টাঙ্গাইলে সাতটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল অফিস | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গত বুধবার দিবাগত রাতে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা গ্রামের চান মিয়া (২৫), তরফপুর গ্রামের মনসুর (৩০) ও ছিট মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেন (২৬)। টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার বংশাই নদীর পাড় থেকে চান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে অপর দুজনকে গ্রেপ্তার এবং ছিনতাই ও চুরি হওয়া সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের মির্জাপুর, ঢাকার সাভার ও ধামরাই এলাকায় মোটরসাইকেল ছিনতাই ও চুরি করে আসছিল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন