নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০১৩ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। গত বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের এক বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটির সভাপতি ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ। হাইওয়ে রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আছাদুজ্জামান মিয়া, রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে কমিটির সহসভাপতি করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন উপপুলিশ কমিশনার (ডিসি-রমনা বিভাগ) নূরুল ইসলাম।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন