মিরসরাইয়ে জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার
মিরসরাই উপজেলা জামায়াতের উত্তর শাখার সাবেক আমির ও সংগঠনটির রুকন অধ্যাপক ফজলুল করিমকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বারইয়ারহাট এফ কে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মিরসরাই থানার পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
মিরসরাই থানার উপপরিদর্শক আবুল খায়ের জানান, ফজলুল করিম দ্রুত বিচার আইনে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত বছরের ৪ ডিসেম্বর সারা দেশে জামায়াতের হরতালের সময় গাড়ি ভাঙচুরের অভিযোগে মিরসরাই উপজেলা জামায়াতের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলুল করিম বারইয়ারহাট পৌর এলাকায় তাঁর প্রতিষ্ঠিত এফ কে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






