• হোম
  • সারা দেশ
  •   শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে বিরোধী নেতাদের জেলে পুরছে আর রেহাই দিচ্ছে ‘আবুলদের’

মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া

শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে বিরোধী নেতাদের জেলে পুরছে আর রেহাই দিচ্ছে ‘আবুলদের’

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২০-১২-২০১২

  • ৩১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
খালেদা জিয়া

খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার দাগি আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করে জেলে পুরছে। অপর দিকে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও মামলা থেকে রেহাই দিয়েছে ‘আবুলদের’।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশে খালেদা জিয়া এই অভিযোগ করেন।
বিএনপির চেয়ারপারসন পদ্মা সেতুর দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে আসামি না করায় সরকারের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘পদ্মা সেতু হলো না কেন? মামলায় দুই আবুল বাদ গেল কেন? পদ্মা সেতু শুরুর আগেই বিদেশে ঘুষ নিয়ে দেশের সম্মান নষ্ট করেছেন। বিশ্বব্যাংক বারবার বলল দুর্নীতির সঙ্গে জড়িতদের ধরার জন্য। তাদের নামে মামলা-মোকদ্দমা হলে বিশ্বব্যাংক টাকা দিতেও রাজি ছিল। কিন্তু আজ পর্যন্ত দুর্নীতিবাজ চোরদের ধরা হয়নি। দুই আবুল বাদ গেল।... আবুলদের ধরতে চান না। কারণ কান টানলে মাথা আসবে।’
বিএনপির চেয়ারপরসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে বলেন, ‘এসবের দিকে সরকারের দৃষ্টি নেই। তারা ব্যস্ত কমিশন আর লুটপাটের দিকে। এই সরকারের আশপাশে, ডানে-বাঁয়ে সবাই চোর। সরকারের উপদেষ্টা চোর, মন্ত্রী চোর, এমপি চোর। সরকার নিজেই এবং তাঁর আত্মীয়স্বজন চোর। এই চোরদের দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।’ তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, দেশ স্বাধীন করে বসে থাকলে চলবে না, এখন দেশ রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার মুক্তিযোদ্ধা অংশ নেন। প্রায় আধা ঘণ্টা বক্তৃতা করেন খালেদা জিয়া। বিকেল সোয়া তিনটার দিকে মঞ্চে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের সালাম দেন। তিনি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো, তাঁদের জন্য একটি হাসপাতাল নির্মাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশের আহ্বায়ক শাহজাহান ওমরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, সাদেক হোসেন, এলডিপির অলি আহমদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ, সাদেক আহমেদ খান, নুরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) আইনুদ্দীন, কর্নেল (অব.) জয়নাল আবেদীন প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Tanvir

Tanvir

২০১২.১২.২০ ০৪:২৪
This is Bangladesh, anything is possible. BNP did the same thing and also let the killer go scot free (Shah Alam's son) for 50 crore. Some of the money was returned to the govt. by Babar. No one is a saint here, we need new leadership. Neither Hasina nor Khaleda is good for the nation, they bith are destructive and sick.

২০১২.১২.২০ ০৫:৪১
কথাগুলো অস্বীকার করার কোনো উপায় নাই।

Albert Khan

Albert Khan

২০১২.১২.২০ ০৬:১৩
কারেক্ট .....................

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১২.১২.২০ ০৭:৪০
আপনি আভিযোগ গুলো খোলা মাঠে কেন সংসদে গিয়ে করতে পারেন না! ঐ মাঠে তো সব আপনার দলের লোক ওরা আপনার কথা শুনে কি করবে!

Md.sahid Hossen

Md.sahid Hossen

২০১২.১২.২০ ০৮:১০
বর্তমান সরকার আবুলদের রেহাই দিলে্ও জনতার আধালতে ওদের রেহাই নেই।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১২.১২.২০ ০৮:২৭
দেশ স্বাধীন করে বসে থাকলে চলবে না, এখন দেশ রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।অতি ঊওম কথা , কিন্তু অাপনারা কী অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবেন ? মানুষ অাপনাকে নিয়ে এখন অাসাবাদি । এবার অনতত দেশের জন্য ভাবুন জনগন অাপনার সাথে থাকবে।

Daud Kaka

Daud Kaka

২০১২.১২.২০ ০৮:৩২
ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের দেয়া প্রতিশ্রুতি ভুলে যাবেন না তো ?

mahobuber rahman

mahobuber rahman

২০১২.১২.২০ ০৮:৫১
100% Right

Nurul Shimul

Nurul Shimul

২০১২.১২.২০ ০৯:০৯
আমাদের খালেদা আপা তো দারুন বোকা!!!!! আরে ভাই হাজতে কি আর সাহারা মরুভুমির মত অঢেল জায়গা আছে????/ ওখানে নতুন একজন কে ঢুকাতে হলে তো কাউকে না কাউকে ছাড়তে ই হবে...

Sajjad

Sajjad

২০১২.১২.২০ ০৯:১৩
আপনার কি হিংসা হচ্ছে? সামনেরবার নির্বাচিত হলে ওদের জেলে পুরে দিয়েন।

Rashadul Islam

Rashadul Islam

২০১২.১২.২০ ০৯:১৯
১০০ % হক কথা

২০১২.১২.২০ ০৯:৪৬
দশ কথার এক কথা...

FM Shiplo

FM Shiplo

২০১২.১২.২০ ১০:১২
I think you are right but when you were in Power at least 10 years. We were not in peaceful country. Actually we want to change as we realized situations since 1991 to till to date. We hard to believe oath of BNP & AL.

২০১২.১২.২০ ১০:২২
আবুলরা যে জনগনের সাথে সাথে ‍আপনাদেরকেও ‍আবুল বানিয়ে রেখেছে এটাই ‍এদেশের জনগনের বড় র্দূভাগ্য।
২০১২.১২.২০ ১০:৩৯
IN OUR COUNTRY EVERYTHING IS POSSIBLE
IT IS OUR CULTURAL

Mohammad Nuruddin Jahangir

Mohammad Nuruddin Jahangir

২০১২.১২.২০ ১০:৪৯
সরকার দাগি আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে বিরোধিদলকে ঠেকানোর জন্য।সরকার চায় জোর করে হলেও আরো একবার খমতায় থাকতে কারন যেসব আকাম তারা করেছে অন্য কেও আসলে তাদের জেলে যাওয়া নিশচিত।

Dr. Mizanur Rahman

Dr. Mizanur Rahman

২০১২.১২.২০ ১১:৩০
স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের মস্ত্রী বানানো, জজ মিয়ার নাটক সাজানোর দিনগুলোর কথা একটূ স্বরন করুন। তবে কোন সনত্রাসীকে জামিন দেওয়ার ক্ষেত্রেও এটি একটি থারাপ নজির।

Raihanul Islam

Raihanul Islam

২০১২.১২.২০ ১১:৪৩
যে যাই বলুক বিকাশের মত একজন সন্ত্রাসীকে খালাস করে সরকার ঠিক কাজ করেনি।

M. Tanvir Siddiki

M. Tanvir Siddiki

২০১২.১২.২০ ১১:৫৬
এখানেই তো আমার মাথার উপর দিয়ে তথ্য যায়....বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয় ময়লার গাড়ী ভাঙ্গা মামলায় !!! স্বরাষ্ট্র মন্ত্রী তো গ্রেফতার হলেন না বিশ্বজিত হত্যার কারণে !!! ঠিক উল্টো দেখা যাবে বিএনপি এর আমলে....কে ভাল কে খারাপ ??? ৫০০ টাকার দুই দিকে দুই রকম কিন্তু ৫০০ টাকাই তো.....

Shamsul Hasan

Shamsul Hasan

২০১২.১২.২০ ১২:২০
We lost Bridge!! 2 Abul is most important then 5 crore people of South- West Bangladesh. So 5 Crore Votes is less then 2 Abul Votes. SHAME SHAME SHAME. P P P P P
২০১২.১২.২০ ১২:২৫
সরকার দাগি আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে বিরোধিদলকে ঠেকানোর জন্য।যে যাই বলুক বিকাশের মত একজন সন্ত্রাসীকে খালাস করে সরকার ঠিক কাজ করেনি।
২০১২.১২.২০ ১৪:০৪
world Bank also complain to you against your Golden boy Tareq but what you say to them can you remember that madam!Your son is fomous in the field of corruption and thats know everyone.

Kamal Hossain (মাগুরা)

Kamal Hossain (মাগুরা)

২০১২.১২.২০ ১৪:১৬
=কামাল হোসেন (মাগুরা)=
"দুই আবুল বাদ গেল।... আবুলদের ধরতে চান না। কারণ কান টানলে মাথা আসবে।’"
Absulutely right

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১২.১২.২০ ১৪:৩৪
আবুলদেরকে কবুল করে নেবার পায়তারা বন্ধ হবে বলে মনে হয়না । আর শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে জনগণকে আতঙ্কের মধ্য রাখা হচ্ছে ।

Roy

Roy

২০১২.১২.২০ ১৪:৪৬
ঠিক এইভাবেই আওয়ামীলীগ মূলা দেখিয়ে ছিল নির্বাচনের আগে। লাভ কি হল? বাংলাদেশের আমজনতাকে সারা জীবন মুলার আশাই করতে হবে। মূলা কখনো পাওয়া যাবে না।

Md.Imran Hashemi

Md.Imran Hashemi

২০১২.১২.২০ ১৪:৫৪
যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে আসামি না করাটা অস্বাভাবিক ???

sufian

sufian

২০১২.১২.২০ ১৪:৫৮
'কান টানলে মাথা আসবে।’ ১০০% সত্যি কথা। আসা করি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবেন। মনে রাখতে হবে ক্ষমতায় গিয়ে যেন কান টানার কথা ভুলে না যান। খুম, গুম ও লুটপাটের সঠিক ও যথাযথ বিচার করতে হবে।
জনগন আপনার সাথে আছে।

Mohan

Mohan

২০১২.১২.২০ ১৫:২৮
সরকার দাগি আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করে জেলে পুরছে। অপর দিকে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও মামলা থেকে রেহাই দিয়েছে ‘আবুলদের’। আবুলদের ধরতে চান না। কারণ কান টানলে মাথা আসবে।’

২০১২.১২.২০ ১৫:৫৭
খুনী এবং যারা অবিচারের আয়োজন করছে, তাদেরকে একমাত্র প্রকৃতিই উপযুক্ত শাস্তি দিবে।

reyad

reyad

২০১২.১২.২০ ১৬:০৯
আপা ক্ষমতায় থাকতে আপনিও একই কাজ করসেন।আপনারা দুই দলই মুদ্রার দুই পিঠ। আপনারা জনগণ দের মুরগি ভাবেন, কারন আপনারা শিয়াল।

Iftekhar Thakur, United Kingdom

Iftekhar Thakur, United Kingdom

২০১২.১২.২০ ১৬:১০
Enough is enough, Don't want to see the corrupted BNP or AL any more, we need a third party to rise. We need people like Dr Yunus to lead us.
Iftekhar Thakur, United Kingdom.