শীতার্ত মানুষের পাশে
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উলেন অ্যান্ড উল লিমিটেড। এ কাজে তারা সঙ্গী হিসেবে বেছে নিয়েছে প্রথম আলোকে। এর অংশ হিসেবে ২৭ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টে ১০০টি কম্বল দেন উলেন অ্যান্ড উল লিমিটেডের কর্মকর্তারা। ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।
এ সময় উলেন অ্যান্ড উল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক আবদুল্লাহ বলেন, প্রথম আলোর মাধ্যমে এ সোয়েটার পৌঁছে যাবে শীতার্ত মানুষের কাছে। আর বন্ধুসভার মাধ্যমে এগুলো সঠিকভাবে বণ্টন সম্ভব হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






