এক আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বান্দরপুর গ্রামে ডাকাতি করতে গিয়ে গুলি করে গৃহকর্তাকে খুন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল ও দায়রা জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. সেলিম (৩৫)। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দক্ষিণ বান্দরপুর গ্রামের আলী আকবরের ছেলে। আসামি সেলিম জামিনে মুক্ত হয়ে পলাতক আছেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ৩৯৬ ধারায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৬ ডিসেম্বর রাতে বান্দরপুর গ্রামের সাবেক বিডিআর সদস্য আবদুল গফুরের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে গফুর ঘটনাস্থলে নিহত হন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন