বাগমারার জামায়াত নেতা চাকরি থেকে সাময়িক বরখাস্ত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল হককে ভবানীগঞ্জের চানপাড়ায় অবস্থিত আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচি চলার সময় বাগমারার আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ ওই মামলায় গত ১৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে রেজাউল হকের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়।
আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় গত সোমবার রেজাউল হক আদালতে আত্মসমর্পণ করেন। এরই পরিপ্রক্ষিতে গত বুধবার চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন