সিএসই-৩০ সূচকে আটটি কোম্পানি প্রতিস্থাপিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক সিএসই-৩০-এ পরিবর্তন আসছে। নতুন করে এই সূচক গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে আটটি কোম্পানি। আর তাই বাদ পড়ছে আগের আটটি কোম্পানি। বাকি ২২টি কোম্পানি অপরিবর্তিত থাকছে। ২০ জানুয়ারি সিএসইর তালিকাভুক্তি ও সূচক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএসই জানিয়েছে, আগামী রোববার থেকে নতুন এসব কোম্পানিকে সংযুক্ত করে সিএসই-৩০ সূচকের হিসাব করা হবে। নতুন অন্তর্ভুক্ত হচ্ছে: বেক্সিমকো ফার্মা, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও জিকিউ বলপেন। আর সিএসই-৩০ সূচক থেকে বাদ পড়া আটটি কোম্পানি হলো: এশিয়া ইনস্যুরেন্স, নাভানা সিএনজি, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইএফআইসি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।
সিএসই বলছে, বছরে দুবার এই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোতে পরিবর্তন আনা হয়। তারই ধারাবাহিকতায় এবারও কিছুটা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত কিছু নীতিমালার ভিত্তিতে সূচকে অন্তর্ভুক্তির জন্য নতুন কোম্পানি বাছাই করা হয়।
এই সূচকের বাকি ২২টি কোম্পানি হলো: স্কয়ার টেক্সটাইল, অ্যাডভান্সড কেমিক্যাল, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, সিঙ্গার বাংলাদেশ, অ্যাপেক্স ট্যানারি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, বে-লিজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও বেক্সিমকো লি.।
সিএসই বলছে, যেসব বিনিয়োগকারী ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ারে বিনিয়োগ করতে চান, তাঁরা সিএসই-৩০ সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে এ সুযোগ নিতে পারবেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন