শিরোনাম:

  • হোম
  • সারা দেশ
  •   বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | তারিখ: ২৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

শীতের মিষ্টি রোদের সকালে গতকাল শুক্রবার বিদ্যালয়ের মাঠে শিশুদের মধ্যে ‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগের তরুণ লেখকেরা ১১০টি কম্বল নিয়ে হাজির। এ সময় শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ। সঙ্গে এসেছিল শিশুদের মা-বাবাও।
গ্রামের সবচেয়ে বয়স্ক কার্তিক কোল টুডু এসেছিলেন মাদল ঘাড়ে নিয়ে। কম্বল পাওয়ার আনন্দে কার্তিক টুডুর মাদলের তালে শিশুরা নিজেদের মাতৃভাষায় নেচে নেচে গান গেয়েও শোনাল। কম্বল পেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র কাসেম কোল মুরমু বলে, ‘আজ মায়ের সঙ্গে আরাম করে শুতব। যারা কম্বল দিল তারাকে ধন্যবাদ।’
লেখক আরাফাত হিমু বলেন, ‘ঢাকা থেকে এসে আমরা তোমাদের সামান্য কিছু কম্বল দিতে পারলাম কেবল, কিন্তু এর সঙ্গে তোমাদের দিলাম বুকভরা ভালোবাসা। ব্লগের তরুণ লেখকেরা চায় তোমরাও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। অনেক বড় হবে। আমাদের সহানুভূতি তোমাদের পাশে থাকবে।’
বদলে যাও বদলে দাও মিছিলের সমন্বয়কারী শওকত আলী ও ব্লগ লেখক হাফিজুর রহমান আদিবাসী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। আদিবাসী শিক্ষার্থী ছাড়াও পাশের নদীভাঙনকবলিত কিছু দুস্থ পরিবারের শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা করেন বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, শিক্ষক সুদর্শন চন্দ্র পাল, লুইশ মুরমু, ট্রেম হাসদা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আবদুল বাসির প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন