• হোম
  • সারা দেশ
  •   উত্ত্যক্তকারীর প্রহারে গুরুতর আহত কলেজছাত্রীর বাবা

উত্ত্যক্তকারীর প্রহারে গুরুতর আহত কলেজছাত্রীর বাবা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ২৫-০১-২০১৩

  • ২০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কলেজছাত্রী মেয়েকে উত্ত্যক্ত না করার অনুরোধ করেছিলেন তিনি। আর এ কারণে উত্ত্যক্তকারী পিটিয়ে তাঁকে (৫০) আহত করেন। তাঁর চোখ এখন ‘ঝুঁকির’ মধ্যে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
মেয়েটির এক মামার ভাষ্যমতে, তাঁর ভগ্নিপতির তিন মেয়ে। ছোটটি মহেশপুর উপজেলার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। তাঁদের গ্রামের আবদুল জব্বারের ছেলে জুয়েল রানা প্রায়ই তাকে উত্ত্যক্ত করেন। উত্ত্যক্ত না করতে জুয়েল রানাকে অনুরোধ জানান মেয়েটির বাবা। বিষয়টি একাধিকবার জুয়েলের পরিবারকেও জানানো হয়। কিন্তু কোনো ফল হয়নি। একপর্যায়ে মেয়ের কলেজে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয় পরিবার। পরে গ্রামবাসীর আশ্বাসে আবারও তাঁকে কলেজে পাঠানো হয়।
মেয়ের মামা বলেন, কলেজে যাওয়ার পথে বুধবার সকালে খালিশপুর বাজারে মেয়েকে আবারও উত্ত্যক্ত করেন জুয়েল। তাঁকে উত্ত্যক্ত না করার জন্য এ সময় আবার অনুরোধ জানানো হয়। দুপুরে জুয়েল বাড়ি ফেরার পথে মেয়েটির বাবাকে একা পেয়ে লাঠিপেটা করেন। এ সময় তিনি জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। লাঠির আঘাতে তাঁর একটি চোখে রক্ত জমাট বেঁধে গেছে। ঘটনার পর তাঁকে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে যশোরের একটি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
কোটচাঁদপুর হাসপাতালের চিকিৎসক মেহজাবিন আক্তার বলেন, তাঁর বাঁ চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। চোখের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ।
মেয়ের মামা আরও জানান, রোগীর চিকিৎসায় ব্যস্ত থাকায় ওই ঘটনায় এখনো মামলা করা সম্ভব হয়নি। তবে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। জুয়েলের বাবা আবদুল জব্বার বলেন, তাঁর ছেলে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, উত্ত্যক্ত করেননি। আর বিষয়টি নিয়ে ওই দিন সামান্য কিল-ঘুষির ঘটনা ঘটেছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাটিতে এখনো থানায় লিখিত অভিযোগ আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০১.২৫ ০৫:১৪
উত্ত্যক্তকারীর সাহস চরমে ।

Titon

Titon

২০১৩.০১.২৫ ০৬:৩৩
ঘটনার সত্যতার বিষয়ে আমি সনদিহান।

Salekin

Salekin

২০১৩.০১.২৫ ০৮:০০
জুয়েল নামের ঐ জানোয়ারটাকে সবার সামনে ফাসীতে ঝোলালে ভালো হয় । আর পুলিশের কথা কি বলব ? একবার অন্তত মানবিক হোন ! মামলা করার পর যেনো নতুন টাল বাহানা না হয় !

Russell

Russell

২০১৩.০১.২৫ ০৮:৪৮
বোঝাই যাচ্ছে বাবার উৎসাহে ছেলেটি খারাপ হয়েছে। উভয়েরই কঠিন শাস্তি চাই।

kabir

kabir

২০১৩.০১.২৫ ০৯:২৭
জুয়েলের বাবা আবদুল জব্বার বলেন, তাঁর ছেলে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, উত্ত্যক্ত করেননি। আর বিষয়টি নিয়ে ওই দিন সামান্য কিল-ঘুষির ঘটনা ঘটেছে।
বিয়ের প্রস্তাব দেবার পর কিল-ঘুষির মাধ্যমে কি 'হবু শ্বশুরকে' সালাম দেবার প্রথা চালু হয়েছে ?

Mahbub Alam

Mahbub Alam

২০১৩.০১.২৫ ১০:৫৮
বিয়ের প্রস্তাব দেবার পর কিল-ঘুষির মাধ্যমে কি 'হবু শ্বশুরকে' সালাম দেবার প্রথা চালু হয়েছে !!!!
২০১৩.০১.২৫ ১১:১১
জুয়েলের বাবার বিরুদ্ধেও মামলা হঅয়া উচিত - বাবার উস্কানিতেই ছেলে এরকম অমানুষ হয়েছে।

হেলাল

হেলাল

২০১৩.০১.২৫ ১১:৪০
যদি জুয়েল রানা সরকারী দলের হয়ে থাকলে গ্রেফতারের ভয় নাই!পুলিশ তাকে ধরতে সাহসই পাবেনা!আর যদি কোন দলের না হয়ে থাকে তা হলে তার খবর আছে।

jafar

jafar

২০১৩.০১.২৫ ১১:৪২
why police is waiting for the sue ?

Ibrahim

Ibrahim

২০১৩.০১.২৫ ১১:৫৮
পদ্মাসেতুতে দূর্নীতি হয়নি, দূর্নীতির ষড়যন্ত্র হয়েছিল। মেয়ের বাবা বলল : মেয়েটিকে উত্তক্ত করা হয়নি, বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন নতুন শব্দ ভান্ডার। বিয়ের প্রস্তাব ছেলে দিবে কেন? বাবার কাজ কি? এই যে সময় নষ্ট করে মতামত দিলাম, এটাই বিফলে যাবে। পুলিশ কাউকে কিছুই করতে পারবে না। ২৬ টুকরা করলে, যার বিচার হয় না, সেখানে এইটা তো কিছুই না।

হেলাল

হেলাল

২০১৩.০১.২৫ ১২:০২
আমার মনে হয় ভারতের মত আমাদের দেশের জনগণকেও এব্যাপারে এগিয়ে আসা উচিত নইলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে যাবে।আর সরকারের উচিত ধর্ষণকারীর জন্য মৃত্যুদন্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করা,আর তা হলে দেশে অনেকাংশে এই ধরনের অপরাধ কমে যাবে।

alamin

alamin

২০১৩.০১.২৫ ১৩:০২
এমন সন্তান যেনো কোন বাবা মা জনম না দেয় !!!!!!! এই জানোয়ার দের ফাসি দিতে হবে এবং সামাজিক ভাবে পুরো পরিবারকে বয়কট করতে হবে

Ahmed

Ahmed

২০১৩.০১.২৫ ১৩:০৪
জুয়েল আর তার বাবা আবদুল জব্বারকে সবার সামনে জুতা পিটা করা উচিত। পুলিশ কেন এখনো নিজে বাদী হয়ে মামলা করেনি। তারমানে পুলিশ টাকা পেয়ে গেছে!!!!!

Md. Abdulla Al Mamun

Md. Abdulla Al Mamun

২০১৩.০১.২৫ ১৩:১৫
বিয়ের প্রস্তাব ছেলে দিবে কেন? বাবার কাজ কি? বিয়ের প্রস্তাব ছেলে দিবে কেন? বাবার কাজ কি?
বিয়ের প্রস্তাব ছেলে দিবে কেন? বাবার কাজ কি?

DEEPROY

DEEPROY

২০১৩.০১.২৫ ১৩:৫৬
মামলা না দিলে পুলিশ কিছুই করতে পারে না!! পুলিশের এই আইন পরিবর্তন হওয়া দরকার!
২০১৩.০১.২৫ ১৩:৫৭
জুয়েল আর তার বাবা আবদুল জব্বারকে সবার সামনে জুতা পিটা করা উচিত। পুলিশ কেন এখনো নিজে বাদী হয়ে মামলা করেনি। তারমানে পুলিশ টাকা পেয়ে গেছে!!!!!

SB Saikat Barua

SB Saikat Barua

২০১৩.০১.২৫ ১৪:৫৫
আসলে ঐ রকম বাবা দের জেলের ভাত খাওয়ানো দরকার, কোথাই ছেলেকে বারন করবেন তা না, সামনের দিকে এগিয়ে দিচ্ছে। আবদুল জব্বার কে আগে আটক করতে হবে তারপরে ছেলেকে.।

২০১৩.০১.২৫ ১৫:৫৫
First culprit's (উত্ত্যক্তকারী) family should get punished. Bcz of family only guys are become bad / rapist.

Mohammad Durjoy

Mohammad Durjoy

২০১৩.০১.২৫ ১৮:০২
Due to delay case filing Juel will fly away and Police will may not able to arrest him and all the blame will go upon Police.

saad

saad

২০১৩.০১.২৬ ১৮:৩২
সংবাদদাতা যদি একটু খোজ দিতে পারতেন জুয়েল আর তার তার বাবার রাজনৈতিক পরিচয় তাহলে আমাদের এত কষ্ট করে পুরো খবরটা পড়তে হতনা কিংবা ঘটনাটা বুঝতে আরো সুবিধা হত।@ TITON, মেয়ে কিংবা মেয়ের বাবা আপনার আত্মীয় না তাই কি আপনার মনে এর সত্যতা নিয়ে প্রশ্ন উটেছে?নাকি জুয়েল কিংবা জুয়েল এর বাবা আপনার আত্মীয় নাকি একই রাজনৈতিক পরিচয় আপনাদের?