শিরোনাম:

ঘণ্টায় হাজার মাইল বেগে ছুটবে গাড়ি!

অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-০১-২০১৩

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • হাজার মাইল গতি-সম্পন্ন গাড়ির মডেল।

    হাজার মাইল গতি-সম্পন্ন গাড়ির মডেল।

  • হাজার মাইল গতি-সম্পন্ন গাড়ির মডেল।

    হাজার মাইল গতি-সম্পন্ন গাড়ির মডেল।

ঘণ্টায় এক হাজার মাইল বা এক হাজার ৬১০ কিলোমিটার গতিসম্পন্ন একটি গাড়ি তৈরির চেষ্টা করছেন একদল ব্রিটিশ প্রকৌশলী। আজ শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রকল্পের সঙ্গে জড়িত উইং কমান্ডার অ্যানডি গ্রিন বলেন, সুপারসনিক গতির এই গাড়ি তৈরি করা সম্ভব হলে তা হবে ভূমিতে চলাচলকারী এখন পর্যন্ত সর্বোচ্চ গতির যান। এই গাড়ি তৈরিতে টাইফুন বিমানের ইঞ্জিন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
অ্যানডি গ্রিন জানান, গাড়ির গতি যত বেশি হবে, চাকার ওপর চাপ তত বাড়বে। তাই এক হাজার মাইল গতিসম্পন্ন গাড়ি তৈরির ক্ষেত্রে অত্যধিক চাপ নিতে সক্ষম এমন চাকা নিয়ে কাজ করছেন ওই প্রকৌশলীরা। আর এ কাজ বেশ জটিল ও কষ্টকর বটে।
অ্যানডি গ্রিন বলেন, ‘আমাদের এই প্রকল্পের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো—নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির জাদু দেখানো। আমরা বিশ্বের সর্বাধুনিক ও সবচেয়ে বেশি গতির গাড়ি নির্মাণ করে সেটা দেখানোর চেষ্টা করছি। এ কাজে আমাদের রয়েছেন একদল দক্ষ প্রকৌশলী।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Shihab

Shihab

২০১৩.০১.১৯ ১৮:৪৭
এগিয়ে চলুক যান্ত্রিক সভ্যতা।

Osman Shekh

Osman Shekh

২০১৩.০১.১৯ ১৯:২৯
এই গাড়ি ঢাকায় আনা হলে ১০ কি মি বেগে চলতে পারবে। শুধু দুটো শুন্য কমে যাবে।

Adil Rahman

Adil Rahman

২০১৩.০১.১৯ ২২:২৯
অনরথক !!! ১০০০ মইল বেগে গারি চলার মত রাসতা ইত নেই