চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার উদ্বোধন করবেন। নতুন এই হাসপাতাল ভবনে সব ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা থাকবে।
গতকাল হাসপাতালের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান-আরা-ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ৮৫০ শয্যার এই হাসপাতাল নির্মাণে মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা। একজন মার্কিন স্থপতি এই হাসপাতাল ভবনের নকশা করেছেন। ইতিমধ্যে এই ভবনের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন এই হাসপাতালে সব ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।
হাসপাতাল সূত্র জানায়, কাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে একটার মধ্যে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কম্পিউটারের মাধ্যমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এ এস এম ফজলুল করিম, সহসভাপতি এম এ তাহের খান, এম মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য সৈয়দা নুরজাহান ভূঁইয়া, শামসুন্নাহার প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন