ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার একটি হোটেল থেকে ৫৭০টি ইয়াবা বড়ি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে র্যাব এই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন: কক্সবাজারের টেকনাফ থানাধীন মুচনী নয়াপাড়ার আবদুর রশিদের ছেলে মো. আলম (২৩) এবং একই এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মো. আজিজুল হক (৪০)।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন






