ফ্রান্স যাচ্ছে ‘উত্তরের সুর’

বিনোদন প্রতিবেদক | তারিখ: ২০-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও থার্ড আই বোম্বে চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে উত্তরের সুর ছবিটি। এবার ছবিটির প্রদর্শনী হবে ফ্রান্সের প্যারিসে, ৩০ ডিসেম্বর। ছবির পরিচালক শাহনেওয়াজ কাকলী জানান, ফ্রান্সের প্রবাসী বাঙালিদের সংগঠন ‘এশিয়ান কালচারাল ফ্রাঙ্কো বাংলাদেশি’ এই প্রদর্শনীর আয়োজন করেছে। পাশাপাশি প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন