অন্যকলাম
বেফাঁস সোঙ্গা
ছেলেদের তুলনায় মেয়েদের র্যাঙ্কিংটা খুবই অস্থিতিশীল। জোকোভিচ-ফেদেরার-নাদাল-মারেরাই সেরা চারে। কিন্তু মেয়েদের র্যাঙ্কিংয়ের কোনো ধারাবাহিকতা নেই। কেন এমনটা হয়? প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু করা হয়েছিল ভুল লোকের কাছে। জো-উইলফ্রায়েড সোঙ্গা এর উত্তরে যা বলেছেন, তাতে নারীবাদীরা চটে যেতেই পারেন, ‘আসলে মেয়েরা আবেগের দিক দিয়ে আমাদের তুলনায় অনেক বেশি নড়বড়ে। আমি নিশ্চিত, সবাই তা মনে করেন, এমনকি মেয়েরাও।’ উত্তর শুনে সংবাদ সম্মেলনকক্ষে হাসির রোল পড়ে গেলে সোঙ্গা আরও সিরিয়াস হয়ে বলেছেন, ‘না? আপনারা কি তা-ই মনে করেন না?’ সোঙ্গার এই প্রশ্নের উত্তর দেওয়ার বোকামি কেউ অবশ্য করেনি। এএফপি।
চেলসিতে বেকহাম!
বেকহাম তাহলে যোগ দিচ্ছেন চেলসিতে? খবর এসেছে, চেলসিতে নাকি ট্রায়ালও দিচ্ছেন তিনি। খবরটা ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের পীড়িত করতে পারে। শত্রুশিবিরে কী করে যোগ দেন তাদেরই একসময়ের ঘরের ছেলে। না, ডেভিড বেকহাম নন। চেলসিতে আসলে ট্রায়াল দিচ্ছে বেকহামের ছেলে ব্রুকলিন। সেটাও ‘গোপনে’। খবর পাওয়া গেছে, চেলসির কবহাম অনুশীলন কেন্দ্রে ১৩ বছর বয়সী ব্রুকলিনের ট্রায়াল দেখতে হাজির ছিলেন খোদ ক্লাবটির একাডেমি পরিচালক নিল বাথ। এ নিয়ে তিনবার ট্রায়াল দিল ব্রুকলিন। সামনে আরও কয়েকটি ট্রায়ালেও অংশ নেবে। সবকিছু পছন্দ হয়ে গেলে বেকহামের বড় ছেলেকে দেখা যাবে চেলসির একাডেমিতে। বর্তমানে নতুন ক্লাবের সন্ধানে থাকা সিনিয়র বেকহাম না হলেও তাঁরই ছেলের চেলসি-যাত্রার খবরটিও ইউনাইটেড সমর্থকদের পছন্দ হওয়ার কথা নয়। ওয়েবসাইট।
পাঠকের মন্তব্য
- ২০১৩.০১.২৬ ১৬:৪৪
- বেফাঁস সোঙ্গা ভুল বলেছেন। ছেলেদের র্যাঙ্কিংটা অস্থিতিশীল শুধু টেনিসে নয় এমনকি ছিনেমা,রাজনীতি প্রায় সব জায়গায় কারন ছেলেরা জোর খাটিয়ে কম বয়সীদেরকে সুযোগ দেয়না পাছে তাদের দুর্বলতা ধরা পরে.। ।।







