বগুড়ায় আবারও যুবলীগের কর্মী খুন
বগুড়া শহরের ফুলতলা এলাকার চকতানপাড়ায় গতকাল বুধবার রাত সাড়ে আটটায় সন্ত্রাসীদের হামলায় যুবলীগের কর্মী শামীম হোসেন ওরফে বুশ (২৫) খুন হয়েছেন। এর আগে সোমবার শহরের রহমাননগর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা খায়রুল আনামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
এলাকার লোকজন জানিয়েছেন, ফুলতলা এলাকার আবদুস সামাদের ছেলে শামীম হোসেন তাঁর নির্মাণাধীন বাড়ির নিচে গতকাল রাত সাড়ে আটটার দিকে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগের যুবলীগ নেতা শাহীন হত্যা মামলার আসামি ছিলেন শামীম। কিছুদিন আগে র্যা ব তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে বের হয়ে আসেন তিনি।
সহকারী পুলিশ সুপার মোকবুল হোসেন জানান, সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেছে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তদন্ত চলছে।







mahabubul haque
২০১২.১২.২০ ০৩:০১
২০১২.১২.২০ ১২:৪৬