প্রবৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোকে ছাড়াবে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক | তারিখ: ২২-১২-২০১২

  • ৮১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

২০৫০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদেরা। গত বুধবার যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকসভুক্ত দেশসহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকোর অর্থনৈতিক শক্তি হু হু করে বাড়ছে। এ দেশগুলোর মধ্যে কোনোটি আয়তনে বড়, কোনোটি নবীন, আবার কোনোটিতে বেড়েই চলছে জনসংখ্যা। তারা অবকাঠামো ও শিক্ষা খাতে ব্যয় করছে। দেশগুলোর অর্থনীতি এমন হারে বাড়ছে যে তারা মন্দা ও খুঁড়িয়ে চলা পশ্চিমা দেশগুলোর হিংসায় পরিণত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একসময় যে দেশগুলোকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করা হতো, তারাই উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২০১৩ সালে প্রবৃদ্ধির হিসাবে এই দেশগুলোই শীর্ষ ২০-এর মধ্যে থাকবে।
একটা সময় বৈশ্বিক অর্থনীতির ৮০ শতাংশ ছিল ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও জাপানের দখলে। কিন্তু বিশ্ব অর্থনীতির চেহারা এখন বদলে যাচ্ছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কটি দেশ পেছন থেকে সামনের কাতারে উঠে আসছে।
বাংলাদেশ সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার টেকসই ও শক্তিশালী করতে সহায়তা করছে।
প্রাইসওয়াটারহাউস কুপারসের (পিডব্লিউসি) প্রধান অর্থনীতিবিদ জন হকসওয়ার্থ মনে করেন, ব্রিকস ও অন্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তিশালী ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে।
দেশগুলোর দ্রুত উন্নতির মূলে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ, মানব মূলধন ও শিক্ষার মান উন্নয়নে বিনিয়োগ, পশ্চিমা প্রযুক্তি আমদানি ও উন্নয়নে এর সফল ব্যবহার এবং নবীন ও ক্রমবর্ধমান জনসংখ্যা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mohiuddin Maswood

Mohiuddin Maswood

২০১২.১২.২২ ১১:২৩
কিন্তু তার জন্য রানৈতিক স্থিতিশীলতা প্রথম শর্ত হিবেবে ধরে নিতে হবে। কোন সন্দেহ নাই পরিবর্তন অবশ্যিই অপেক্ষা করছে অন্তত বাংলাদেশের জন্য সেটি ইতিবাচক হলে অই লক্ষ্যে পৌঁছা খুব কঠিন হবেনা।

Sharif

Sharif

২০১২.১২.২২ ১১:৩৪
ইস আমি যদি ২০৫০ সাল পর্যন্ত বেচে থাকতাম তাহলে দেখে যেতে পারতাম । ভাবতে ভাল লাগছে আমার পরবর্তি প্রজন্ম দেখে যেতে পারবে ।

Sardar Younus

Sardar Younus

২০১২.১২.২২ ১১:৩৫
ছিঃ ছিঃ ছিঃ ...এতবড় ফাঁপরবাজী ?

Ronju Khan

Ronju Khan

২০১২.১২.২২ ১১:৪৬
সাবাস বাংলাদেশ তুমি আমার অহংকার ।

Nasir Ahmed

Nasir Ahmed

২০১২.১২.২২ ১১:৪৮
শুনে খুব ভাল লাগল । বাস্তবতা কি আসলে তাই ?

Mohan

Mohan

২০১২.১২.২২ ১১:৫০
May be.......

আলমাস চৌধুরী, লন্ডন

আলমাস চৌধুরী, লন্ডন

২০১২.১২.২২ ১২:০৩
মানুষ কি আজ না খেয়ে ২০৫০ সাল পর্যন্ত অপেক্ষা করবে খাবার জন্য ? কি উন্নয়ন হবে সেটা তো কল্পনা করে নেওয়া খুব সহজ, চার বছর আগে ডিমের হালি ছিল ১২ টাকা, আজ সেটা ৩৮ টাকা ! ২০৫০ সালে হয়ত সেটা ২৫০ তাকে পৌঁছে যাবে ! আজ জনগনের হাল কি, অর্থনীতির বর্তমান অবস্থা কি সেখানে ফোকাস করুন ।

Prodip

Prodip

২০১২.১২.২২ ১২:০৯
অামাদের দেশপ্রমিক অপরিনামদর্শী রাজনিতিবিদদের ক্ষমতার লড়াইয়ে এই ভবিষ্যত বাণী ভেস্তে যাবে ।

Mamon Shiddique

Mamon Shiddique

২০১২.১২.২২ ১২:১৪
বাংলাদেশি নেতারা গলাবাজি করার জন্য আরোও একটি বিষয় পেয়ে গেল। তারা এখন বলেব আমাদের আমলের সরকার বা আমাদের সরকার সুদূর প্রসারি পরিকল্পনা গ্রহণ করার ফলে আমাদের সম্পর্কে `দ্য গার্ডিয়ান’ পত্রিকায় ভাল ভাল মন্তব্য ছাপা হচ্ছে। নেতারা বুঝেনা যে এরা আমাদের তেল দিয়ে তাদের স্বার্থ আদায় করার ফন্দি করতাছে। যদিও আমরা চাই ওদের মন্তব্য সঠিক বলে প্রমাণিত হোক । আরেকটা বিষয় আমরা বাঙ্গালিরা সবাই জানি আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন হলে বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যেতে ২০৫০ সাল লাগবেনা তার আগেই সম্ভব।

NASIR

NASIR

২০১২.১২.২২ ১২:১৮
প্রবৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোকে ছাড়াবে বাংলাদেশ! ২০১৩ সালে প্রবৃদ্ধির হিসাবে এই দেশগুলোই শীর্ষ ২০-এর মধ্যে থাকবে।

Salahuddin Ahmed

Salahuddin Ahmed

২০১২.১২.২২ ১২:২৪
আমাদের জন্য সত্যিই ভাল খবর।

alamgir

alamgir

২০১২.১২.২২ ১২:২৫
this is my dream my country going up.......

২০১২.১২.২২ ১২:২৯
yes we can; but dirty politics is great barrier

zahid

zahid

২০১২.১২.২২ ১২:৩৭
IF YOU HAVE NO LIFE SECURITY WHAT YOU WILL DO BY THE MONEY ?

S. Moni

S. Moni

২০১২.১২.২২ ১২:৪২
AL will say, it is due to AL, no corruption; BNP will say, AL published it by money; Economist always says they have two hands- in one hand country is progressing, on the other hand people are hungry.
People says- how come, we are at last breath;
I say simply impossible................cos one year's corruption money now makes one Padma, from tomorrow corruption will be doubled, so thinking to make two Padma bridges.............with one year's massive underhand dealings
২০১২.১২.২২ ১২:৪৫
" ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদেরা । এই গ্রাফিক থিওরীটা মূলত: রচিত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার টেকসই ও শক্তিশালী করতে সহায়তা করছে অভিবাসীদের পাঠানো অর্থ -এটাকেই বেইস ধরে । অন্যান্য সূচকের মধ্যে গার্মেন্টস শিল্প থাকলেও এই আলোচনায় সেটা স্থান পায়নি । কেননা ইতমধ্যে তার অস্তিত্ব জুটমিলগুলোর গোরস্থানে যাবার অনুরূপ পরিণতি হচ্ছে ভেবেই হয়তো বিশ্লেষকদের বিশ্লেষণে সেটা আনেন নি । তাহলে আমি আমাদের দেশের বিজ্ঞ বিশ্লেষকদের কাছে প্রশ্ন রাখতে চাই শুধু মাত্র অভিবাসীদের পাঠানো অর্থ দেশটির চেহারার যদি এই পরিবর্তন করতে পারে -আর সেই পরিবর্তনের রস যদি আমরা সাহেবরা বিনাশ্রমে কলমের মার প‌্যাচে, নানারকম উন্নয়নের নামে পকটস্থ করার কালচার চালু রাখি তো এরকম থিওরিটিক্যাল গ্রাফচিত্র ধুয়ে ধুয়ে পানি খাবে জাতি ? লজ্জা থাকা উচিত এ জাতির । একজন শ্রমিক কীভাবে মালয়েশিয়া থেকে অর্থ পাঠায় ? সে কীভাবে সেখানে তার জীবনযাপন করে ? আমরা যারা রস খাই, তারা কি খবর রাখি ? তাই আসুন সব রকম হিপোক্র্যাসি ছেড়ে কিছু প্রাকটিক্যাল করি । নইলে ইতিহাস ক্ষমা করবে না। এদেশ মালয়েশিয়ার চেয়ে ধনী হতে পারত যদি আমরা এরকম প্রাকটিক্যাল কাজ করতাম - দেখনু মুচির দেয়া প্রাকটিক্যাল কাজের নমুনা-
১. এদেশের রাষ্ট্র প্রধান থেকে শূরু করে সব স্তরের পেশাজীবি এবং সাধারণ মানুষকে প্রতিদিন পড়ে ৪ ন্টা করে স্বচ্ছাশ্রম দিতে হবে । দেশের সব মরা নদীগুলোকে শুকনোর সময় গভীর করে খনন করতে হবে । এক নদী থেকে অন্য নদী পর্যন্ত এটিকে টেনে নিতে হবে। যাতে বর্ষার সময় পানি সার্কুলেশণের ফলে সমস্ত নদীর নাব্যতা বজায় থাকে । অবশ্য কাজটা জিয়াকে ক্যামেরায় ছবি দেখিয়ে মানুষের উচু জমিতে কোদাল বসিয়ে খাল খনন কর্মসূচী সফল হয়েছে মর্মে দেখানোর জন্য হলে হবে না। বাস্তবেই হতে হবে ।
২. এসব নদীর দুপাড়ে সমন্বিত পশু পাখির খামার , নদীতে মাছের পরিকল্পিত চাষ, হাসের খামার, রবি ফসল ---ইত্যাদি ইত্যাদি দেশে কত বড় বিপ্লব ঘটাতে পারে- তা কি কেউ কখনো ভেবেছেন ? সবই কি সরকার করে দেবে ? এসব কাজ স্বেচ্ছাশ্রম বিনিময় করে কেন করা যাবে না ? সরকার যদি ইচ্ছা করে তা কি সম্ভব নয় ?
৩. দেশে নেতার সংখ্যা কমাতে হবে । এতা নেতার বোঝা এতটুকু একটা দেশের জন্য কত বড় বোঝা হয়ে দাড়িয়েছে, তা কি কেউ ভাবছি না ?

ইত্যাদি ইত্যাদি -- আরো অনেক কর্মসূচী রয়েছে । বিজ্ঞজনদের ভাবতে অনুরোধ করছি । দেখুন দেশের চেহারা কি ভাবে বদলে যায় । তাই এসব থিওরী চর্চা বাদ দিয়ে আসুন সবাই প্রাকটিক্যাল করি ।

zahid

zahid

২০১২.১২.২২ ১২:৪৭
ONE MONTH OF OUR GARMENTS WORKER SALARY EQUAL A SHIRT PRICE IN EUROPE.PLEASE THINK ABOUT HAND TO MOUTH PEOPLE.BE POSITIVE AND MAKE A EQUAL ECONOMY SOCIETY.

ashfq ul mohee

ashfq ul mohee

২০১২.১২.২২ ১২:৫০
পরিসংখ্যানটা আমাদের শেয়ার বাজারের মতো মনে হচ্ছে !!!!!!!!!!!!! বাস্তবটা ছেরা কম্বল।
২০১২.১২.২২ ১২:৫২
আমাদের হয়েছে "অন্ধের হাতি দেখা" এর মতো অবস্থা। পা ধরে একজন মনে করলো হাতি বুঝি থামের মতো, কান ধরে একজন মনে করলো হাতি বুঝি কূলার মতো, লেজ ধরে একজন মনে করলো হাতি বুঝি ঝাড়ুর মতো - আসলে হাতি কেমন তা বুঝতে পারি আমরা যাদের পুরো হতিটা দেখার মতো দৃষ্টি শক্তি আছে।

Mohd: Asanullah Milon

Mohd: Asanullah Milon

২০১২.১২.২২ ১৩:০৫
অভিবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার টেকসই ও শক্তিশালী করতে সহায়তা করছে। তাহলে আমরা কেন কোন সুবিথা পাইনা সরকারের কাছ থেকে ?

২০১২.১২.২২ ১৩:১৭
তাই যেন হয়। মনে রাখা উচিৎ কষট না করলে কেষট মিলে না। আমাদের রাজনীতিতে যেসব লোকোয়ালিটির লোক বিচরণ করছে তা বাধা হয়ে দাড়াবে। অন্যদিকে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনে সরকার কোন কিছু করছে না। যা করছে জনগনই করছে। তাই হলে হতেও পারে। শুভ কামনা ...........।

mahamud

mahamud

২০১২.১২.২২ ১৩:২০
অর্থনীতি কত বড় হবে সেটা অনেকাংশে সে দেশের জনসংখার উপর নিভর করে। যেমন ধরুন ভারতের অর্থনীতি সুইজারল্যান্ডের অর্থনীতির চেয়েও বড়। কিন্ত দুই দেশের মানুষের জীবনযাতরার মান কি একই রকম। শুধু অর্থনীতি বড় হওয়াই সব কিছু নয়। ব্যাপারটা কি আমি কিছুটা হলেও বুঝাতে পারলাম?
২০১২.১২.২২ ১৩:২০
পাঠকদের অবগতির জন্য - জানুন ইন্দোনেশিয়ায় ১ কেজি চালের দাম কত, জাপানে ১টি ডাকটিকেটের দাম কত--------------- তবুও তারা উন্নত--------- কারন সেখানে আমদের দেশের মতো অসহিঞ্চু সরকার আর ক্ষমতালিপ্সু বিরোধী দল নেই, সেখানে নেই আমদের দেশের মতো দলকানা সমর্থক।

Monowar-ul-Haque

Monowar-ul-Haque

২০১২.১২.২২ ১৩:২৬
পদ্মা সেতু হলে বাংলাদেশ এর রাতারাতি পরিবর্তন আসবে।

mohammed hanif

mohammed hanif

২০১২.১২.২২ ১৩:৩২
হা হা হা .. যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার আর খেয়ে দেয়ে কাজ নেই । আমাদের রাজনিতিবিদ্দের আরও চুরি করার ছুতা মিলে গেল। দেশ উননতি করতেছে আমরা আরও বেশি করে খাই।

Omar Faruk

Omar Faruk

২০১২.১২.২২ ১৩:৩৩
(গার্মেন্টস শিল্প + রেমিটেন্স) = ৫০, অন্যান্য আয় = +৫০
দুর্নিতী =-৫০ , সরকারী ব্যয় = -৬০
সর্বসাকুল্যে = -১০
(আনুমানিক হিসাব)
আমি বিশ্বাস করি, আমাদের যদি রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতি রোধ করা যায়, সেই সাথে যোগ্য শাষক নিশ্চিত করা যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সেরা দশ অর্থনীতির মধ্যে প্রবেশ করতে ২০৩০ সালই যথেষ্ট।

Suman Kumar Saha

Suman Kumar Saha

২০১২.১২.২২ ১৩:৩৪
i agree with the report but it will not be the same in reality because of our nasty politics and keen mentality of government officials

shaker

shaker

২০১২.১২.২২ ১৩:৪৫
স্বপ্ন দেখতে তো ভালই লাগে । কিন্তু প্রবাশীদের রিমিটেন্স পাঠানো বন্ধ হলে আমাদের অর্থনীতির অবস্হা কি হবে সেটা ভাবা উচিত । ইতি মধ্যেই মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো বহুলাংশে হ্রাস পেয়েছে আগামীতে এমনটি চলতে থাকলে ২০৫০ মধ্যে তা বিপরিত দিকে যাওয়ার আশাংকায় থেকে যায় । তাই আমাদের কে উতপাদন মুখী শিল্পবানিজ্যের দিকে নজর দিতে হবে তবেই আমরা আশানুরূপ উন্নয়ন করতে পারবো । আর আমাদের সবচেয়ে বড় বাধা দুর্নীতি তাকে সর্বপ্রথম প্রতিহত করতে হবে । নচেত কোন পরিকল্পনাই বাস্তব হবে না ,মরিচিকাই রয়ে যাবে ।

syed Kamal mohammad Mukul

syed Kamal mohammad Mukul

২০১২.১২.২২ ১৩:৪৮
স্বাধীনতার ৪১ বছর + ৫০ বছর সমান সমান ৯১ বছর সেতো অনেক বছর লেগে গেল !! অথচ সি;গাপুর মালেসিয়ার দিকে তাকালে আমরা কি দেখতে পায় দুরুত তম সময়ে তারা উননতির শিখরে ! আমরা পারছি না কেন ? কারন গুলা খুজে এগিয়ে চলা হউক দুরুত থেকে দুরুত তম ! আমাদের সন্তানরা সে সুফল ভোগ করুক, আমরা না হয় নাই বা পেলাম !

Mrinal Kumar Banday

Mrinal Kumar Banday

২০১২.১২.২২ ১৩:৫১
অনেক দিন পর একটা ভালো খবর পেলাম। এগিয়ে যাও বাংলাদেশ...

meher

meher

২০১২.১২.২২ ১৩:৫৫
এক সময় পশ্চিমারা আমাদের লুণ্ঠন করে সম্পদের পাহাড় গরেছে। অনৈতিক উপায়ে অর্জিত সম্পদে আর কত দিন? আর বর্তমানে এ সব অঞ্চলের মানুষগুলো অভিবাসী হয়ে সীমাহীন দুঃখ কষ্ট আর পরিশ্রম করে যা অর্জন করছে সেটা দিয়ে এ সব অঞ্চলের দেশগুল একদিন অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিনত হবে এটাই স্বাভাবিক। এ সব অঞ্চলের দেশগুলোতে রাজনৈতিক হানাহানি না থাকলে ২০৫০ নয় তারও অনেক আগেই সমৃদ্ধ দেশে পরিনত হতে পারত।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১২.১২.২২ ১৩:৫৫
হলে হতেও পারে, তখন ওনারা দু-জন তো থাকবেনা ! হয়ত এমন একজন অাসবেন যে কিনা দেশকে টেনে নিয়ে যাবেন সুদূর ভবিস্যতে। তখন যদি বেচে থাকতাম !

Monu

Monu

২০১২.১২.২২ ১৪:০১
খুব ভাল খবর একটি....পশ্চিমা দেশগুলোর অনেক মানুষ আমাদের দেশে কাজ করতে আসবে তখন।
২০১২.১২.২২ ১৪:০৩
"আলমাস চৌধুরী, লন্ডন
২০১২.১২.২২ ১২:০৩
মানুষ কি আজ না খেয়ে ২০৫০ সাল পর্যন্ত অপেক্ষা করবে খাবার জন্য ? কি উন্নয়ন হবে সেটা তো কল্পনা করে নেওয়া খুব সহজ, চার বছর আগে ডিমের হালি ছিল ১২ টাকা, আজ সেটা ৩৮ টাকা ! ২০৫০ সালে হয়ত সেটা ২৫০ তাকে পৌঁছে যাবে ! আজ জনগনের হাল কি, অর্থনীতির বর্তমান অবস্থা কি সেখানে ফোকাস করুন ।"-During the tenure of Shaesta Khan a man can puchase 8 mon rice but thousans of people were hungry.At present in Bangladesh you can purchase 1 kg OMS rice paying 24 taka(the cheapest price in the whole word)No beggar begs for rice specially in the urban area.The northern part of Bangladesh every year there was famine named "Monga " but due to proper distribution of subsidy Monga has been a past story.Please try to understand economy.Staying in London you will not be able to understand Bangladesh economy.

koushik

koushik

২০১২.১২.২২ ১৪:০৫
greatest news for awamileague...

২০১২.১২.২২ ১৪:৪৬
আমাদের দেশে যেখানে মন্ত্রী এমপিরা প্রতিযোগিতা করে দুরনিতি করতেছে, সেখানে কি করে বাংলাদেশ ২০৫০ সাল নাগাদ অর্থনীতিতে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে?

dibakar .

dibakar .

২০১২.১২.২২ ১৪:৪৯
আগে না চিনলে ও এখন ল্যাটিন আমেরিকার সাধারণ মানুষও বাংলাদেশ কে ভালভাবেই চেনে ।

reton,ottawa,canada

reton,ottawa,canada

২০১২.১২.২২ ১৪:৫৪
আকাশ কুসুম কল্পনা ।

Abdullal Al-mamun

Abdullal Al-mamun

২০১২.১২.২২ ১৫:১৪
যেখানে একটি পদ্মা সেতুর জন্য এখনো আমাদের বিদেশের কাছে ভিক্ষা করা লাগে। যেখানে শেয়ার বাজার এর শেয়ার হোল্ডাররা পথে। ব্যাংক এর বিশাল অর্থ লোপাট হয়েছে। সেখানে এ ধরণের সুরসুরি দেয়ার কোন অর্থ হয়না।

Md. Farid

Md. Farid

২০১২.১২.২২ ১৫:৪৩
1. Stable politics
2. Communial harmoney
3. Reduce corruption
4. Skilled man power export
5. Birth rate control
can take bangladesh to a new hight even before 2050
২০১২.১২.২২ ১৫:৪৫
উৎকৃষ্ট সামরিকতন্ত্রের চেয়েও যে নিকৃষ্ট গণতন্ত্র উত্তম , এ হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ।

Md. Anwar Hossain

Md. Anwar Hossain

২০১২.১২.২২ ১৫:৪৮
certainly this is great news for us. hopefully our next generation will get privilege consequence of this result.our bangladesh become developed country one of them. it is not possible. political stabilization, increased remmitence, developed infrustructure, gas supply, produced electricity as demand as well as inreased foreign investment are perimeter for that. if we can develop this sector hopefully we reach to the point.

Ibrahim

Ibrahim

২০১২.১২.২২ ১৫:৫০
স্বপ্নের একটা সীমা থাকা উচিৎ।

alamgir hossain

alamgir hossain

২০১২.১২.২২ ১৫:৫৮
প্রবৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোকে ছাড়াবে বাংলাদেশ! যদিও এটি এখন একটি প্রশ্ন সূচক বা বিস্ময় সূচক মার্ক। তারপরও বিশ্বাস করি স্বপ্ন দেখি আমাদের প্রিয় মাতৃভূভূমী একদিন স্বগৌরবে বিশ্বের মধ্যে মাথা তুলে দাড়াবে। তবে সেটার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। আর আমরা প্রতিক্ষায় আছি সেই নেতার, যে সুধুমাত্র দেশ এবং দেশের মানুষকে ভাল বাসবে।

২০১২.১২.২২ ১৬:০২
এরকম একটা ফ্যান্টাসির খবর কি লিড নিউস হতে পারে ? আমাদের দেশ এগিয়ে যাক , আমাদের ভবিস্যত ভালো হোক এটা আমাদের ঐকান্তিক চাওয়া কারণ এ দেশটা আমাদের l তবে বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে আমরা সামনের এক বছরের চিত্র ভিসুয়ালাইজ করতে পারি না , সেখানে পঞ্চাশ বছরের পরের স্বপ্ন দেখানো একটা প্রতারণা ছাড়া আর কি হতে পারে ?

S.M.Lizon

S.M.Lizon

২০১২.১২.২২ ১৬:০৮
বাংলাদেশ থেকে দুর্নীতিবাজর বের করতে পারলে পরবর্তী ৪-৫ বছরের মধ্যেই ইনশাআল্লাহ আমরা ইউরোপ-আমেরিকার মত উন্নত দেশে পরিনত হতে পারি। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এটা কবে সম্ভব হবে সেটা কল্পনাই করতে পারি না.। :(

Mohammed Mizanur Rahman

Mohammed Mizanur Rahman

২০১২.১২.২২ ১৬:২৬
বাংলাদেশ সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের পাঠানো অর্থ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার টেকসই ও শক্তিশালী করতে সহায়তা করছে। আভিবাশিদর জননে আমদের দেশের শরকার কি করচে ? কিচ্চুনা , তারা পদে পদে হচ্চে হয়রানির শিকার আর পরাতারিত , আপমানিত হচ্চহে নিজের দেশে। আর বািরের দেশের কথা নাহয় বাদি দিলাম। লযযা সরকারের রাখার কি জায়গা আচে ? দয়া করে কিচু করার থাকলে করুন নাহয় সসথা বুলি বলে আর পরবাশিদের আপমানিত করবেন না দয়া করে !!

mahmud204c

mahmud204c

২০১২.১২.২২ ১৬:২৬
রাজনীতিক দূর্বতা্য়ণই আমাদের অর্থনীতির প্রধান অন্ত:রায় । দূর্নীতির বিরোধধে এখন মানুষ আগের চাইতে অনেক সোচ্চার, লুটপাট আর হরতাল যদি থেমে যায় আমরা ২০৩০ এর ভিতর মালশিয়া লেভেলে যেতে পারবো। খবরটি আমাদের জন্যে সত্যিই ইতিবাচক ।

২০১২.১২.২২ ১৬:৪০
Our main obstacle is dirty politics of how to occupy power for ever and corrupt administration.

Shahab Uddin

Shahab Uddin

২০১২.১২.২২ ১৬:৪৭
বাংলাদেশের অরথনীত এখন ও পশচীমা দেশের ছেয়ে ভাল। শুধু অসুববিধা দুরনীতি। বাংলাদেশের দরকার একজন সাধু নেতা।

Shahab Uddin

Shahab Uddin

২০১২.১২.২২ ১৬:৪৮
বাংলাদেশের অরথনীত এখন ও পশচীমা দেশের ছেয়ে ভাল। শুধু অসুববিধা দুরনীতি। বাংলাদেশের দরকার একজন সাধু নেতা।
২০১২.১২.২২ ১৬:৫৫
বাংগালি পামপ পেলেই একেবারে লুফে নেয় । এর আগে দরকার বরতমান পারিপারশিকতা বিবেচনায় আনা । এরকম চলতে থাকলে কারো বাবার সাধ্য নেই দেশটা ধ্বংস হয়ে যেতে ততদিন পরযন্ত ।

mizan

mizan

২০১২.১২.২২ ১৭:১৭
এই ধরনের ভুয়া অবিশ্বাসের আশ্বাস দিয়ে গরিবের রক্ত চুষে পৃথিবীর অল্প সংখ্যক ধনি বেক্তিরা বেচে আছেন কিন্তু গরীবের ছোবল থেকে বাচবেন বলে মনে হয়না আর সেদিন বেসি দূরে নয়,দিন খন না হয় নাই দিলাম।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১২.২২ ১৭:২৩
ঠিকই আছে। স্বপ্নই যখন দেখবো, দেশকে নিয়ে এরকম ভালো একখানা স্বপ্ন দেখেই মরা ভালো।

mizan

mizan

২০১২.১২.২২ ১৭:২৫
যা কিছু আমি ভোগ করে যেতে পারবোনা তার কথা শুনতে শোনাতে লজ্জা বোধ হয়।

২০১২.১২.২২ ১৭:২৮
রাজনিতিবিদদেরা আমাদেরকে ক্রমান্যয়ে চোরের জাতিতে পরিনত করেছে তাই আমাদের নিয়ে আশা করা উচিৎ না। আমরা হচ্ছি চোরের খনি। আমাদের দেশে এইডস ভাইরাসের চেয়ে আবুল ভাইরাস বেশি বিপদজনক। দুই/এক আবুল ভাইরাস পুরো পদ্মা সেতু খেয়ে ফেলেছে এটা কি কোন ছোট খাটো বিষয় ? বিএনপির তারেক-কোকো ভাইরাস আর আওয়ামিলিগের আবুল ভাইরাস সাথে নিজামি আর এরসাদ ভাইরাসত সহযোগি হিসাবে আছেই। সুতরাং কোন আশাভরসা নাই। আশাকরা যাবে যদি ফখরুদ্দিন আর মইনুদ্দিন সাহেবদেরকে ২৫ বছরের জন্য দেশ চালাতে দেওয়া যায় তা হলে।
২০১২.১২.২২ ১৭:৩২
ওপরে (অর্থনীতি) ফিট-ফাট, ভিতরে (রাজনিতি) সদরঘাট !!
২০১২.১২.২২ ১৭:৩২
আলমাস চৌধুরী, লন্ডন
২০১২.১২.২২ ১২:০৩
মানুষ কি আজ না খেয়ে ২০৫০ সাল পর্যন্ত অপেক্ষা করবে খাবার জন্য ? কি উন্নয়ন হবে সেটা তো কল্পনা করে নেওয়া খুব সহজ, চার বছর আগে ডিমের হালি ছিল ১২ টাকা, আজ সেটা ৩৮ টাকা ! ২০৫০ সালে হয়ত সেটা ২৫০ তাকে পৌঁছে যাবে ! আজ জনগনের হাল কি, অর্থনীতির বর্তমান অবস্থা কি সেখানে ফোকাস করুন ।
ভাই লন্ডন থেকে দেশের অবসথা আপনি কি বুঝবেন ? চার বছর আগে কত ছিল আপনি জানেন ? ২৮ টাকা, জানবেন কিভাবে?থাকেন ত লন্ডন,নিয়মিত বাজার করি।ার কেনার সামরথ আগের তুলনায় অনেক ভাল।দেশ উপরে যাইব কেমনে ?আপনেরা পিছে টানলে পিছেই থাকব

abdus Sabur

abdus Sabur

২০১২.১২.২২ ১৭:৫২
বাংলাদেশের অনেক সমভাবনা । কিন্তু সমসসা হল অসত পরসাসন ।

Fahim Mahmud Rony

Fahim Mahmud Rony

২০১২.১২.২২ ১৭:৫৩
যদি ২০৫০ সাল পর্যন্ত বেচে থাকতাম তাহলে দেখে যেতে পারতাম.

anwar rana

anwar rana

২০১২.১২.২২ ১৭:৫৪
যদি রাজনীতিবিদরা দূর্নীতি মুক্ত হয়ে সত্যিকারের দেশ প্রেমিক হয়, তবে ২০৫০ নয়, ২০২৫ সালেই তা সম্ভব।
আর যদি বর্তমানের মত ডিজিটাল রাজনীতি ডিজিটাল দূর্নীতি বহাল থাকে তাহলে ৩০০০ সালেও সম্ভব নয়।

masud

masud

২০১২.১২.২২ ১৭:৫৬
যারা এই আশা জাগানিয়া সংবাদের মাঝে রাজনীতি ও হতাশা খুজে বেরান তাদের মনের গুপ্ত কথা হল বাংলাদেশের স্বাধীন হওয়াটাই ভুল হয়েছে কিন্তু এখানে সাহস করে বলতে পারছেন না। আর হা সংবাদটাকে যুক্তিযুক্ত মনে করার পিছনে খুব সাধারন একটা কথা আছে একটি শক্তির ক্ষয় হয় বলেই আরেকটি শক্তির উত্থান ঘটে। আর এটাতো দিবালোকের মত স্পষ্ট যে ইউরোপের অর্থনীতি আজ ক্ষয়িষ্ণু। এই সংবাদের পিছনে আরেকটি যুক্তি হলো অর্থনইতিক মন্দার সময়েও আমরা আশাপ্রদ প্রবৃদ্ধি ধরে রেখতে পেরেছি। হা আমাদের উচিৎ বৈদেশিক রেমিটেন্সের উপর অধিকতর নির্ভরশীল না হওয়া। কারন ধনীদেশগুলোর অর্থণীতি খারাপ হতে থাকলে আমাদের দেশের রেমিটেন্সও কমতে থাকবে। তাই আমাদের উছিত মাঝারি মানের শিল্পের দিকে বেশি মনো্যোগী হওয়া এবং ৫০ এর মধ্যে ভারী শিল্পে প্রবেশ করা। তাহলে আমরা অবশ্যই ২০৫০ পৃথিবীর অন্যতম একটা অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারব।

GIAS ,ITALY giasbd01@yahoo.com

GIAS ,ITALY giasbd01@yahoo.com

২০১২.১২.২২ ১৮:১১
বাংলাদেশের ক্ষেত্রে রেমিটেন্সকে গুরুত্ব দেয়া হয়েছে, কিন্তু আমাদের রাজনীতিকরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগের মাধ্যমে দেশে কর্ম সংস্থান বৃদ্ধির কোন চেষ্টাই করছেনা। যখন যারা ক্ষমতায় থাকে শুধু লুটপাট নিয়েই ব্যস্ত থাকে। ক্ষমতাশীনরা রেমিটেন্সকে শিল্প উন্নয়নের কাজে লাগালে ২০৩০ এর মধ্যেই বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।

md. shakhawat Hossain

md. shakhawat Hossain

২০১২.১২.২২ ১৮:২৫
1st need political mutual understanding, certainly it is good news for us.

Ruhul Amin

Ruhul Amin

২০১২.১২.২২ ১৮:৪৯
What about political development ?

Young-person-uk

Young-person-uk

২০১২.১২.২২ ১৮:৫৮
বাংলাদেশের শক্তি হচ্ছে প্রবাসীরা, যারা প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে অথচ তাদের প্রতি কোন খেয়াল রাখা হয়না। বাংলাদেশের শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে হচ্ছে না, না হলে বাংলাদেশ মালয়েশিয়া বা সিঙ্হাপুরের কাছাকাছি চলে যেত।

Farhan Fardin

Farhan Fardin

২০১২.১২.২২ ১৯:১৯
তবে সবই সত্য হবে যদি আমরা নতুন নেতা পাই,

jakir hussain

jakir hussain

২০১২.১২.২২ ১৯:২৭
২০৫০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে ! আর ২০৫০ সালে পশ্চিমারা চাদ আর মঙ্গলের বসিন্দা হবে ! এটা হলো আমার পূর্বাভাস !!

আসিফ

আসিফ

২০১২.১২.২২ ১৯:২৯
প্রবৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোকে ছাড়াবে বলেই কি জ্বালানী উপদেষ্টা জ্বালানীর দাম বাড়ানোর ঘোষনা দিয়েছেন? পশ্চিমা দেশগুলোর সাথে তো এখন আমাদের প্রতিযোগিতা করতে হবে!!

Zahid Hossain

Zahid Hossain

২০১২.১২.২২ ১৯:৩১
Bangladesh would have been more developed by this time had their been political stability in the country and administration run by quality people. We are lacking in both. The mass people are not getting benefit of the l development which Bangladesh has achieved so far. Only rich people are becoming more rich through unfair means. I think if only for 05 years Bangladesh is politically stabilize she does not have to wait till 2050 to show the world what progress she has made.

kamal uddin

kamal uddin

২০১২.১২.২২ ২০:০২
For this need political stability and a great leader.

Mohon.Belgium

Mohon.Belgium

২০১২.১২.২২ ২০:১৫
Good news for us.

Rafayet

Rafayet

২০১২.১২.২২ ২০:২৫
মাঝে মাঝে এই সব রুপকথার গল্প পরতে ভালই লাগে।

sujjon

sujjon

২০১২.১২.২২ ২০:৫৫
ভাল খবর .....আশায় থাকলাম ................................

Firoz

Firoz

২০১২.১২.২২ ২১:৪২
আশাবাদী

Shah Alam (SCSC)

Shah Alam (SCSC)

২০১২.১২.২২ ২২:৩৬
The Guardian, you are still being a baby. We have yet no plan to develope our country After 41 years of our independent, but if we can be freed from corruption, then possible.

Md. shariful islam

Md. shariful islam

২০১২.১২.২২ ২২:৪৫
VERY GOOD NEWS FOR BANGLADESH

Shajol

Shajol

২০১২.১২.২২ ২২:৫৭
গাছে কাঁঠাল গোফে তেল, ২০১২-১৩ অর্থ বছরই চলছে ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ২০৫০ সাল নিয়ে স্বস্তির ঢেকুর তোলার কোনো যুক্তি আছে কি ? আর যেভাবে দেশে লুটপাট চলছে তাতে ২০৫০সাল পর্যন্ত দেশটা টিকে থাকে কিনা তাই নিয়েই যথেষ্ট সন্দেহের অবকাশ আছে

Mia Russel (UK)

Mia Russel (UK)

২০১২.১২.২২ ২৩:০৪
One of my teacher said me in the class "Don't believe in newspaper when they talk about economics", it seems true me now. Basically growth rate would be higher in developing countries than developed countries since labor are underemployed or unemployed in developing countries.

zahid

zahid

২০১২.১২.২২ ২৩:১৯
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রাত ১০টা ৪৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।FIRST SAVE LIFE THEN THINK ABOUT THE YEAR 2050.WHEN TOO MUCH CORRUPTION , TERRORISM HELD IN SOCIETY THEN ALLAHA GIVE EARTH QUACK.

likhon

likhon

২০১২.১২.২২ ২৩:৩২
FAKE DREAM !!!!!!! ONLY THIS DREAM CAN SEE BY THREE "ABUL"