বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালন
জাঁকজমকপূর্ণভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ওই অনুষ্ঠানে সিটি মেয়র শওকত হোসেন হিরণ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে নয়টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






