মেঘনায় ট্রলারডুবি তিন জেলে নিহত একজন নিখোঁজ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে তিন জেলে নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. রুবেল (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। তার বাবার নাম আবুল কাশেম।
নিহত জেলেরা হলেন: উপজেলার চানন্দি ইউনিয়নের নলেরচরের মজলিশপুর গ্রামের মো. বেলাল মাঝি (৩৬), আকতার হোসেন (১৮) ও মো. মজনু (১৮)। গতকাল বৃহস্পতিবার সকালে নিহত জেদের লাশ উদ্ধার করে অন্য জেলেরা গ্রামের বাড়িতে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন গতকাল রাত সোয়া নয়টায় প্রথম আলোকে বলেন, বুধবার রাতে বেলাল মাঝিসহ পাঁচ জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাত আনুমানিক দুইটার দিকে হাতিয়ার পূর্ব-দক্ষিণে ঠেঙ্গারচরের কাছে ট্রলার নিয়ে মাছ ধরা অবস্থায় হঠাৎ প্রচণ্ড বেগে জোয়ার এবং তাঁর সঙ্গে বাতাস বইতে থাকে। এ সময় মাছ ধরার জাল নৌকার সঙ্গে বাঁধা থাকায় জালের টান পড়ে নৌকার তলা ফেটে যায়। এতে জেলেদের নিয়ে নৌকাটি ডুবে যায়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






