• হোম
  • সারা দেশ
  •   এক মামলায় ফখরুলের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ

এক মামলায় ফখরুলের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ

আদালত প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজধানীর কলাবাগান থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়ার ব্যাপারে পুলিশের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদনও নাকচ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিস্ফোরক দ্রব্য আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দুটি মামলা হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন