ফিফা-ব্যালন ডি’অর
ইব্রার পছন্দ মেসি, বেনজেমার রোনালদো
লিওনেল মেসির সঙ্গে তাঁর সম্পর্কটা ভালো নয়। বার্সেলোনায় এক মৌসুমের বেশি টিকতে পারেননি। বাজারে গুঞ্জন আছে, মেসির সঙ্গে বিবাদে জড়িয়েই নাকি তখনকার কোচ পেপ গার্দিওলার আস্থা হারিয়েছিলেন। সুযোগ পেলেই গার্দিওলাকে সমালোচনার বৃষ্টিতে ধুয়ে দেন। কিন্তু ব্যক্তিগত রেষারেষিকে ঊর্ধ্বে রেখে জ্লাতান ইব্রাহিমোভিচ বলছেন, এবারের ফিফা বর্ষসেরা মেসিরই হওয়া উচিত। তিনি যে মেসির কতটা ভক্ত সেটা বোঝা যাবে ইব্রার এই কথা থেকে, ‘মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। ব্যালন ডি’অর ওরই পাওয়া উচিত। জানি এই পুরস্কার সে অনেকবার জিতেছে। কিন্তু এবারও এটার যোগ্য সে। ও মাঠে এমনভাবে খেলে যেন প্লে-স্টেশনে খেলছে। সত্যিই অবিশ্বাস্য। যারা এটা মনে করে না, হয় তারা ফুটবলের কিছু জানে না, নয়তো বোকার মতো কথা বলে।’
মেসির তিনি অন্য রকম ভক্ত বটে। তবে ইব্রার মতে জিনেদিন জিদান ছিলেন অনন্য, ‘জিদান যখন মাঠে নামত, বাকি ১০ জন খেলোয়াড়ও যেন ভালো খেলোয়াড় হয়ে উঠত। এটা ছিল জাদু। সে ছিল অনন্য এক খেলোয়াড়। সে ছিল ভালোর চেয়েও বেশি কিছু, অন্য গ্রহের খেলোয়াড়। সে মাঠে নামলে তার সতীর্থরাও তার মতোই হয়ে যেত। যে খেলোয়াড় অন্যদেরও ভালো হয়ে উঠতে সাহায্য করে, তারাই আসলে পার্থক্য গড়ে দেয়। তার মতো আর কাউকে আমরা দেখব কি না, আমি জানি না।’
ইব্রা যখন মেসিকে বর্ষসেরা হিসেবে বেছে নিচ্ছেন, সেই সময় করিম বেনজেমা বলছেন, ফিফা-ব্যালন ডি’অর আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাপ্য। শুধু তিনি নিজে নন, রিয়াল মাদ্রিদের প্রতিটি খেলোয়াড়ই নাকি সেটা মনে করেন, ‘কার ব্যালন ডি’অর জেতা উচিত? অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোর। মাদ্রিদের আমরা সবাই ওর পাশে আছি।’ এই সবার মধ্যে দুই আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন আর অ্যাঙ্গেল ডি মারিয়াও আছেন কি না, সেটি অবশ্য পরিষ্কার করেননি বেনজেমা।
মেসি-রোনালদোই ফেবারিট। তবে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে আবার মনে করেন, তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই না পেলেও আন্দ্রেয়া পিরলোই আসলে এবারের ফিফা-ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার। কন্তে বলেছেন, ‘মেসি যদি হাজার হাজার গোলও করে, তার পরও আমি ব্যালন ডি’অর পিরলোকেই দেব।’
মজার ব্যাপার হলো, ফিফা-ব্যালন ডি’অর নিয়ে মেসি-রোনালদো কিন্তু অভিন্ন অবস্থানে। দুজনই প্রায় একই সুরে বলছেন, এই পুরস্কার জিতলে খুশি হবেন। না জিতলেও ক্ষতি নেই। দলীয় সাফল্যটাই আসল। কাল প্রকাশিত এক সাক্ষাৎকারে অবশ্য রোনালদোর কথা শুনে বোঝা যাচ্ছে, মুখে দুজন যা-ই বলুন, মনে মনে এই পুরস্কার ঠিকই চান, ‘যদি জিতি তাহলে ঠিকই আছে। কিন্তু না জিতলে মন খারাপ করব না। জীবন থেমে থাকবে না। তবে অবশ্যই আমি জিততে চাই। আমি মিথ্যা বলব না বা এটা নিয়ে প্রতারণাও করতে চাই না।’
৭ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে এবারের বর্ষসেরা ফুটবলারের নাম। এএফপি, ওয়েবসাইট।








মিজানুর রশীদ চৌধুরী
২০১২.১২.২০ ০৩:৩৩Jahirul islam
২০১২.১২.২০ ০৪:৫৪Imtiaz Rony
২০১২.১২.২০ ১০:০৪md. nazmul hasan
২০১২.১২.২০ ১০:৩৯md. nazmul hasan
২০১২.১২.২০ ১০:৪০Mohammad Shah Alam
২০১২.১২.২০ ১০:৪৪Md. Billal Hossain
২০১২.১২.২০ ১০:৫৭Md.Tanvir Nazim Chowdhury
২০১২.১২.২০ ১১:৪৬alamgir
২০১২.১২.২০ ১২:৫৪md. golam mustafa
২০১২.১২.২০ ১৩:৩৭No need to explain to anybody; last couple of year he drives all the way & he proved himself.
N. Hasan Razu
২০১২.১২.২০ ১৪:২৫ফাহাদ
২০১২.১২.২০ ১৪:২৬Rumel Khan
২০১২.১২.২০ ১৭:১৯Mohammad Al-Amin Khan
২০১২.১২.২০ ১৮:২০I am sure Messi Will won the Fifa Balon De AR-2012
Md. Ashraf Ali
২০১২.১২.২০ ১৯:০২Sumon Islam
২০১২.১২.২০ ১৯:৩০tanvir
২০১২.১২.২১ ০১:২২