ফিরছেন মৃত্যুঞ্জয়ী আবিদাল!

| তারিখ: ২০-১২-২০১২

  • ৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসছেন আবিদাল!

মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসছেন আবিদাল!

মাঠে ফিরছেন ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী এরিক আবিদাল। গত এপ্রিলে যকৃৎ প্রতিস্থাপনের আগে যে চিকিৎসকেরা ছিলেন সংশয়ে, সেই তাঁরাই আবিদালকে পূর্ণ সম্মতি দিয়েছেন অনুশীলনের। বার্সেলোনার মূল দলের বাইরে অনুশীলন শুরুও করে দিয়েছেন ফরাসি ডিফেন্ডার। বার্সেলোনার মূল দলের হয়ে অনুশীলন শুরু করবেন শিগগিরই। আর বার্সেলোনার জার্সি গায়ে আগামী জানুয়ারিতেই তাঁকে দেখা যেতে পারে মাঠে।
২০১১ সালের মার্চে প্রথম ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী ক্যানসার, যকৃতে টিউমারের আকারে। দ্রুতই অস্ত্রোপচার করানো হয়। কিন্তু প্রথম অস্ত্রোপচারে সমস্যা হওয়ায় এ বছরের মার্চে এসে চিকিৎসকেরা নিশ্চিত হন, তাঁর যকৃৎই প্রতিস্থাপন করতে হবে। যকৃৎ প্রতিস্থাপনের আগে চিকিৎসকেরাই সংশয় প্রকাশ করেছিলেন, আর হয়তো কোনো দিন সে ফুটবল খেলতে পারবে না। এমনকি তাঁর জীবনই ছিল হুমকির মুখে। আবিদাল নিজেই তো অবাক হয়ে ভাবেন, যকৃৎ প্রতিস্থাপনের পরও যে বেঁচে আছেন, এটা তাঁর ভাগ্য।
ফুটবল মাঠের মতো জীবনের এই যুদ্ধেও কঠোর অধ্যবসায় এবং দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন আবিদাল। এ জন্য সম্প্রতি তাঁকে দেওয়া হয়েছে ১৩তম প্রিক্স পিরিনিজ পুরস্কার। এই পুরস্কারের জন্য শুভানুধ্যায়ী সবাইকে ধন্যবাদ জানিয়ে ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘আমি আবার ফুটবল খেলার জন্য লড়াই করব। আর যদি খেলতে না-ও পারি, সমস্যা নেই। জীবনটা কাটিয়ে দেব পরিবারের সঙ্গেই।’ ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Kamal Hossain

Kamal Hossain

২০১২.১২.২০ ০৯:০৫
মৃত্যুকে বুড়ো আঙুল কিভাবে দেখায় বুঝলাম না

khaled rana

khaled rana

২০১২.১২.২০ ১০:৪৬
Good news for Barca

Sabbir Hossain

Sabbir Hossain

২০১২.১২.২০ ১১:১২
আমাদের দেশে বুড়া আংুল দেখান মানে খারাপ কিসু কিন্তু তাদের দেশে বুড়া আনুগুল মানে সব কিছু ঠিক আছে। Everything is OK.

abdus Sabur

abdus Sabur

২০১২.১২.২০ ১১:১৩
তবে কি আবিদাল অমর হয়ে গেল ????????????????????

২০১২.১২.২০ ১১:২৭
That means I am all right! It is not possible to show thumps to death. We believe almighty Allah Who can do anything.

Ibrahim

Ibrahim

২০১২.১২.২০ ১১:৩২
@Kamal Hossain: ভাই ছবিটা দেখে বুঝেন না।

alamgir

alamgir

২০১২.১২.২০ ১২:৫৯
GOOD NEWS..BUT IN THE FIELD HE CANT 100% PERFORMANCE

MD.Asibul Alam Limon

MD.Asibul Alam Limon

২০১২.১২.২০ ১৩:৩০
wish u good luck,,we are eagerly waiting to see your play for barca,,come back soon....