• হোম
  • বিশাল বাংলা
  •   ‘সালাউদ্দিন কাদেরের রায় ঘোষিত হলেই চট্টগ্রামের কলঙ্ক মোচন হবে’

১৪ দলের সমাবেশে বাদল

‘সালাউদ্দিন কাদেরের রায় ঘোষিত হলেই চট্টগ্রামের কলঙ্ক মোচন হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষিত হলেই চট্টগ্রামের কলঙ্ক মোচন হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৪ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই মন্তব্য করেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে নগরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও ১৪ দলের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্যে জাসদ নেতা বলেন, ‘কেউ যখন বলে চট্টগ্রামেও একজন যুদ্ধাপরাধী আছে, তখন কষ্ট পাই। কারণ, চট্টগ্রামের মাটি সূর্য সেন ও প্রীতিলতার জন্মস্থান। চট্টগ্রামের সাহসী সেই সন্তানেরা এই মাটিতে ব্রিটিশ পতাকা উড়তে দেননি। এই মাটিতে যুদ্ধাপরাধী জন্ম নিয়েছেন শুনলে লজ্জা লাগে।’ মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন ১৪ দলের চট্টগ্রামের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন