‘না চাইতি তোমাগো এ কোম্বলডা পালাম’

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৯-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সাতক্ষীরার তালা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে কম্বল ব

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সাতক্ষীরার তালা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে কম্বল বিতরণ করা হয়

প্রথম আলো

‘আইলার পরেত্তে এই গাং (শিবসা নদী) বাড়ে থাহি। বেকায়দা ঠান্ডা। বেড়ার ঘরে সব সময় বাতাস ঢোহে। এহন না চাইতি তোমাগো এ কোম্বলডা পালাম। গায়ে জড়ায়ে এট্টু বাঁচতি পারবানি।’ সোমবার প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবেই স্বস্তি প্রকাশ করেন খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর পূর্বপারের গোনারী বেড়িবাঁধের বৃদ্ধা লক্ষ্মী বৈদ্য। খুলনা ছাড়াও গতকাল সাতক্ষীরা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: খুলনার দাকোপ উপজেলার প্রত্যন্ত গোনারী ওয়ার্ডে শিবসা নদীর পূর্ব ও নলীয়ান নদীর উত্তর পারে ছয় কিলোমিটার বেড়িবাঁধজুড়ে ঝুপড়ি ঘরে বসবাসরত ১০০ অসহায় নারী-পুরুষের মাঝে সোমবার শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রথম আলো বন্ধুসভা খুলনার সভাপতি সজীব মহলীসহ, গোনারী এলাকার পল্লি চিকিৎসক হরিপদ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
তালা (সাতক্ষীরা): গতকাল সাতক্ষীরার তালা উপজেলার নলতা, গোনালী, হাজারাকাটি, খলিলনগর ও হরিশ্চন্দ্রকাটি গ্রামের ৯২ জনকে এবং সাতক্ষীরা শহরের কাছারিপাড়া এলাকায় ১০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় তালা টেকনিক্যাল কলেজ অ্যান্ড বিএম কলেজের শিক্ষক আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ, বন্ধুসভার সভাপতি ভৈরব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে বন্ধুসভার সদস্যরা ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী কালির আলগা, চিড়াখাওয়া, পোড়ার চর ও দক্ষিণ ঝুনকা চরে গিয়ে তিন শতাধিক দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় বন্ধুসভার সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়েদ, বন্ধুসভার সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট: সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ধরলা পাড়ের খারুয়া বন্যা আশ্রয়কেন্দ্রে গতকাল দুপুরে খারুয়ারচর আবাসন প্রকল্প এবং খারুয়ারচর গ্রামের ৭৫ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে সকালে মোগলহাটের ইটাপোতা নতুন বাজারসংলগ্ন ধরলা নদীর পাড়ে আরও ২৫ জনকে কম্বল দেওয়া হয়। এ সময় খারুয়ারচর রেজি. বেসরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মহির উদ্দিন, স্থানীয় বন্ধুসভার সহসভাপতি আবু মোক্তাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা অব্যাহত: প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত জমা পড়েছে ১০ লাখ ২৫ হাজার টাকা, দুই হাজার ৪৭৭টি কম্বল ও ৪৩৩টি সোয়েটার। গতকাল তহবিলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৪০ হাজার টাকা জমা দেন।
সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান দুস্থ মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলোর কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর; (২০৭. ২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন