কথোপকথন: মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে সংগীত প্রতিভা অন্বেষণের আয়োজন ‘রবি সেরা প্রতিভা’। প্রতিযোগিতার অন্যতম বিচারক হূদয় খান। কথা হলো তাঁর সঙ্গে

আগামী বছর আসবে আমার তৃতীয়টি

| তারিখ: ২০-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
হূদয় খান

হূদয় খান

বিচারক হওয়ার পর কেমন লাগছে?
চমৎকার। আমরা গান করার জন্য দেশের বিভিন্ন জায়গায় যাই। কিন্তু কখনো ওই এলাকার কারও গান শোনা হয় না। এর আগে আমার হূদয় মিক্স ৩ অ্যালবাম করতে গিয়ে সারা দেশ থেকে সংগীত প্রতিভা খুঁজেছিলাম। এবার কাজ করছি ‘রবি সেরা প্রতিভা’র জন্য। আমরা সারা দেশ থেকে প্রতিভাগুলো খুঁজে বের করে সবার সামনে নিয়ে আসছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।
এ পর্যন্ত যাদের গান শুনেছেন, তাদের কেমন মনে হচ্ছে?
অসাধারণ! আমরা অনেক ভালো ভালো ছেলেমেয়ে পাচ্ছি। সারা দেশে এই মেধাগুলো লুকিয়ে ছিল। তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন শুধু প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা।
এ পর্যন্ত কতজনকে চূড়ান্ত করেছেন?
সরাসরি ও মুঠোফোনের ভয়েস আপলোড অডিশনের মাধ্যমে ৩০ জনকে পাওয়া গেছে। তাদের মধ্য থেকে আমরা এখন পর্যন্ত ১০ জনকে চূড়ান্ত করেছি। যতটুকু জানি, এ মাসেই গ্র্যান্ড ফাইনাল হবে। বিজয়ীদের নিয়ে ফুয়াদ আল মুক্তাদির তাঁর পরবর্তী অ্যালবাম তৈরি করবেন।
এই অ্যালবামের সঙ্গে আপনার কোনো যোগাযোগ থাকবে?
না না, পুরো কাজ ফুয়াদ আল মুক্তাদির করবেন। আমি শুধু প্রতিযোগিতায় তাঁর সঙ্গে আছি।
এবার আপনার নিজের একক অ্যালবামের খবর বলুন।
এ পর্যন্ত আমার দুটি একক অ্যালবাম বেরিয়েছে—বল না (২০০৯) ও ছোঁয়া (২০১১)। আগামী বছর আসবে আমার তৃতীয়টি। সব পরিকল্পনা শেষ। এ মাসেই অ্যালবামটির কাজ শুরু করছি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন