আপনার রাশিফল

কাজী এস হোসেন | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

২৫ জানুয়ারি, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—বেগুনি, হালকা নীল, সবুজ। শুভ রত্ন—ফিরোজা, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—মাইকেল মধুসূদন দত্ত, সমারসেট মম, ভার্জিনিয়া উলফ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমের ব্যাপারে ধৈর্যের সঙ্গে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান, আজ এ ক্ষেত্রে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক লেনদেন শুভ। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেন শুভ। সৃজনশীল পেশায় আপনার দক্ষতা অন্যের ঈর্ষার কারণ হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। কাউকে প্রেমের প্রস্তাব দিয়ে আজ আর প্রত্যাখ্যাত হতে হবে না।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষমেশ আপনার জয়লাভের সম্ভাবনাই বেশি।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। সমুদ্র, পাহাড়, কিংবা বনে-জঙ্গলে অ্যাডভেঞ্চারে যেতে চাইলে আজই বেরিয়ে পড়ুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পছন্দের মানুষটিকে আজ প্রেমের প্রস্তাব দিতে পারেন

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Shihab

Shihab

২০১৩.০১.২৫ ১২:৫২
প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ !!! কিন্তু যার প্রেমিক/প্রেমিকা নেই !? : (