আমিই বাংলাদেশবাংলাদেশ এগিয়ে চলেছে মানুষের সম্মিলিত ও ব্যক্তিগত চেষ্টায়। বাংলাদেশ মানে শুধু নেতিবাচক খবর নয়। দেশে ও বিদেশে নিজের কাজ দিয়ে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করছেন, তাঁদের কথা নিয়ে আমাদের এই আয়োজন

‘আমি বাংলাদেশেই থাকব’

আব্দুল কাইয়ুম | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১০২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
মাহবুব মজুমদার

মাহবুব মজুমদার

খালেদ সরকার

মাহবুব মজুমদারের সঙ্গে যখন পদার্থবিজ্ঞান বা গণিতের কোনো বিষয় নিয়ে আলোচনা করি, মনে হয় আমি যুক্তরাষ্ট্রের কোনো এক উঁচু মানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে কথা বলছি। মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর কথা শুনি। এটা মোটেও অতিশয়োক্তি নয়। যে কেউ তাঁর সঙ্গে দুই মিনিট কথা বললে অন্য রকম এক অনুভূতিতে সিক্ত হবেন। বিশ্বমানের মেধা নিয়ে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মকে গড়ে তুলছেন।
বছর দুয়েক আগে সৌদি আরব থেকে চিঠি আসে মাহবুব মজুমদারের কাছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় সৌদি দলকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য ওরা মাহবুবকে চায়। মাহবুব তাদের চিঠির উত্তরে লেখেন, ‘আমি বাংলাদেশেই থাকব।’
মাহবুব মজুমদার বাংলাদেশ গণিত অলিম্পিয়াড টিমের কোচ (প্রশিক্ষক)। প্রতিবছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের গণিত দলকে পারদর্শী করে তোলার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। বলা যায়, তাঁরই চেষ্টায় খুব দ্রুত বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও রৌপ্যপদক পায়। অন্যান্য দেশের অন্তত আট-দশ বছর লাগে। কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম অংশগ্রহণ করার পর মাত্র দুই বছরেই অনারেবল মেনশন ও চার বছরের মাথায় ব্রোঞ্জপদক পায়। গত বছর পেয়েছে দুটি ব্রোঞ্জ ও একটি রৌপ্যপদক।
নিশ্চয়ই এ জন্য তরুণ গণিতবিদ ধনঞ্জয় বিশ্বাস, নাজিয়া চৌধুরী, সামিন রিয়াসাত, তারিক আদনান, নূর মোহাম্মদ শফিউল্লাহ, সৌরভ দাসদের মেধা ও কৃতিত্ব প্রশংসাযোগ্য। কিন্তু মাহবুব মজুমদারের বিশেষ প্রশিক্ষণ না থাকলে হয়তো তাঁদের আন্তর্জাতিক মানের মেধা অনাবিষ্কৃতই থেকে যেত। এখন তো যুক্তরাষ্ট্রের এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, যুক্তরাজ্যের অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পদকপ্রাপ্তদের বৃত্তি দিয়ে রীতিমতো কাড়াকাড়ি করে নিয়ে যায়।
মাহবুব মজুমদার যুক্তরাষ্ট্রে মা-বাবার সঙ্গে থেকে বড় হয়েছেন। জন্ম ১৯৭১ সালে, ঢাকায়। মা তাজিমা মজুমদার, বাবা বদিউল আলম মজুমদার। হাইস্কুলে পড়ার সময় মাহবুব দু-দুবার যুক্তরাষ্ট্রের সেরা শিক্ষার্থী হওয়ার গৌরব লাভ করেন। রচনা লেখা আর বিজ্ঞান প্রকল্পের প্রতিযোগিতায় তাঁর কৃতিত্বের মেডেল তিনি পান খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাত থেকে। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটি থেকে স্নাতক, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএস) এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। তাঁর বিষয় ছিল ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যা। এর পর লন্ডনে ইম্পিরিয়াল কলেজে তিনি পোস্ট ডক্টরাল করেন। দেশে ফিরে আসেন ২০০৫ সালের শুরুতে।
দেশে ফিরে এলেন কেন? ‘আমি সব সময় ভাবতাম, দেশে থাকব, এখানেই কাজ করে যাব। বাবা-মা দেশে ফিরে এসেছেন। তাই আমার ইচ্ছা পূরণ হয়েছে।’
দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনার জন্য আবেদন করেন। কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না। কিন্তু মাহবুব অদম্য। কাজ করে চলেছেন। এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ফিন্যান্সিয়াল ম্যাথমেটিকসে শিক্ষকতা করছেন। তিনি নিজ উদ্যোগেই গণিত উৎসব ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গণিত উৎসবের মধ্য দিয়ে সারা দেশ থেকে নির্বাচিত সেরা তরুণ গণিতবিদদের তিনি প্রশিক্ষণ দেন। তাঁদের তৈরি করে নেন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য।
মাহবুবকে জিজ্ঞেস করি, তিনি তরুণদের নিয়ে কাজ করছেন, তাঁর উৎসাহের উৎস কী? বলেন, ‘আমাদের দেশের তরুণদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। এদের প্রতিভা আছে। সুযোগ পেলে বিকশিত হবে।’
যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়ের চেয়েও উন্নত মানের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেন মাহবুব মজুমদার। তিনি মনে করেন, বাংলাদেশে মেধার অভাব নেই। কার্যকর উদ্যোগ নিলে এটা খুবই সম্ভব।
মাহবুব মজুমদার বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে কোচ হিসেবে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। এ জন্য তিনি এক পয়সাও সম্মানী নেন না। এটা তাঁর সাধনা।
 আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: ab@prothom-alo.info

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Durbar

Durbar

২০১৩.০১.২৫ ০৩:২০
বাংলাদেশে মেধার অভাব নেই। অভাব আছে সে মেধাকে ব্যবহার করার মতো মেধাবীদের। এ দেশে কে 'কি জানে' তার চেয়ে বড় যোগ্যতা হোল 'কাকে জানে' । মাহবুব মজুমদারদের সংখ্যা বাড়লে অপদর্থরা পিছু হটতে বাধ্য হবে - সৃষ্টি হবে চাটুকার-মুক্ত সমানাধিকারের বাংলাদেশ !

Kazol

Kazol

২০১৩.০১.২৫ ০৩:৩২
ভাল কাজ.. ভাল মানুস.।
২০১৩.০১.২৫ ০৩:৪৬
My Hats Off Salute ....

Rakibur Rahman

Rakibur Rahman

২০১৩.০১.২৫ ০৪:০৯
His initiatives and efforts are admirable. I believe the trend in mathematics in Bangladesh will only grow. Once you pick up these smart kids in high school, you must also ensure quality undergraduate and graduate education for them. So we need more initiatives to create better departments/institutes of fundamental science in the country. Also a profession in Mathematics/Physics should be made more lucrative. Otherwise, these kids will be lost.

shofiqur rahman

shofiqur rahman

২০১৩.০১.২৫ ০৪:৩১
আমাদের দেশে মেধার অভাব নেই কিন্তু পরিবেশের কারনে মেধার বিকাশ গঠানো সম্ভব হচ্ছে না । দেশের জন্য অনেকে ভাল কাজ করতে চান কিন্তু আ্মাদের দেশের রাজনীতিবিদদের বিরাট অংশ সংগে কিছু বুদ্ধিজীবি তারা আ্ন্তরিকভাবে চান না যে দেশটা আগাক এবং দেশের তরুন সমাজ ভাল কাজ করুক। আমাদের দেশের অনেক জায়গায় যাদের জমিদারী ছিল তারা কখনও তাদের এলাকার মানুষ শিক্ষিত এবং সচেতন হোক তারা চাইতেন না। কতদিন হল মালয়েশিয়া উন্নত বিশ্ব নিজেকে স্হান করে নিয়েছে। যদিও অপ্রাসঙিক তবুও বলতে হয় আমাদের দেশ থেকে কৃষি শ্রমিক নিয়ে কৃষিকাজ করেমালয়েশিয়া নিজের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষি পন্য রুপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করিতেছে অতচ আ্মাদের মাটি কত উর্বর, আমাদের কৃষক কত পরিশ্রমি অতচ আমরা আ্মাদের চাহিদা মেটাতে পারছি না । আসল কথা আমাদের মেধাবীরদের মূল্যয়ন করা হচ্ছে না এবং নিজ উদ্যেগে কেউ কিছু করতে চাইলে প্রতিবন্ধকতা তৈরী করা হয়। প্রথম আলোর এই প্রতিবেদনগুলা মনের ভিতর আসাজাগায় আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, যারা একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের দেশের জন্য অকাতরে প্রান দিয়েছিলেন, তাদের স্বপ্ন পূরণ হবে যদিও দেরীতে।

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০১.২৫ ০৪:৪৬
আপনিই বাংলাদেশ ! অভিনন্দন মাহবুব স্যারকে । জনাব মাহবুব আমাদের গর্ব আমাদের অহংকার । বিদেশে উন্নত কাজের সুযোগ পাবার পরেও নিজ দেশের জন্য বা দেশের ছেলেমেয়েদের জন্য দেশে থাকার মতো ঘটনা একেবারে বিরল । বিরল ঘটনার বিরল মানুষটি বিশ্ব থেকে আমাদের জন্য এনে দিয়েছে সন্মান আর আমরা হয়েছি ধন্য । সরকারের উচিত হবে তাকে যথার্ত মূল্যায়ন করা । নচেত্‍ আগামীতে মাহবুব ছ্যারের মতো গুনি লোকদের বিদেশে পাড়ি দেবার মতো লোকের অভাব হবেনা ।

Ashraf

Ashraf

২০১৩.০১.২৫ ০৫:০৯
অসাধারন!
'কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না' - আমার মনে হয় সহজেই আমরা এই দুর্বোধ্য কারনটা অনুমান করে নিতে পারি !!!!!

Mujahidul Islam

Mujahidul Islam

২০১৩.০১.২৫ ০৫:২৮
I am impressed. I wish I would do the same. May the Almighty accept me.

MD. JAHIRUL ISLAM

MD. JAHIRUL ISLAM

২০১৩.০১.২৫ ০৫:৫৫
মাহবুব মজুমদারের মতো মেধাবী মানুষের ঢাকা বি তে সুযোগ হয় না!! আফসোস!! তাও দেশে পরে আছে, গনিতের জন্য কাজ করছে। আমি আশা করি একদিন উনার মেধার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ।

Arefur

Arefur

২০১৩.০১.২৫ ০৬:৩৬
Honestly speaking we need this type of person to rule and develop our nation. Salute to you- go head. We shall win one day. We didn't get our freedom yet. There is long way to go. But don't know when its gonna be ended. Salute again from Virginia.

Dr. Nahid Arjuman Banu

Dr. Nahid Arjuman Banu

২০১৩.০১.২৫ ০৬:৪৯
আমাদের দেশের তরুণদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। এদের প্রতিভা আছে। সুযোগ পেলে বিকশিত হবে।’

Arif ----From Canada

Arif ----From Canada

২০১৩.০১.২৫ ০৭:০১
A rare example of a patriot of Bangladesh, my deep respect and salute to you.
Those who think that they are really scholar, educated and patriot but earning money from unseen and illegal sources they should read this article and see what they are doing and what you are doing. They should blame themselves; they should punish themselves for their acts.

Tauhidun

Tauhidun

২০১৩.০১.২৫ ০৭:০৬
অনজলি লহ মোর।
দেশকে ভাল বাসা, দেশের জন্য কিছু করা একেই বলে।

Md. Mohiuddin shamim

Md. Mohiuddin shamim

২০১৩.০১.২৫ ০৮:২৭
আপনারায়ে পারবেন দেশটাকে এগিয়ে নিতে, দেশের বাহিরে না আশলে কেহ জানবেনা, দেশের পরতি আমাদের ভালবাশার কথা, দননবাদ মাহবুব মজুমদার সারকে।

shahriar

shahriar

২০১৩.০১.২৫ ০৮:৩৫
Salute to this Greatman.

Md Moniruzzamman Monir

Md Moniruzzamman Monir

২০১৩.০১.২৫ ০৯:১৭
তিনি যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেসব জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫% শিক্ষকই ভর্তির জন্য কোয়ালিফাই হবেননা, তাই তাকে ঢাবিতে সুযোগ দেয়া হয়নি। আমাদের দেশের মত মেধাবীদের অমূল্যায়ন মনে হয় আর কোথাও করা হয় না ।

আপনার জন্য শুভকামনা রইল।

Engineer Shapath

Engineer Shapath

২০১৩.০১.২৫ ০৯:২৯
wow with this extreme qualifications still He didnt get chance to work in DU ... i wonder DU s min requirement..?
Salute to this Sir ....

Engineer Shapath

Engineer Shapath

২০১৩.০১.২৫ ০৯:২৯
wow with this extreme qualifications still He didnt get chance to work in DU ... i wonder DU s min requirement..?

Salute to this Sir ....

২০১৩.০১.২৫ ০৯:৩৭
মাহবুব মজুমদারের মত লোক পৃথিবীতে খুব কমই আছে।উনাকে এত ভাল ভাল দেশ থেকে অফার করা হয়েছে প্রশিক্ষক হিসেবে যোগ দেয়ার জন্য কিন্তু উনি কি গিয়েছেন ? যায়নি কারন উনি সত্যিই একা একজন বাংলাদেশ। উনার জন্য রইল আমাদের সবার দোয়া আর সুভকামনা আল্লাহ উনাকে সবসময় ভাল রাখুক আমাদের দেশটাকে উনি আরও উচুতে নিয়ে যাক এটাই আমাদের আশা ।
২০১৩.০১.২৫ ০৯:৫০
we are really proud of you, salute u..

Mozahidul Islam

Mozahidul Islam

২০১৩.০১.২৫ ০৯:৫৩
I would like to thank him from the core of my heart. Perhaps you do not have the high jack in the country so you have been denied from the DU.

Architect Shuvro Rahman

Architect Shuvro Rahman

২০১৩.০১.২৫ ১০:১১
Respected Mahbub Majumdar Sir is our proud.

Undoubtedly there are millions of scholars from Bangladesh. We the nation that never know how to appreciate wisdom. There are no appreciation of scholars in our country, rather the uneducated, dishonest, robber people are in the highest positions.

I hope next generation will be the era of change. The scholars of Bangladesh will lead the nation, In-sh-aallah.

abu bokor

abu bokor

২০১৩.০১.২৫ ১০:১১
মাহবুব ভাই তোমাকে হাজার সালাম

Mohammed

Mohammed

২০১৩.০১.২৫ ১০:১২
Thank you Mahbub.People like you are the real heroes.Keep up your good works. All the best.

Tarek Rana

Tarek Rana

২০১৩.০১.২৫ ১০:১৯
What an example! DU does not deserve him.
I trust he will get his reward and due respect one day.
I wish him all the best and hope that he will be an example for us..
২০১৩.০১.২৫ ১০:২০
স্যার, আমাদের দেশে সংশ্লিষ্ট মহল আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই, কিন্তু আমরা আপনাকে এবং আপনার প্রচেষ্টা কে যথাযথ সম্মান জানাই। আর সাথে আপনি জেনে খুশি হবেন যে আমাদের দেশে আমার মত অনেকেই আছে যারা আপনার মত ব্যক্তি মহল এবং উদ্যোগসমূহকে এই দেশে স্বাগত জানায়, শ্রদ্ধা করে এবং নিয়মিত খোঁজ-খবর রাখে।

Md. Salah Uddin

Md. Salah Uddin

২০১৩.০১.২৫ ১০:৩৯
সালাম বস.....
২০১৩.০১.২৫ ১০:৩৯
লেখাটা পড়ে কি যে ভাল লাগলো বুঝাতে পারবোনা ! এমন হ-য-ব-র-ল দেশে আসা কি তার উচিত হয়েছে ?বিদেশ থাকলে মেধা দিয়ে দেশের সুনাম বিশ্বময়
ছড়িয়ে দিতে পারতেন ! আমরাতো মেধাবীদের মুল্যায়ন করতে জানিনা। এই যেমন মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ চেয়ে হোচট খেলেন !!!!

shahed

shahed

২০১৩.০১.২৫ ১০:৫০
ঢাবিতে ওনার মতো মেধাবীদের জায়গা না হওয়ারি কথা, হলে তো চাটুকার তেল বাজ, অথরব নেতা টাইপের লোক যারা টিচার হইছে তারা বেইল পাই বোনা ।

syed Kamal mohammad Mukul

syed Kamal mohammad Mukul

২০১৩.০১.২৫ ১০:৫৬
দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনার জন্য আবেদন করেন। কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না। !!!!!!!!!!!!!!! এদেশ আমাদের আমরা এখানে থেকে আমাদের সন্তানদের বসবাসে উননত ব্যাবসথা আমরা করে য়াব য়ার য়ার আবসথান থেকে এ আমাদের পতিগগা ! অভিননদন জনাব মাহবুব !

Md.Mazharul Islam

Md.Mazharul Islam

২০১৩.০১.২৫ ১১:০৪
We salute you. We simply need u for our soner Bangladesh.
২০১৩.০১.২৫ ১১:০৯
few people(politicians) declare themselves as most patriot and try to destroy the merit of this country by reserving quota,politicizing the universities and every public sectors,... etc. Most of the times, they just do opposite their speech.

AKM Shahidullah

AKM Shahidullah

২০১৩.০১.২৫ ১১:১৫
Salute a Trillion to Mahbub Mazumder.

Kamrul

Kamrul

২০১৩.০১.২৫ ১১:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে এখনও এর প্রায়শ্চিত্ করতে পারে, তবে বিষয় হচ্ছে জনাব মাহবুব মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবেন কিনা!
২০১৩.০১.২৫ ১১:৪২
Salute Mr. Mahbub!!! We need more Mahbub to build prosperous Bangladesh.

shobuj

shobuj

২০১৩.০১.২৫ ১১:৪৬
তোমার পা ছুয়ে সালাম করতে ইচছে করে স্যার। salute to u..u r one of the most rearest patriotic Bangladeshi..Proud of u, sir..

Md. Rezaul Haque

Md. Rezaul Haque

২০১৩.০১.২৫ ১১:৫২
Great!

Mehdi

Mehdi

২০১৩.০১.২৫ ১২:৩০
i can not Imagine so much great scholars are staying and working in Bangladesh. I think those who are doing great in foreign countries as always want to go back home and work there. It is up to govt to encourage and utilize them properly so that they can contribute and work for Bangladesh. It is also the responsibility for BD people to change their narrow mindset for them who wants to come back and work for them.

Monsur-ul-Hakim

Monsur-ul-Hakim

২০১৩.০১.২৫ ১২:৩৪
মাহবুব মজুমদার সাহেবের কথা পড়ে খুবই ভাল লাগলো। তার আরো উন্নতি কামনা করি, আল্লাহুম্মা আমীন।

mahabub hasan didar

mahabub hasan didar

২০১৩.০১.২৫ ১২:৩৫
greatman........................................................greatman

Mehdi

Mehdi

২০১৩.০১.২৫ ১২:৪০
I think, it is the narrow mindset of BD people. The problem is there. When someone wants to go back and work there then everyone looking at him strangely, discourage and disrespect them. It looks like he did a great sin to come back home. One of my friends who had faced the same kind of treatment while go back hoemotion, hatred, jealme then become frustrated. Bengali people mentality is sometime unpredictable. lots of blind ousy are parts of our characteristics.

P.M.M. Jamal.

P.M.M. Jamal.

২০১৩.০১.২৫ ১২:৫২
Go ahead. May Allah bless you.

Shihab

Shihab

২০১৩.০১.২৫ ১২:৫৫
‘আমি বাংলাদেশেই থাকব’ :)

plaban

plaban

২০১৩.০১.২৫ ১২:৫৮
I am just writing to thank Prothom-alo for this I am Bangladesh (আমি বাংলাদেশ ) project.
we not only recognising those exceptionally talented bangladeshi's but also inspiring thousands of
Bangladeshis by example. This is the kind of project we should have started long time ago, nevertheless, I felt my duty to thank every one related to this project.

musafir

musafir

২০১৩.০১.২৫ ১২:৫৯
চোখের পানি আটকে রাখতে পারছিনা।

২০১৩.০১.২৫ ১৩:১০
মাহবুব মজুমদারের সঙ্গে কোথায় যেন আমার আতি পিরিয় মানুষ, অধ্যাপক আবদুললা আবু সাইয়দ-এর সাথে একটা মিল পাচিছ।
জদিও তাদের দুজনের বিষয় ভিনন, বাংলা আর মেথ, কমপিলিটলি ভিনন। তবে কোথাও একটা মিল আছে নিশচয়ই ।

Ibrahim Khalil (Shaon)

Ibrahim Khalil (Shaon)

২০১৩.০১.২৫ ১৩:১৬
মাহবুব মজুদদারদের মত দেশপ্রেমিক মেধাবীদের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে শত প্রতিকূলের মাঝেও এগিয়ে যাবে।

Md Farhad Reza

Md Farhad Reza

২০১৩.০১.২৫ ১৩:৩৬
After being refused from DU, he is still with us. Hope DU authority is reading the news. We are proud of him.DU didn't give the recognition but Bangladeshi people is loving him.God bless u Mahbub Sir..

A.K.M Monzoor Murshed

A.K.M Monzoor Murshed

২০১৩.০১.২৫ ১৩:৩৭
We accept the people like you who will not expose himself what he does rather he tries to do the best of the country using his merit. And if all do it, we do not need to do any talk show that our politicians should be changed, rather it would be changed the politics authomatically with the right mendat by using the merit along with the patriotism.

Amity.duVietnam

Amity.duVietnam

২০১৩.০১.২৫ ১৪:০৫
i just feel cry and feel proud of you i.e. MIT, Stanford, Cambridge, Imperial.....OMG
২০১৩.০১.২৫ ১৪:৩৮
Shame shame for DU community.
I feel sorry for those panel members who were in that selection committee. Of course, they don't care this.
Feeling humiliate as a member of that community

Jasim Uddin

Jasim Uddin

২০১৩.০১.২৫ ১৫:০১
Dear Mhabub sir, we Bangladeshi are fine but our corrupted politicians are destroying the country. You can do more in NSU than DU. In any public university, you have to do Nill/Sada/Sonali/Forum etc.

nirbak

nirbak

২০১৩.০১.২৫ ১৫:০৭
স্যার, খুব কষ্ট নিয়ে লিখছি। এমআইটি থেকে গ্রাজুয়েশন, তারপর স্ট্যানফোর্ড, ক্যামব্রিজ আর ইমপেরিয়াল কলেজ..........তারপর সবকিছু ছেড়ে চলে আসলেন বাংলাদেশে........স্যার, আপনার পা ছুঁয়ে সালাম করতে ইচ্ছা করছে আমার...........ঢাকা বিশ্ববিদ্যালয় চিনলো না আপনাকে, বাংলাদেশ চিনলো না আপনাকে, তারপরও আপনি থেমে যাননি স্যার। স্যার, আপনি থামবেন না প্লিজ.......আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই স্যার, আমাদের বাংলাদেশেই.............এই দেশের প্রচুর মেধাবী মানুষজন দেশের বাইরে সফল, তাদের অনেকেই চান এই দেশটার জন্য কিছু করতে, আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় টা হলে তাদের অনেকেই সে সুযোগ পাবেন। আমি নিজেও PhD করার জন্য আমেরিকা যাচ্ছি ইনশাল্লাহ............কিন্তু আমার ভেতরের আকুল ইচ্ছা, একদিন ফিরে আসবো, একটা কিছু করবো। স্যার, আপনার স্বপ্ন সত্যি হোক........আমরা আছি আপনার সাথে।

Md.Ashraful Alam

Md.Ashraful Alam

২০১৩.০১.২৫ ১৫:২৩
salute to u ..we need your instruction...Best of luck..

Muzahidul Islam Mazumder

Muzahidul Islam Mazumder

২০১৩.০১.২৫ ১৫:৩৩
""এখন তো যুক্তরাষ্ট্রের এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, যুক্তরাজ্যের অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পদকপ্রাপ্তদের বৃত্তি দিয়ে রীতিমতো কাড়াকাড়ি করে নিয়ে যায়।""------ কারন তারা জানে ব্যবসা করতে মেধা লাগে। নতুন কিছু বানিয়ে ধুমাইয়া ব্যবসা করা যায়। আর বাংলাদেশে মেধাবী ব্যবসায়ীদের কে গুলি করে পুরষ্কার দেওয়া হয়। ,,,,,,,

Md. Abu Osman

Md. Abu Osman

২০১৩.০১.২৫ ১৫:৪৭
অভিনন্দন মাহবুব স্যারকে । জনাব মাহবুব আমাদের গর্ব ,আপনার জন্য শুভকামনা রইল।

Udasin

Udasin

২০১৩.০১.২৫ ১৫:৫০
I feel proud of you. MIT (Bachelor), Stanford (Masters), Cambridge (PhD) and Imperial College (Research fellow). A dream person not only in bangladesh but also all over the world!!

emon

emon

২০১৩.০১.২৬ ০২:১৮
মাহবুব স্যার হচ্ছেন একোবিংশ শতকের বীর মুক্তিযোদ্ধা যাদের মেধা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার সূচনা হচ্ছে।
২০১৩.০১.২৬ ০২:২৪
মাহবুব তোমাকে স্যাল্যুট ।

Quazi Hafiz

Quazi Hafiz

২০১৩.০১.২৬ ০২:৪৩
Thank you Mr. Mahbub Majumder. You did not sit down and blam other. My sincere request, if you can create Olimpiad in the villages of Bangaldesh. There are plenty of telents in the villages of Bangldesh.

Dr. M A  Matin

Dr. M A Matin

২০১৩.০১.২৬ ০৩:১৫
This is called patriotism. Go ahead with your mission & vision. If you want to take an initiative to establish any university which you are dreaming, you will find a lot of people with you.... Start your mission as early as possible. We are with you boss.

md sohag ahmed

md sohag ahmed

২০১৩.০১.২৬ ০৩:৩৮
thank you so much who gives idea to publish this kinds of news in the newspaper,

Punom

Punom

২০১৩.০১.২৬ ০৪:৫১
সত্যিকারের দেশ প্রেমিক একেই বলে.........।

Saiful Bhuiyan

Saiful Bhuiyan

২০১৩.০১.২৬ ০৭:১১
মহান কাজ

Azad Abul Kalam

Azad Abul Kalam

২০১৩.০১.২৬ ০৭:৩৮
বাংলাদেশে কি মেধার অভাব আছে? মোটেই না। অভাবটা হল মেধা পরিচর্যা ও প্রতিপালনের উপযুক্ত পরিবেশের। এখানে মেধাকে পৃষ্ঠপোষকতা দানের চেয়ে কিভাবে ল্যাং মারা যায়, সেটার চর্চা হয় বেশি। মেধার চেয়ে দলের সাথে সংশ্লিষ্টতা, মামা-খালুর পরিচয় আর টাকার জোর এখানে মূল নির্ধারক। এ পরিবেশের যদি কিছুটাও পরিবর্তন হয় এবং নিজেদের মেধা কাজে লাগানোর সুযোগ আছে বলে ন্যূনতম নিশ্চয়তাও যদি পাওয়া যায়, তা হলে মাহবুব মজুমদারের মত অনেকেই দেশে ফিরে আসতে উৎসাহিত হবে। কিন্তু, আফসোসের বিষয় হল, সে সম্ভাবনা খুবই ক্ষীন। কারণ, এদেশে রাজনীতির মূখ্য বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা এবং কেবলমাত্র ক্ষমতা। এর জন্য প্রয়োজনে দেশটাকে বিক্রি করে দাও, কোন সমস্যা নাই। এদেশের মিডিয়া ব্যস্ত দেশকে ক্রমাগত বিভক্ত করে রাখার ইন্ধন যোগানে এবং এদের অনেকের কাছে দেশের চেয়ে বিদেশের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীনদের পদলেহন আর দেশে নিরন্তর উদ্ভট অর্থহীন ইস্যু তৈরি তাদের অনেকের মূলমন্ত্র। তাহলে মেধাবীরা দেশে আসতে উৎসাহিত হবে কিভাবে?

Dipak Kumar Sarkar

Dipak Kumar Sarkar

২০১৩.০১.২৬ ০৭:৫৫
স্যারকে স্যালুট । দেশের জন্য অনেক বড় ত্যাগ করেছেন ।

Aktar Faruque

Aktar Faruque

২০১৩.০১.২৬ ০৮:৪০
চোখের পানি আটকে রাখতে পারছিনা।

humayun kabir

humayun kabir

২০১৩.০১.২৬ ০৯:২৭
স্যালুট জানাই দেশপ্রেমী মাহবুব মজুমদারকে ...

Akash Ahmed

Akash Ahmed

২০১৩.০১.২৬ ০৯:৩৫
উনি হচ্ছেন সেই সোনার ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। স্যালোট স্যার আপনাকে।

shuvo

shuvo

২০১৩.০১.২৬ ০৯:৪০
মেধার কোন অভাব নাই । কিন্তু মেধার কোন মুলায়ন নেই ।

Habibur Rashid

Habibur Rashid

২০১৩.০১.২৬ ০৯:৫৩
Genuine leader........ congratulation
২০১৩.০১.২৬ ১০:১১
'আমাদের দেশের তরুণদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। এদের প্রতিভা আছে। সুযোগ পেলে বিকশিত হবে।’ ... ... ...
আমাদের দেশের তুমি সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হলে !!!
২০১৩.০১.২৬ ১০:৩১
মাহবুব মজুমদার স্যারই বাংলাদেশ :)
২০১৩.০১.২৬ ১০:৪০
the country just proceed on like this man...........go a head ........May Allah bless those scholar...

abdur rahim

abdur rahim

২০১৩.০১.২৬ ১০:৪৩
স্যার, আপনি থামবেন না প্লিজ.আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই স্যার.........

Tayebur Rahman

Tayebur Rahman

২০১৩.০১.২৬ ১০:৫০
Thanks to Mahbub Mojumdar sir.

Ronju Khan

Ronju Khan

২০১৩.০১.২৬ ১১:১৪
কি অদ্ভুত উনি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সু্যোগ পেলেন না । আমাদের দেশ যে কবে গুনির গুনের কদর করতে শিখবে !!

sirajul islam

sirajul islam

২০১৩.০১.২৬ ১১:১৮
You are a real patriot. May Allah be always with you.
২০১৩.০১.২৬ ১১:৪০
আললাহ আমাদের সকলকে হেফাজত করুন। আর আললাহ জনাব মাহবুবকে আরও সনমানিত করুন, যিনি নিজ দেশকে এত সনমান দিয়েছেন এবং এনে দিচছেন।

Touhidul IslamTareq

Touhidul IslamTareq

২০১৩.০১.২৬ ১২:০১
আব্দুল কাইয়ুম আপনাকে ধন্যবাদ,

golam

golam

২০১৩.০১.২৬ ১২:০৩
I request higher authority of DU please invite our Math hero Mr.Mazumder

Hasan Akhand

Hasan Akhand

২০১৩.০১.২৬ ১২:০৫
proud of you sir.

Mirza Mehedi Hasan

Mirza Mehedi Hasan

২০১৩.০১.২৬ ১২:১৭
'কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না' - WITHOUT UNDERSTANDING ANYTHING PEOPLE LIKE TO PASS COMMENTS.HE IS A MERITORIOUS NO DOUBT BUT HE DID NOT HAVE THE RESULT WHICH IS REQUIRED FOR DHAKA UNIVERSITY. MANY PEOPLE THINK THAT ONLY POLITICAL CONNECTION IS THE MAIN WEAPON TO BECOME THE FACULTY OF DU.BUT THEY DO NOT KNOW THAT ALMOST ALL TEACHERS WHO ARE APPOINTED FROM 1990 ARE FIRST CLASS IN ALL ACADEMIC DEGREE .AND MOST OF THEM ARE FIRS CLASS FIRST.

m shahidul islam

m shahidul islam

২০১৩.০১.২৬ ১২:২৫
A highly successful Bangladeshi academic wanted to teach at Dhaka University but he couldnt despite having a Bachelor degree from MIT, Masters from Stanford and PhD from Cambridge!! He should have taken one more certificate either from AL (Blue panel) or BNP (White panel)! Lets hate those so-called blue-coloured or white-coloured people (teachers?) who are destroying our education system/future generation denying national interest.

Arfanul Hoque

Arfanul Hoque

২০১৩.০১.২৬ ১২:৩৯
দেশের প্রতি মমত্ববোধ দেখে চোখে জলে চলে এল!! আমার দেশের প্রতিটি মানুষের যদি দেশের প্রতি এরকম মমত্ববোধ থাকত বিশেষ করে রাজনীতিবিদদের তাহলে সোনার বাংলাদেশ আজ সোনার খনিতে পরিনত হতো।। বেশি কিছু বলার নেই শুধু স্যালুট জানাই আপনাকে।।

Kulsum Al-Nazrul

Kulsum Al-Nazrul

২০১৩.০১.২৬ ১৩:১২
আমরা প্রকৃত গুনীজনদের সন্মান করতে ভূলে যাচ্ছি । যোগ্য ব্যাক্তিকে যোগ্য আসনে স্থান করে দিতে পারছিনা । তাছাড়া সবকিছু অনেকটা রাজনৈতিক হয়ে গেছে । যিনি এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন তিনি প্রকৃত মানুষ আর দেশপ্রেমিক । তার তুলনা শুধু তিনি ।

২০১৩.০১.২৬ ১৩:১৩
'কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না'।
কারনটি দুর্বোধ্য নয়, রাজনিতি না করা। সালাম মাহবুব সাহেবকে।

Faisal

Faisal

২০১৩.০১.২৬ ১৩:৫৫
একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জণতা!
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার!
জনাব মাহবুব, আপনি বাংলাদেশের অহংকার। আপনার সর্বাঙ্গীণ মংগল কামনায়......

Maimun, BUET.

Maimun, BUET.

২০১৩.০১.২৬ ১৪:১০
I am proud of You.

Samir Sarker

Samir Sarker

২০১৩.০১.২৬ ১৪:২৭
"মাহবুব মজুমদার যুক্তরাষ্ট্রে মা-বাবার সঙ্গে থেকে বড় হয়েছেন। জন্ম ১৯৭১ সালে, ঢাকায়।" জন্ম ১৯৭১ । একটি স্বধীণ দেশেরও জন্ম ১৯৭১ এ ।
তাই স্বাধীনতার মিষ্ট স্বাধ আমাদের সকলের আকাঙ্খিত এ স্বাদ আরও বেশী কাঙ্খত হয় যখন মাহবুব মজুমদার দের মত প্রথিত যশা বিশ্বজনীন ব্যাক্তিরা আমাদের ছেড়ে যেতে চাননা ।

Chowdhury Masud

Chowdhury Masud

২০১৩.০১.২৬ ১৪:৫৫
Salute Sir......

Md. Hifzur Rahman Chowdhury

Md. Hifzur Rahman Chowdhury

২০১৩.০১.২৬ ১৫:০৩
একজন প্রকৃত দেশপ্রেমিক

Raihanul Islam

Raihanul Islam

২০১৩.০১.২৬ ১৫:২৮
লাইন ঘাট ছিল না বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পাননি। এদেশে মামা-চাচা ছাড়া কিছুই হয় না।

jony

jony

২০১৩.০১.২৬ ১৬:৩৫
thanks to writer for his nice article ...

Zillur Rahman

Zillur Rahman

২০১৩.০১.২৬ ১৭:০১
আপনাকে সালাম আপনার কাজের জন্য। তবে আপনি এই দেশে থাকতে পারবেন না। এর কারনটা আপনি নিজেই বলেছেনঃ " দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনার জন্য আবেদন করেন। কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না।"

Ebadur Rahman

Ebadur Rahman

২০১৩.০১.২৬ ১৮:২৭
প্রকৃত একজন দেশপ্রেমিক

Shafiq Ashraf

Shafiq Ashraf

২০১৩.০১.২৬ ১৯:০৭
মির্জা মেহেদি হাসানকে বলছি, শিক্ষা জীবনে সকল স্তরে প্রথম শ্রেণি/ ক্লাস পেয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন কিন্তু তারপর.। দেশে মাহবুব মজুমদার দরকার, ক্ষমা চেয়ে তাঁকে ফিরিয়ে নিন, পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনাদের চেয়ে যোগ্য হতে না পারাটা দুঃখের !!

Md. Aslam Hossain

Md. Aslam Hossain

২০১৩.০১.২৬ ২০:২২
স্যার আপনার লেখাটা পড়লাম আর শার্টের ডান ও বাম হাতের হাতার দু'চোখের অশ্রু মুছে নিচ্ছিলাম বার বার করে। কোন ভাবেই যে এ অশ্রু শুকাতে চাইছিল না। তারপর শুরু করলাম মন্তব্যগুলো পড়া তা থেকে সহজেরই অনুমার করতে পারলাম দেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে।
অবশেষে স্যারের কাছে দাবি আপনার প্রচেষ্টা দিনকে দিন আরো বেশী করে গভীর হবে যেমন করে পাঠকের চোখের অশ্রু মনথেকে পড়েছে।
একদিন আগন্তুক ভোরের সূর্যের ন্যায় আপনার বিশ্ববিদ্যালয় গর্ব করে এগিয়ে যাবে সামনের কাতারে। যা নিয়ে আপনি গর্ব করে বলতে পারবেন যে আমাকে তোমরা মূল্যায়ন করতে পারনি তাতে কি হয়েছে দেশের আপমর জনতা আমাকে ভালোবাসা দিয়ে তারম থেকেও বেশী মূল্যায়ন করেছে।
যা বাঙালীর ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা থাকবে।

২০১৩.০১.২৬ ২০:৫৩
আমাদের কিছু রাজনিতিবিদের আপনার থেকে দেশপ্রেমের প্রশিক্ষন নেওয়া দরকার !
২০১৩.০১.২৬ ২২:৩৮
@Mirza Mehedi Hasan-আপনি কিভাবে বললেন.. HE DID NOT HAVE THE RESULT WHICH IS REQUIRED FOR DHAKA UNIVERSITY.আমার জানামতে .....সরকারের আমলে 2nd class অনেকে নিয়োগ পেয়েছে এমনকি class-
এ পড়ানোর মত qualification নেই।নিয়োগ হয়েছে কেবলমাএ রাজনীতির জোরে।

K.M.Eyasin Arafat

K.M.Eyasin Arafat

২০১৩.০১.২৬ ২২:৪৩
হাজার সালাম জানাই । । ।

Nuruddin Sarker

Nuruddin Sarker

২০১৩.০১.২৬ ২২:৫৬
carry on