সুরির পোয়াবারো
কেটি হোমস ও সুরি
বাবা টম ক্রুজের প্রতি মা কেটি হোমসের অভিযোগ ছিল, মেয়ে সুরিকে বিলাসিতায় অভ্যস্ত করে তুলেছেন টম। এবার টমও অভিযোগের তির তুলতে পারেন কেটির দিকে। বড়দিন উপলক্ষে সুরিকে ৩০ হাজার পাউন্ডের উপহার কিনে দিয়েছেন কেটি। সুরির জন্য ১৫ হাজার পাউন্ড দিয়ে কেনা হয়েছে একটি ভিক্টোরিয়ান ধাঁচের খেলাঘর। তাতে আছে পানি আর বিদ্যুতের ব্যবস্থা। বাগানে বসানো হবে সেটি। আরও দেওয়া হয়েছে ছোটদের জন্য তৈরি একটি মার্সিডিজ গাড়ি। সুরি আরও পেল একটি আইপ্যাড মিনি, র্যা লফ লরেনের পোশাক ও ক্লো থেকে কেনা কোট। মা-বাবা যিনিই দিন, দামি সব উপহার তো পাচ্ছে সুরিই। আইএএনএস।







Ratan Jyoti
২০১২.১২.২০ ০৮:৫৮Mohammad Shah Alam
২০১২.১২.২০ ০৯:১৫