

ক্যারাভ্যান, একটি গাড়ি। এই গাড়ি নিয়ে টেলিভিশন ছবির শিল্পী ও কলাকুশলীরা আজ থেকে ছুটে বেড়াবেন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং উল্লেখযোগ্য স্থানে। আজ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি টেলিভিশন।
ফারুকী জানান, আজ শিল্পীরা ক্যারাভ্যান নিয়ে যাচ্ছেন বলাকা, মধুমিতা, সনি এবং টঙ্গীর চম্পাকলি প্রেক্ষাগৃহে। আগামীকাল শনিবার যাবেন নারায়ণগঞ্জ ও ডেমরার নিউ মেট্রো, মতিমহল ও চাঁদমহল প্রেক্ষাগৃহে। আগামী রোববার ময়মনসিংহের পূরবী ও জয়দেবপুরের বর্ষায়; সোমবার তাঁরা যাবেন খুলনার সংগীতায়। রোববার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন টেলিভিশন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
এ ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্য আর্টিস্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে টেলিভিশন ছবির মুক্তি উপলক্ষে একাধিক টিভি চ্যানেলে আজ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পরিচালক ও শিল্পীরা।
আজ চ্যানেল ওয়ানের ‘পাওয়ার ভয়েজ’ অনুষ্ঠানে থাকছেন ফারুকী ও তিশা। একাত্তর টিভিতে আজ রাত সোয়া নয়টায় ‘জয়তু’ অনুষ্ঠানে অংশ নেবেন ফারুকী, তিশা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটির সঞ্চালক আব্দুন নূর তুষার।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Ekhlas

Ekhlas

২০১৩.০১.২৫ ০৮:৫৬
যেই ছবিতে মোশারফ ভাই চঞ্চল ভায়ের মত আভিনেতা আছে, সেই ছবি কেমন হবে দর্শকেরা ভালোভাবেই জানে। সুতরাং টেলিভিশন ছবিটি সবারই ভালো লাগবে, ইনশাল্লাহ

Benoy

Benoy

২০১৩.০১.২৫ ১০:২৬
তিশা কম কোথায় এখলাস সাহেব ?

২০১৩.০১.২৫ ১২:৪৯
যেই ছবিতে তিশা আছে, সেই ছবি সবারই ভালো লাগবে, ইনশাল্লাহ

নাইম ইসলাম

নাইম ইসলাম

২০১৩.০১.২৫ ১৫:২১
একদিকে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি অন্যদিকে তিশা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মত শিল্পীরা, সুতরাং আশা অনেক...

sirazul

sirazul

২০১৩.০১.২৬ ১১:৪৬
ছবিটা খুবই চমৎকার কিন্তু যারা বাংলাকে বাদ দিয়ে এদেশে ইন্ডিয়ান সংস্কৃতি বুকে লালন করে তারাই বড় রাজাকার।

S.I.Joy

S.I.Joy

২০১৩.০১.২৬ ১৩:৪৩
ফারুকী ভাই এর কাছ থেকে আমরা নিয়মিত মুভি চাই