প্রতারণায় ছেলেরা এগিয়ে!
বিজ্ঞান গবেষণা নিয়ে অভিনব সব প্রতারণায় নারীদের তুলনায় পুরুষেরা এগিয়ে রয়েছেন। বিজ্ঞানীদের অসদাচরণ-সংক্রান্ত এক গবেষণায় দেখা যায়, ছাত্র থেকে শুরু করে বর্ষীয়ান অধ্যাপক—সবাই কম-বেশি নানা ধরনের প্রতারণার সঙ্গে জড়িত।
এমব্রায়ো সাময়িকীতে গত মঙ্গলবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গবেষণা সমন্বয় দপ্তর (ওআরআই) মার্কিন বিজ্ঞানীদের ২২৮টি অসদাচরণ ঘটনার নথিপত্র যাচাই করে দেখেছে। গবেষণাকাজে অন্যের লেখা নকল, উপাত্ত জালিয়াতির প্রমাণ সংগ্রহ এবং এসব অপকর্মে নারী ও পুরুষের জড়িত থাকার বিষয়টি তুলনা করাই ছিল ওআরআইয়ের লক্ষ্য। অনুসন্ধানে দেখা যায়, ৫৮ শতাংশ জালিয়াতি ঘটনার জন্যই পুরুষ গবেষকেরা দায়ী। প্রতারণায় জড়িত ৭২ জন শিক্ষকের মধ্যে নারীর সংখ্যা মাত্র নয়জন।
ওআরআই গত বছরের মে মাস পর্যন্ত সম্পন্ন দুই হাজার ৪৭টি গবেষণাকর্ম যাচাই করেছে। প্রতিষ্ঠানটি বলছে, এসব গবেষণাকর্মের মধ্যে ৬৭ দশমিক ৪ শতাংশই ভুল। এ ছাড়া জালিয়াতির প্রমাণও তারা পেয়েছে। লাইভ সায়েন্স।







mr russel
২০১৩.০১.২৬ ১৬:৩৬nurul absar hussain
২০১৩.০১.২৬ ২২:৫৮