নতুন প্রজাতির উড়ুক্কু ব্যাঙ

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘হেলেনস ফ্লাইং ফ্রগ’ নামের নতুন প্রজাতির একটি উড়ুক্কু ব্যাঙের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটি তার দলের অন্য সদস্যদের চেয়ে কয়েক গুণ বড়। শারীরিক গঠনেও রয়েছে ভিন্নতা।
ভিয়েতনামের হোচিমিন সিটি শহরের ১০০ কিলোমিটার দূরে বনাঞ্চলে পাওয়া গেছে উড়ুক্ক ব্যাঙের নতুন প্রজাতিটি। নতুন এই প্রজাতির ব্যাঙের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার উভচর প্রাণী বিশেষজ্ঞ জোডি রাউলি। জার্নাল অব হার্পেটোলজি সাময়িকীতে এ-সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে।
গবেষক রাউলির মতে, নতুন প্রজাতির ব্যাঙের হাতগুলো বেশ বড়, পায়ের গোড়া পর্যন্ত আছে পাতলা ত্বকের সংযোগ। ব্যাঙটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ ইঞ্চি। ‘প্যারাস্যুটে’র আকারও নিতে পারে ব্যাঙটি। এই প্রজাতির স্ত্রী ব্যাঙের আকৃতি ও ওজন দুটোই পুরুষের চেয়ে বেশি। স্ত্রী ব্যাঙের কবজি পর্যন্ত আছে বাড়তি চামড়া, যা তার বাড়তি ওজন নিয়ে উড়তে সহায়তা করে। উভচর বিশেষজ্ঞদের মতে, গাছ থেকে গাছে উড়ে বেড়াতেই এই বিশেষ অভিযোজন। ন্যাশনাল জিওগ্রাফিক।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন