• হোম
  • সারা দেশ
  •   সাগর-রুনির হত্যাকারীরা ধরা পড়েনি প্রশাসনের ব্যর্থতায়: তথ্যমন্ত্রী

সাগর-রুনির হত্যাকারীরা ধরা পড়েনি প্রশাসনের ব্যর্থতায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের ধরতে না পারাকে ‘প্রশাসনিক ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের সবাইকে এখনো আমরা আইনের আওতায় আনতে পারিনি। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি প্রশাসনিক ব্যর্থতা। এ ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।’
ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক ইশারফ হোসেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Zaheed Hasan

Zaheed Hasan

২০১৩.০১.২৫ ১১:৫১
কবে? সকলের মুত্যুর পর ? লজজা হওয়া উচিত।