গোল্ডস্টেইনকে অর্থমন্ত্রী

এত জনপ্রিয় হলে চাকরি ছেড়ে এখানে রাজনীতি করলেই হয়

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ২৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইনকে বাংলাদেশে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরাট এক দুর্নীতি উদ্ঘাটন করেছেন উনি। উনি বলেছেন, বাংলাদেশে উনি নাকি জনপ্রিয় ব্যক্তি। আমি মনে করি, বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে রাজনীতি করলে তাঁর ভালো হয়।’
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘আমি আপনাদের একটি তথ্য দিতে চাই। কাল (আজ শুক্রবার) অর্থমন্ত্রীর ৮০তম জন্মদিন।’
ক্রয় কমিটির বৈঠকের আগে গতকাল সকালে ডেনমার্ক ও সুইডেনের সফররত তিন এমপির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। প্রথমেই এ বিষয়ে কথা বলেন তিনি। এরপর ব্যাখ্যাসহ ক্রয় কমিটিতে অনুমোদিত ও অননুমোদিত প্রকল্পের কথা জানান। এ সময়ই সাংবাদিকেরা পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।
বিশেষজ্ঞ দলের বক্তব্য জেনে পদ্মা সেতুর অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত এ মাসে জানানো সম্ভব না-ও হতে পারে—অ্যালেন গোল্ডস্টেইনের এই বক্তব্য বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘উনার চাকরির মেয়াদ শেষ। এ মাসের শেষে চলে যাচ্ছেন। উনি তো কত কথাই বলেছেন। বাংলাদেশের বিরাট দুর্নীতি উদ্ঘাটন করেছেন উনি।’
বিশ্বব্যাংক ফিরে না এলে কী হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তো বলিনি যে বিশ্বব্যাংক ফিরবে না। তাই এখন কিছু বলতে পারব না। তবে আগের কথাই আবার বলতে পারি। তিন দাতার সঙ্গে কথা বলছি। আরও দুজন নিজে থেকেই আগ্রহী। এটি একটি জটিল অবস্থা।’
শুরুর দিকে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ নিয়ে সব তথ্য দেয়নি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ একজন ডায়েরিতে লিখে রেখেছেন, অমুককে অত টাকা দিতে হবে, তমুককে অত টাকা দিতে হবে। কিন্তু তিনি আর বলছেন না, কার সঙ্গে তাঁর চুক্তি হয়েছে বা আরও কোনো কথাবার্তা হয়েছে কি না।’
সরকারের মধ্যেই কেউ কেউ বলছেন সৈয়দ আবুল হোসেনের নামে মামলা দেওয়া হলে সেতু প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক—এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমার সহকর্মীদের বেশির ভাগই পদ্মা সেতু প্রকল্প নিয়ে বেশি কিছু জানেন না। কারণ, সব তথ্য তাঁরা পান না। আমিও দিই না। আমি নিজেই সব তথ্য পাই না।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমি বলি না বিশ্বব্যাংক চলে যাবে। যদি একান্তই চলে যায়, চীন ও মালয়েশিয়া রয়েছে। রয়েছে বিশ্বব্যাংক ছাড়া অন্য দাতারাও।’
অর্থমন্ত্রী বলেন, ‘চিরদিনই বলে আসছি, এখনো বলছি, এ সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতির কোনো সুযোগ নেই, ভবিষ্যতেও সম্ভাবনা নেই। কোনো লেনদেনই হয়নি, আবার দুর্নীতি!’
শুরুর দিকে সৈয়দ আবুল হোসেনের পারিবারিক প্রতিষ্ঠান সাকো সম্পর্কেও দুর্নীতির অভিযোগ তোলা হয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত করে সাকোর বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। এরপর বিশ্বব্যাংক বলল, কানাডায় তদন্ত হচ্ছে। আমরা বললাম ঠিক আছে, অভিযোগ থাকলে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা যায়।’
দুর্নীতিই যদি না হয়, তাহলে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কেন, আর সাবেক সেতুসচিবকে কেন পাঠানো হলো জেলে—এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আবুল হোসেনকে আমরা সরাতে চাইনি। কিন্তু, তারা (বিশ্বব্যাংক) বলেছে, আবুল হোসেনের বিরুদ্ধে একটা অভিযোগ যেহেতু উঠেছে, তাই সরকারে থাকলে তদন্তে তিনি প্রভাব বিস্তার করতে পারেন। তাই তাঁকে সরিয়ে দেওয়া হলো।’
সেতুসচিবের জেলে যাওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জিজ্ঞাসা করুন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (এফআইআর) তাঁর নাম এসেছে। এখানে দুর্নীতির কিছুটা সম্পর্ক পাচ্ছি। তবে পুরোপুরি পাচ্ছি না।’
সুইডেন ও ডেনমার্কের তিন এমপি সুশাসনে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ দেশ ভয়ংকরভাবে কেন্দ্রীভূত। সামান্য কাজের সিদ্ধান্তও হয় রাজধানী থেকে। এ ছাড়া রয়েছে দুর্নীতি। তিনি বলেন, পুলিশ, আদালত ও ভূমি—এ তিনটি খাতে দুর্নীতি বেশি হয়। এর পরের অবস্থানে রয়েছে স্থানীয় সরকার। ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০১.২৫ ০৫:০৭
বিশ্ব ব্যংককে এখন সহজে ছোট করার একটা অপকৌশন শুরু হয়েছে মাত্র ।
২০১৩.০১.২৫ ০৭:০০
Mr. Muhit our Finance minister, he is master degree holder in literature. Popularity of a person can cross the boundery of so many countries. Bill clinton Nelson mendela Dr. Yunus popular world wide. If Allen Goldstein wins our peoples love on her works,that is her credit. Not necessarity she has to put her name in bangladesh politics. For MP nomination,candidates have to give good amount to Leaders funds(known as trust). Entry of bangladesh politics happened through corruption. No opposition in parliament,so donors are watchfull with their investments. Allen Goldstein is american citizan, micro-economist,was director of world bank for Bangladesh & Nepal. If she wants to be politicians she may be in American congress or in their other fields of politics. Mr. Muhit is over aged ,he sould be retire,sounds like his sence not working properly. Mr.Muhit's comments will be in WB record, major donors are inter linked. Allen Goldstein was in our country, she has gone other area of WB. Why as senior member of govt. passing funny comments on foreign citizen!!!!. This sort of behaviour only damage our relationships with international community. Nothing will bring for the country.

২০১৩.০১.২৫ ০৭:৪৯
রাজনীতি ও কূটনীতি একটি খেলা। আগেও ছিল, এখনও দেশে এ খেলায় মেতে আছেন কুশলী খেলোয়াড়েরা। নিজেদের অপকর্ম-দুষ্কর্ম আড়াল করতে, ব্যর্থতা ঢেকে রাখতে তারা চালিয়ে যান এ খেলা। জনগণ যাতে প্রতিবাদ না করতে পারে সে জন্য চলে তাদের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর চেষ্টা।

Mahbub Alam

Mahbub Alam

২০১৩.০১.২৫ ০৮:৪৪
মাননীয় মন্ত্রীর কথাতে মনে হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক এর চাকরী থেকে বাংলাদেশের রাজনীতিতে টাকা এবং ক্ষমতা বেশী ।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৫ ০৯:৩১
উনি অাসলেই বাংলাদেশে জনপ্রিয় ব্যক্তি ! অাপনি চাইলে জরিপ করে দেখতে পারেন ! জনপ্রিয় হতে কোন নির্দিস্ঠ দেশের হতে হয় না ,ভাল কাজ করলে সবাই জনপ্রিয় হতে পারে। তবে অাপনি তাকে বাংলাদেশের রাজনীতিতে অামন্ত্রন জানিয়ে কটাক্ষ করে অাপনার হীনমন্যতই প্রকাশ করলেন । সম্মনিতকে সম্মান করলে নিজেরই সম্মান বাড়ে !সেটা কী অাপনি জানেন ?

Shakhawat Hossain

Shakhawat Hossain

২০১৩.০১.২৫ ১০:২২
আমাদের অর্থ মন্ত্রীর অবসর নেওয়া উচিত !

Sayham Hassan

Sayham Hassan

২০১৩.০১.২৫ ১০:৪৯
গোল্ডস্টেইন অবশ্যই আমাদের কাছে জনপ্রিয়, যিনিই আমাদের দেশের মঙ্গল চাবেন এবং সফল হবেন তিনিই আমাদের কাছে জনপ্রিয়, যেমন মাননীয় যোগাযোগ মন্ত্রী অবাইদুল কাদের। দুঃখিত অর্থমন্ত্রী, আপনার নামটি উল্লেখ করতে পারলামনা।

Mohammed

Mohammed

২০১৩.০১.২৫ ১০:৫১
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইনকে বাংলাদেশে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ' উনি বলেছেন, বাংলাদেশে উনি নাকি জনপ্রিয় ব্যক্তি। আমি মনে করি, বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে রাজনীতি করলে তাঁর ভালো হয়।’
আমি বলি, এ ' মনিহার ' তো সবার গলায় শোভা পায় না , মি,মিনিস্টার !
২০১৩.০১.২৫ ১১:৩৮
অামরা কেউ কেউ বিশ্বব্যাংকের কথাকে এমন বেদবাক্য মনে করছি যে মনে হয় বিশ্বব্যাংক ফুলের মত পবিত্র একটি প্রতিষ্টান । কিন্তু অাসলে কী তাই ? তাদের অতীত ইতিহাস কী তাই বলে ? তবে পদ্মা সেতু যেন এ সরকার করতে না পারে তার জন্য গোল্ডষ্টেইন কে এখানে অার এ বছর রেখে দেবার জন্য বিশ্বব্যাংকের এর কাছে তিনি অাবেদন জানাতে পারেন ।

Mustafiz Rahman

Mustafiz Rahman

২০১৩.০১.২৫ ১১:৪৬
দুর্নীতিবাজদের বিরুদেধ কঠোর অবসহান নেয়ায় অবশ্যই অ্যালেন গোল্ডস্টেইন বাংলাদেশে জনপ্রিয়। তবে তাড় মানে এই নয় যে,মিস এলেনকে এদেশের চলমান রুগ্ন রাজনীতির খাতায় নাম লিখাতে হবে।

Prodip

Prodip

২০১৩.০১.২৫ ১২:১২
গোল্ডষ্টেইনের জন্যই যদি সত্যই পদ্মা ব্রিজ না হয়ে থাকে (অামি জানি না ) তাহলে তিনি ১৬ কোটি মানুষের কাছে নিশ্চয়ই অমর হয়ে থাকবেন । অামাদের কিছু মৌসুমী প্রভু ভক্তদের এজেন্ডা মনে হয় এবার এ্যলেন গোল্ডষ্টেইন কে অমরত্ব দেবার জন্য তৈরী হবে । কারন তিনি তো ১৬কোটি মানুষের অাশা পূরন না করে প্রকারাকান্তরে তাদের অাশা পূরন করে ফেলেছেন ।

Nahian Salehin

Nahian Salehin

২০১৩.০১.২৫ ১২:২৫
দুনী'তিবাজদের আড়াল করতে চেষটাকারীরা নয়, বরং পদ্মা সেতু প্রকল্পে লুটপাটকারীদের বিরুদেধ শক্ত ভুমিকা নেয়ায় অ্যালেন গোল্ডস্টেইন বাংলাদেশে জনপ্রিয়।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১৩.০১.২৫ ১৩:২৪
বাংলাদেশে ক্ষমতাসীন রাজনীতিবিদরা ছাড়া আর কি কেউ জনপ্রিয় হতে পারে?

Tawhid

Tawhid

২০১৩.০১.২৫ ১৪:২৩
যে কেউ কোন দল সাপোর্ট করতেই পারে কিন্তু তাই বলে দলের পক্ষে নিয়ে সত্য,ন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে কি লাভ? বিশ্বব্যাংক তো বলে নাই তাদের টাকায় দুর্নীতি হয়েছে বলেছে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। এছাড়াও আমরা দেখেছি অন্যভাবে ১১৬ কোটি টাকা লোপাট হয়েছে। আর ভূমি অধিগ্রহনের যে টাকা দেয়া হয়েছে তাতে কি কম দুর্নীতি হয়েছে? ওই এলাকার লোকজনের বা বন্ধুবান্ধবের কাছে যে কেউ জানতে পারবে কি রকম ডাকাতি হয়েছে। ১৫ লাখ টাকার জমি ১ কোটি দেখিয়ে সচিব থেকে জরিপ কর্মী ভাগবাটোয়ারা করে খেয়েছে।
আমরা জানি পুলিশ কত বড় সন্ত্রাসী তাও আইন রক্ষায় তাদের কাছে সাহায্য চাই।ডাক্তার রোগীর গলা কেটে গাড়ি বাড়ি করে কিন্তু তাদের মাঝেও অনেকে আছে সেবায় নিয়োজিত। রাজনীতিবিদকে আমরা গালি দিতে দিতে ফেনা তুলে ফেলি কিন্তু তাদের কাছেই আশা করি সুন্দর বাংলাদেশ গড়ার।
তাই বিশ্বব্যাংক তুলসীপাতা নয় কথা সত্য কিন্তু তাই বলে তাদের সব কাজই দুর্নীতির নয়।আমরা চাই বিভিন্ন প্রকল্পে যেন দুর্নীতি না হয় তা তারা খেয়াল রাখবে।

Mohammad Durjoy

Mohammad Durjoy

২০১৩.০১.২৫ ১৪:৩৪
Mrs.Alen Goldstane did nothing just worked as an agent of USA to suppress our growing economy and to pressurize Bangladesh Government to get oil & gas field block is deep sea area.

mahamud

mahamud

২০১৩.০১.২৫ ১৫:৪০
Prodip@ আওয়ামী সরকারের চুরি ধরাইয়া দিয়েছে বলে খারাপ লাগছে ?

Raihanul Islam

Raihanul Islam

২০১৩.০১.২৫ ১৬:০৪
হুম আর শেখ হাসিনার মন্ত্রীসভার সবাই পন্ডিত!

Andalib Ansari

Andalib Ansari

২০১৩.০১.২৫ ১৬:৩৮
গোল্ডস্টেইন যদি রাজনীতিতে নামেন, তাহলে আপনাদের মত রাজনীতিবিদদের কপালে খারাবি আছে। আপনাদের ভাত মিলবে না। অতএব ওনার মাথায় এইসব আইডিয়া দিয়েন না।
২০১৩.০১.২৬ ১০:১৫
জাতি ব্যাপক বিনোদন পেলো!!
২০১৩.০১.২৬ ১২:২০
সুইডেন ও ডেনমার্কের তিন এমপি সুশাসনে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ দেশ ভয়ংকরভাবে কেন্দ্রীভূত। সামান্য কাজের সিদ্ধান্তও হয় রাজধানী থেকে। এ ছাড়া রয়েছে দুর্নীতি। তিনি বলেন, পুলিশ, আদালত ও ভূমি—এ তিনটি খাতে দুর্নীতি বেশি হয়। এর পরের অবস্থানে রয়েছে স্থানীয় সরকার। - অর্থমন্ত্রীর সব কথাগুলোর মধ্যে এইটাই একমাএ সত্যভাসন। "সুশাসনে বাংলাদেশ বেশ পিছিয়ে"এগুলো বিদেশীদের মুখ থেকে শুনে আপনার লজ্জা লাগেনা?

২০১৩.০১.২৬ ১২:৫৭
৮০তম জন্মদিনে অর্থমন্ত্রীর অনর্থ মন্তব্য ! এই শুভদিনে বয়োঃবৃদ্ধ মাননীয় মন্ত্রীর শুভ বুদ্ধির উদয় কামনা করছি।

Prodip

Prodip

২০১৩.০১.২৬ ১২:৫৯
@mahamud
সত্য সত্য চুরি এবং টাকার অংক ইত্যাদি ধরাই দিতে পারলে অাপনার চেয়ে অামি বেশী খুশী হতাম । এদের ধানাই পানাই অার সতী সাধ্বীর অাচরন দেখে বুঝতে পারছি যে, ডাল মে কুছ কালা হায় ।

riaz

riaz

২০১৩.০১.২৬ ১৩:২০
আমি মাহবুব আলম ভাইয়ের সাথে একমত।
২০১৩.০১.২৬ ১৫:২৪
বিশ্ব ব্যংককে এখন সহজে ছোট করার একটা অপকৌশন শুরু হয়েছে মাত্র । Pls Don't Do It......................

Md.Ibrahim

Md.Ibrahim

২০১৩.০১.২৬ ১৬:৫২
আওয়ামী লীগের বিরুদ্ধে কেই কিছু বলেলই মন্ত্রী এমপিরা তার উপর ঝাপিয়ে পড়েন আওয়ামী লীগ সরকারের কথা হচ্ছে আমরা যত পারি দুর্নীতি করবো, চুরি করবো, অন্যায় করবো, দলীয়করন করবো,সন্ত্রাসি চাদাবাজি করবো,কেউ কিছু বলতে পারবেনা বলেলই তাকে যুদ্ধাপরাধী বানিয়ে দেয়া হয় তাকে রাজাকার বলা হয় প্রবিণ সাংবাদি এবিএম মুসাকে যুদ্ধাপরাধী ও স্বাধিনতা বিরোধী বলে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আসলে সাধারন নয় অসাধারন সম্পাদক।

N. Hasan Razu

N. Hasan Razu

২০১৩.০১.২৬ ১৮:৩৬
"....... এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘আমি আপনাদের একটি তথ্য দিতে চাই। কাল (আজ শুক্রবার) অর্থমন্ত্রীর ৮০তম জন্মদিন।’ " ভাইরা ইনাকে মাফ করে দিন । বুজতেই পারছেন ৮০ ছুয়ে ফেলেছেন, সব কথায় ধরাটা টিক না । মোশাররাফ হোসাইন সাহেব ভূইঞা এটাই বুজাতে চেয়েছেন ।

Anwarul Azim

Anwarul Azim

২০১৩.০১.২৬ ১৯:১৪
মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সরকারি চাকুরি থেকে অবসর নিয়েছেন প্রায় ২৩ বছর হল। আমাদের মনে রাখতে হবে সরকার শুধু মেয়াদউত্তীর্ণ হলেই কাউকে অবসরে পাঠায়। উনি উল্টা পাল্টা কিছু বললে কেউ কিছু মনে করবেন না, প্লিজ। জনপ্রিয়তা থাকলেই রাজনীতিতে আসতে হবে, এমন কথা কি কোথাও লেখা আছে?

২০১৩.০১.২৬ ২২:৫৭
Finance minister has been suffering from........he need to resign from his duty.