চরফ্যাশনে ভূমিহীন ১১ পরিবারে জমির দলিল হস্তান্তর

ভোলা অফিস | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভোলার চরফ্যাশনে ভূমিহীন ব্যক্তিদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া শুরু হয়েছে। গত বুধবার দুপুরে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম ১১টি ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল তুলে দেন।
গত বছরের ডিসেম্বরে আরও ৩৩ জনকে ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে খাসজমির পাকা দলিল দেওয়া হয়।
চরফ্যাশন ভূমি কার্যালয় চত্বরে দলিল প্রদানকালে আবদুল্লাহ আল ইসলাম জানান, চরফ্যাশন-মনপুরা উপজেলার পাঁচ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারের মধ্যে খাসজমির বন্দোবস্ত দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মর্কতা নূর-ই-আলম, সহকারী কমিশনার (ভূমি) নূরুল হাফিজ প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন