বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তের শূন্যরেখার কাছ থেকে জিয়াউর রহমান (২৪) নামের এক বাংলাদেশিকে গতকাল বৃহস্পতিবার ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জিয়াউর রহমান পেশায় গরু ব্যবসায়ী এবং পাশের শ্যামকুড় গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
শ্যামকুড় গ্রামের আবদুল হান্নান জানান, জিয়াউর রহমান গতকাল সকাল ছয়টার দিকে ভারত থেকে আসা গরু আনতে শ্রীনাথপুর সীমান্তে যান। সেখানে শূন্য রেখার কাছে গেলে ভারতের ছুটিপুর ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীনাথপুর ক্যাম্পের কমান্ডার সোলাইমান হোসেন জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁরা জিয়াউর রহমানকে ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান করেন। শ্রীনাথপুর সীমান্তের লড়াইঘাটা এলাকায় দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু জিয়াউর রহমানকে ফেরত পাওয়া যায়নি। এর পরও তাঁরা জিয়াউর রহমানকে ফেরত পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকে জানানো হয়েছে, ছুটিপুর ক্যাম্পের কোনো সদস্য তাঁকে আটক করেনি। আটক করেছে বিশেষ কোনো দল।







palash
২০১৩.০১.২৫ ১৯:০৭এর কি কোন শেষ নেই