• হোম
  • সারা দেশ
  •   প্রথম আলো ট্রাস্টে কম্বল দিল গোল্ডেন হার্ভেস্ট

প্রথম আলো ট্রাস্টে কম্বল দিল গোল্ডেন হার্ভেস্ট

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৬-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
শীতার্তদের জন্য প্রথম আলো ট্রাস্টে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেডের দেওয়া কম্বল গ্রহণ করে

শীতার্তদের জন্য প্রথম আলো ট্রাস্টে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেডের দেওয়া কম্বল গ্রহণ করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক

ছবি: প্রথম আলো

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেড। এই কাজে তারা সঙ্গী হিসেবে বেছে নিয়েছে প্রথম আলোকে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল দেন গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো লিমিটেডের কর্মকতারা।
ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় গোল্ডেন হার্ভেস্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মহিউস সামাদ চৌধুরী বলেন, প্রথম আলোর মাধ্যমে এই কম্বল পৌঁছে যাবে শীতার্ত মানুষের কাছে। আর বন্ধুসভার মাধ্যমে এগুলো সঠিকভাবে বণ্টন সম্ভব হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ডেন হার্ভেস্ট লিমিটেডের বিক্রয় ও বিপণনপ্রধান মামুন মনোয়ার, প্রশাসন ব্যবস্থাপক এ আর আসাদ, প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রাশেদুর রহমান ও বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন