• হোম
  • রাজধানী
  •   মনো-সামাজিক প্রতিবন্ধীদের হত্যার তীব্র নিন্দা

মনো-সামাজিক প্রতিবন্ধীদের হত্যার তীব্র নিন্দা

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সম্প্রতি গাজীপুরে মনো-সামাজিক (মানসিক) প্রতিবন্ধীদের নৃশংসভাবে পিটিয়ে, পুড়িয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ফোরামের বর্তমান ও সাবেক নেতা মিজানুর রহমান, এ এইচ এম নোমান খান, জওয়াহেরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Shihab

Shihab

২০১৩.০১.২৬ ০৯:২২
ব্যাপারটা বুঝলামনা :(