মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ
মানিকগঞ্জে চলন্ত বাসে পোশাকশ্রমিক এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে ওই বাসের চালক দীপু মিয়া (৩০) ও বাসচালকের সহকারী (হেলপার) কাসেম মিয়াকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। কাসেম মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ধোলাপাড়া গ্রামের বিদু মিয়ার ছেলে এবং দীপু একই উপজেলার গুরকি গ্রামের আতরাব আলীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানায় গতকাল রাত ১১টার দিকে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে কাসেম ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, মেয়েটিকে প্রথমে বাসচালক দীপু এবং পরে তিনি ধর্ষণ করেন। কিন্তু পুলিশের কাছে ওই তরুণী কাসেমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।
বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকায় গতিরোধকের পাশে দাঁড়িয়ে ছিলেন ফেরিওয়ালা (হকার) হান্নান মিয়া। তিনি বলেন, পাটুরিয়াগামী শুভযাত্রা পরিবহনের ধীরগতির একটি বাসে এক তরুণীর সঙ্গে এক যুবক ধস্তাধস্তি করছেন। এ সময় ওই বাসের দরজা-জানালা সব বন্ধ ছিল এবং চালক ছাড়া আর কেউ ছিল না। প্রায় ১০ মিনিট পর বাসটি আবার ফিরে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় তিনি (ফেরিওয়ালা) ওই বাসের পেছনে আরেকটি বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মহাসড়কের মানরা সেতুর কাছে ওই বাস থামিয়ে এক তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর তিনিসহ আরও কয়েকজন ওই তরুণীকে উদ্ধার করে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ে যান।
পরিবহন শ্রমিক ইউনিয়নের মানিকগঞ্জের সভাপতি বাবুল সরকার বলেন, টার্মিনালে ওই তরুণীর কাছ থেকে ঘটনা জেনে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পরপরই বাসের চালক দীপুকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
তরুণীর উদ্ধৃতি দিয়ে মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম বলেন, ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই তরুণী। তিনি আশুলিয়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। গ্রামের বাড়ি যাওয়ার জন্য পাটুরিয়া ঘাটের উদ্দেশে গতকাল বেলা একটার দিকে নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৬১২) ওঠেন তিনি। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের অন্য যাত্রীরা নেমে যান। এ সময় কৌশলে ওই তরুণীকে নিয়ে বাসচালক ও তাঁর সহকারী পাটুরিয়ার উদ্দেশে রওনা দেন।
মো. কামরুল ইসলাম বলেন, বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড অতিক্রম করার পর বাসচালকের সহকারী কাসেম মিয়া বাস চালাতে থাকেন। এরপর দীপু তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে দীপু ফের বাস চালাতে থাকেন। কাসেম মেয়েটিকে ধর্ষণ করেন।
পুলিশ বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দীপু এবং ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে রাত সাড়ে আটটার দিকে কাসেমকে গ্রেপ্তার করে।
ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান সাংবাদিকদের জানিয়েছেন, তরুণীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। তরুণী নিজেই বাদী হয়ে বাসচালক দীপু মিয়া ও চালকের সহকারী কাসেম মিয়াকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানিকগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি বলেন, ‘অন্য রাষ্ট্রের মতো আমাদের দেশেও নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। কিছুদিন আগে ভারতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রী এবং পরে চলন্ত ট্রেনে এক তরুণী ধর্ষণের শিকার হন। এবার হলো আমাদের দেশে।’ অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।







Durbar
২০১৩.০১.২৫ ০৩:৩৩Modesser Ali
২০১৩.০১.২৫ ০৪:১৪Wahidul Islam
২০১৩.০১.২৫ ০৪:৪৮shipon
২০১৩.০১.২৫ ০৫:১৭Asrarul Hoque
২০১৩.০১.২৫ ০৬:২২Abdullah Al-Mamun. রংপুর ।
২০১৩.০১.২৫ ০৭:০১Md.Rashed Alam
২০১৩.০১.২৫ ০৭:০৬আজব এক নরকের দেশে বাসকরি আমরা , যেখানে একটি মানুষ পেটের দায়ে রুটি চুরি করে তাকে গনদোলাই দিয়ে পুড়িয়ে মারি আর শিশু - নারী উপর পাশবিক নির্যাতন করে তাকে সকলে মিলে পুলিশের কাছে সোপর্দ করি বিচারের আশায় । আরে মূর্খের জাতি , তোদের দেশে আইন আছে,না বিচার আছে , নাকি সভ্যাতা আছে ? কিসের বিচার , কিসের আইন ? যে মেয়েটি সামান্য পনেরশো টাকা বেতন পায় সে উকিল পাবে কই
যে জনগন ঐ ... পুলিশের কাছে সোপর্দ করেছে তারাই আসল অপরাধী । খুব ভেবেচিন্তেই ঐ মটর শ্রমিক নেতারা পুলিশে দিয়েছে, তারা ভালো করেই জানে ঐ গার্মেন্স কর্মিকে আরো একশ বার নির্যাতন করলেও বিচার তাদের পক্ষেই আসবে । ঐ মেয়ে ভাত খাবে নাকি জজ-ব্যারিষ্টারের পিছনে হাটবে । যে বাংলাদেশের যে কোন আদালতে আসেপাশে দিয়ে জীবনে একবারের হেটেছে সে জানে , একজন সামান্য গরিব মেয়ে ওখানে ন্যায় বিচার পাবে না কি প্রতিবার হাজিরার সময় একবার করে বিবস্ত্র হবে ।
আসলে এই দেশটা পঁচে গেছে , এর প্রতিটিমানুষ এখন একটি করে নর্দমার ব্যাক্টেরিয়া ।
Runa Rahim Sheikh
২০১৩.০১.২৫ ০৮:০১আরিপ হোসেন
২০১৩.০১.২৫ ০৮:০৩মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #
২০১৩.০১.২৫ ০৮:১৫Md.Rashed Alam
২০১৩.০১.২৫ ০৮:১৬syed Kamal mohammad Mukul
২০১৩.০১.২৫ ০৮:৩৮M. M. Alauddin Al-Azad
২০১৩.০১.২৫ ০৮:৪৯Md. Ashadul Islam
২০১৩.০১.২৫ ০৮:৫৪foysal ahmed
২০১৩.০১.২৫ ০৯:০৫Ahmad Ferdous
২০১৩.০১.২৫ ০৯:০৭mahfuza bulbul
২০১৩.০১.২৫ ০৯:০৭Faruk
২০১৩.০১.২৫ ০৯:০৯Md. Nasim Reza
২০১৩.০১.২৫ ০৯:২৯Tajerul islam sadhin
২০১৩.০১.২৫ ০৯:৩১Mohammed Swat
২০১৩.০১.২৫ ০৯:৩৭Rabbani
২০১৩.০১.২৫ ০৯:৪৫দিল্লির ধর্ষকের কাছ থেকে মানিকগঞ্জের ধর্ষক নতুন কৌশল শিখেছে কিন্তু সিভিল সোসাইটি কোন শিক্ষা নেয় নি ভারতের সিভিল সোসাইটির কাছ থেকে।
অপরাধ সঞ্চারিত হয়, প্রতিবাদ নয়। প্রতিবাদ স্হবির!!!
না কি দুইটি মেয়ের সামাজিক অবস্থান আলাদা বলে?
Architect Shuvro Rahman
২০১৩.০১.২৫ ০৯:৫৩Mohammad Shah Alam
২০১৩.০১.২৫ ০৯:৫৯s rahman
২০১৩.০১.২৫ ১০:১৮Dr.Fazlul Quader
২০১৩.০১.২৫ ১০:৫০firoz
২০১৩.০১.২৫ ১০:৫৮Monsur-ul-Hakim
২০১৩.০১.২৫ ১১:০২Md Razu Ahmed
২০১৩.০১.২৫ ১১:২৭subir bhadra
২০১৩.০১.২৫ ১১:৩৪syed Kamal mohammad Mukul
২০১৩.০১.২৫ ১১:৩৮Mahbub Alam
২০১৩.০১.২৫ ১২:১৪Tanvir Mohammad
২০১৩.০১.২৫ ১২:১৭
২০১৩.০১.২৫ ১২:২৬Nablu
২০১৩.০১.২৫ ১২:৫৮Ibrahim Khalil (Shaon)
২০১৩.০১.২৫ ১৩:০৯alamin
২০১৩.০১.২৫ ১৩:১১বিজন
২০১৩.০১.২৫ ১৩:২৯Shirshendu Das
২০১৩.০১.২৫ ১৩:৪৪lablu
২০১৩.০১.২৫ ১৪:০১Shanto
২০১৩.০১.২৫ ১৪:৩০Mahbub A. Chunnu
২০১৩.০১.২৫ ১৪:৩২নাইম ইসলাম
২০১৩.০১.২৫ ১৫:০৫ROMMAN AKOND
২০১৩.০১.২৫ ১৫:১২Hasan
২০১৩.০১.২৫ ১৫:১৭humayan
২০১৩.০১.২৫ ১৫:৪৫টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম
২০১৩.০১.২৫ ১৬:০০Hasan
২০১৩.০১.২৫ ১৬:০৯আগে লোকলজ্জার ভয়ে এসব গোপন রাখা হত। এখন বিচার পাবে নিশ্চিত জেনে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে।
এসব সংবাদের প্রথম পাতায় স্থান পাচ্ছে এখন। আগে ভেতরের পাতায় ছোট করে আসতো।
খবর বেশী হাইলাইট পাচ্ছে, বেশী আসছে, তাই মনে হচ্ছে ধর্ষণ ঘটনা বেড়ে গেছে।
Saiful Islam
২০১৩.০১.২৫ ১৭:৪৩কিন্তু আমাদের দেশের এক পোষাক কর্মী একই রকম ভাবে যখন বাসের ড্রাইভার আর হেল্পারের মাধ্যমে নৃশংস ভাবে ধর্ষিত হলো তখন আমরা চুপ করে আছি্।তখন কোথায় গেল আমাদের মিডিয়া, কোথায় আমাদের ব্লগার, ফেসবুক বন্ধুরা?
এখন আপনারা ন্যাতানো লাউয়ের ডগার মতো নুইয়ে গেলেন কেন?
আজ যদি কোন মন্ত্রীর বা সরকার দলীয় নেতার বোন-ভগ্নী ধর্ষিত হতো তাহলে সরকার কি করতো জানিনা হয়তো আমরা নিজেরাই পরনের কাপড় খুলে ঝান্ডা বানিয়ে মিছিলে নেমে পড়তাম।
কিংবা ভারতের কোন মেয়ে যদি আবার ধর্ষিত হতো তাহলে তার জন্য শোক মিছিল করতাম, পোস্টের পর পোস্ট দিয়ে ফেসবুক গরম করে ফেলতাম।
গতকাল বাসে ধর্ষিত হওয়া মেয়েটার জন্য তাহলে কেন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে পারছি না?
সে কি সামান্য পোষাক কর্মী বলে, গরীব বলে, কোন রাজনৈতিক মামা চাচা নেই বলে নাকি মিডিয়ায় কেউ নেই বলে?
অথচ এরাই মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে সচল করে রাখছে। এদের বানানো পোষাকই আমাদের গায়ে উঠছে।
আমাদের সরকার বোবার মতো এমন নীরব কেন?
আমাদের মিডিয়াগুলো কেন দায়সারা নিউজ করে চুপ করে গেল?
- মেরিন জামান এর ফেসবুক পোস্ট থেকে
Imran Khan
২০১৩.০১.২৬ ০৫:০৫Masum Kabir
২০১৩.০১.২৬ ০৫:২৩Punom
২০১৩.০১.২৬ ০৫:৩৩abedin
২০১৩.০১.২৬ ০৬:৩৩And I do not agree with Mr shipon.
s.nahar bithi
২০১৩.০১.২৬ ০৮:৫০Ameena Tarannum
২০১৩.০১.২৬ ০৯:৩০Ronju Khan
২০১৩.০১.২৬ ১১:২৪K.M.Hasan
২০১৩.০১.২৬ ১১:৪৩আজব এক নরকের দেশে বাসকরি আমরা , যেখানে একটি মানুষ পেটের দায়ে রুটি চুরি করে তাকে গনদোলাই দিয়ে পুড়িয়ে মারি আর শিশু - নারী উপর পাশবিক নির্যাতন করে তাকে সকলে মিলে পুলিশের কাছে সোপর্দ করি বিচারের আশায় । আরে মূর্খের জাতি , তোদের দেশে আইন আছে,না বিচার আছে , নাকি সভ্যাতা আছে ? কিসের বিচার , কিসের আইন ? যে মেয়েটি সামান্য পনেরশো টাকা বেতন পায় সে উকিল পাবে কই
যে জনগন ঐ ... পুলিশের কাছে সোপর্দ করেছে তারাই আসল অপরাধী । খুব ভেবেচিন্তেই ঐ মটর শ্রমিক নেতারা পুলিশে দিয়েছে, তারা ভালো করেই জানে ঐ গার্মেন্স কর্মিকে আরো একশ বার নির্যাতন করলেও বিচার তাদের পক্ষেই আসবে । ঐ মেয়ে ভাত খাবে নাকি জজ-ব্যারিষ্টারের পিছনে হাটবে । যে বাংলাদেশের যে কোন আদালতে আসেপাশে দিয়ে জীবনে একবারের হেটেছে সে জানে , একজন সামান্য গরিব মেয়ে ওখানে ন্যায় বিচার পাবে না কি প্রতিবার হাজিরার সময় একবার করে বিবস্ত্র হবে ।
আসলে এই দেশটা পঁচে গেছে , এর প্রতিটিমানুষ এখন একটি করে নর্দমার ব্যাক্টেরি Thanks for Raeshed Alam. This is verymuse important comments for this news
aminulhuque bhuiyan
২০১৩.০১.২৬ ১২:২৫Kulsum Al-Nazrul
২০১৩.০১.২৬ ১৩:১৫jahid
২০১৩.০১.২৬ ১৩:১৭live shoot them....
Ripon
২০১৩.০১.২৬ ১৪:৪৬md.r.a.rukon
২০১৩.০১.২৬ ১৫:৫০Anwarul Azim
২০১৩.০১.২৬ ১৯:০৩এস,এম লিটন
২০১৩.০১.২৬ ২১:০৬Subash Roy
২০১৩.০১.২৬ ২১:৩০