মন থেকে চাইলে সবই সম্ভব

শাহরিয়ার নাফীস

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিপিএলের প্রথম আসরে সেঞ্চুরি হয়েছিল প্রথম ম্যাচেই। এবার টুর্নামেন্টের সপ্তাহ খানেক পরও সেঞ্চুরির দেখা নেই। সেই খরা কাটালেন কাল শাহরিয়ার নাফীস। টি-টোয়েন্টিতে তাঁর কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন মাথায় নিয়ে শুরু হয়েছিল শাহরিয়ারের বিপিএল। টুর্নামেন্ট শুরুর সময় সর্বোচ্চ ছিল ৩০, স্ট্রাইক রেট আশিরও নিচে! গত বিপিএলে অধিনায়ক হিসেবে শুরু করেও পরে জায়গা হারাতে হয়েছিল দলে। অধিনায়কত্বের বাড়তি চাপ সঙ্গী এবারও। কিন্তু এবার যেন অন্য শাহরিয়ার নাফীস। শুধু টুর্নামেন্টের সেঞ্চুরি-খরাই নয়, অধিনায়কের দুর্দান্ত ইনিংসেই কাটল খুলনার জয়-খরাও।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন