লালমনিরহাটে ১১ দিনে তিন খুন
লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় ১১ দিনে তিনটি খুনের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে উপজেলার পারুলিয়া এলাকার আফজাল হোসেনকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই দিন সকালে গোলাম মোস্তফা (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ১১ জানুয়ারি সকালে হাতীবান্ধা উপজেলার নওদাবাশ ইউনিয়নের বৌদ্ধেরদোলা এলাকা থেকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার গাগলারপার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এসব ঘটনায় তিনটি মামলার পরিপ্রেক্ষিতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






