ছেলের দুধের জন্য...

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি | তারিখ: ২৪-০১-২০১৩

  • ৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিয়ের ১২ বছর পর জন্ম হয়েছিল ছেলেটির। মা-বাবা দরিদ্র হলেও শখ করে সন্তানের নাম রাখলেন রবিনহুড। কিন্তু জন্মের পরপরই ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয় শিশুটি। চিকিত্সক পরামর্শ দিয়েছেন, ওষুধের পাশাপাশি দুর্বলতা সারাতে হলে শিশুটিকে নিয়মিত দুধ খাওয়াতে হবে। কিন্তু দুর্ভাগ্য, শিশুটির মা বাসন্তীও অসুস্থ। তাই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। কিন্তু শিশুটির জন্য বাজারের ব্যয়বহুল দুধ কেনার সামর্থ্য নেই মা-বাবার।
শিশুটির বাবার নাম মতিলাল রবিদাস। থাকেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দউড়া গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে জুতো সেলাই করে জীবন কাটে তাঁর। তিনি বলেন, ‘অনেক কষ্টে ধারদেনা কইরা যে টেহা পাইছি, তা দিয়া ডাক্তার দেহাইছি। তারা কইছে, ও ভালা অইব। এর লাইগ্যা নিয়মিত দুধ খাওয়াইতে অইব। কিন্তু স্ত্রীর অসুখের জন্য তার ভাগ্যে মায়ের বুকের দুধও জুটছে না। আর বাজারের দুধ যে কিনবাম, এরও সামর্থ্য নাই। দুধ খাওয়াতে না পারলে ছেলেটি আমার বাঁচব না। তাই এহন কীভাবে যে কী করবাম, তা বুঝতাছি না।’
ছেলেকে বাঁচাতে দুধের খরচের টাকা জোগানোর জন্য এখানে-সেখানে ঘুরছেন মতিলাল। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় আশুজিয়া ইউপির চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘মতিলাল খুবই গরিব ও অসহায় একজন মানুষ। সাহায্যের জন্য সে আমার কাছেও এসেছিল।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

S. Palash

S. Palash

২০১৩.০১.২৪ ২১:৪৭
খুবই দু:খজনক! তারপরো বলতে হচ্ছে কারো খাোয়া হোক বা না হোক ঋন করে আমাদের অস্ত্র কিনতে হবে।

Mirja Sharif

Mirja Sharif

২০১৩.০১.২৪ ২১:৫৭
খবরটা পড়ে অনেক খারাপ লাগল আবার রাগ হল, আহারে চেয়ারম্যান সাহেব আপনার লজ্জা করল না, বলতে যে আমার কাছে এসেছিল, আরে আপনার কাছে যখন গিয়েছিল তখন আপনি কিছু টাকা দিয়ে দিলে তো আজ খবরটা পত্রিকাতে আসতনা, ভুলে গেলে চলবেনা, এদের মত মানুষের ভোটে আজ চেয়ারম্যান।

MD Ziauddin

MD Ziauddin

২০১৩.০১.২৪ ২২:৩৩
আমি আমার রাতের এক গ্লাস দুধ না খেয়ে শিশুটিকে দিতে চাই । কিভাবে?

তাপস দাস

তাপস দাস

২০১৩.০১.২৪ ২২:৩৯
যদি কোন ব্যাংক অ্যাকাউন্ট দেয়া জেত অনেক ভাল হত। আমি সাহায্য করতে চাই। কিভাবে সাহায্য করবো?

ইকবাল পারভেজ

ইকবাল পারভেজ

২০১৩.০১.২৪ ২২:৫৭
খবরটি যখন প্রকাশ করেছে এখন উচিত এই বাচ্চাটিকে সাহায্য করার জন্য একটি ব্যাংক একাউন্ট খোলা এবং আবেদন জানানো সব পাঠকের কাছে যাতে সবাই সেই একাউন্টে সামান্য পরিমাণ হলেও টাকা পাঠিয়ে এই শিশুটিকে বাঁচতে সাহায্য করে। হ্যা, আমরা বেশীরভাগ পাঠকই সাধারন মানুষ; কিন্তু দুধের অভাবে একটি শিশুর মরার খবর পড়ার থেকে আমরা বরং নিজেদের সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব। নিজের বিবেকের কাছে কিছুটা হলেও এতে পরিষ্কার থাকা যাবে।

ariful

ariful

২০১৩.০১.২৪ ২৩:১৮
I want to send some milk container for his baby.please give me his address with full details, i.e what type of milk is ideal for the baby.I congrats Prothom-alo for this news.

Ethen

Ethen

২০১৩.০১.২৪ ২৩:৫১
আমরা সুদু মন্তব্য লিখে যাব কিন্তু তাদের জন্য কি কিছু করবনা ?

Ahmed Hafiz

Ahmed Hafiz

২০১৩.০১.২৪ ২৩:৫৮
খবরটা পড়ে অনেক খারাপ লাগল আবার রাগ হল, আহারে চেয়ারম্যান সাহেব আপনার লজ্জা করল না, বলতে যে আমার কাছে এসেছিল, আরে আপনার কাছে যখন গিয়েছিল তখন আপনি কিছু টাকা দিয়ে দিলে তো আজ খবরটা পত্রিকাতে আসতনা, ভুলে গেলে চলবেনা, এদের মত মানুষের ভোটে আজ চেয়ারম্যান। প্রথম আলোর কাছে অনুরুদ রইল, ছেলেটা একটা ব্যাংক আকাউন প্রকাশ করার জন্য।

jamal ahmed

jamal ahmed

২০১৩.০১.২৫ ০০:৪১
আমি সংবাদ দাতাকে অনুরোধ করবো সাহাজ্য করার ঠিকানা ছাপাতে আমি বাচ্চাটার খাবারের দাইৎত নিতে চাই