মৃত্যুবার্ষিকী
মুসলিম মিয়া
ব্যবসায়ী মুসলিম মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল ২৬ জানুয়ারি। এ উপলক্ষে আজ শুক্রবার মরহুমের বাসাবো এলাকার বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
মুসলিম মিয়ার মেয়ে রোজিনা ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে অংশ নিতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
সোহরাব হোসেন
বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ সোহরাব হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী কাল ২৬ জানুয়ারি। এ উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং কাল শনিবার কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মনোয়ারা বেগম
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রী মনোয়ারা বেগমের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জানুয়ারি। তাঁর রুহের মাগফিরাত কামনায় স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
মুখলেছুর রহমান খান
আর্মি মেডিকেল কোর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুখলেছুর রহমান খানের ১২তম মৃত্যুবাষির্কী আজ ২৫ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






