২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে না

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২০-১২-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

২১ ডিসেম্বর শুক্রবার। বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ১২ মিনিট। সারা পৃথিবীতে এ সময়টি ঘিরে উত্তেজনা। জল্পনা-কল্পনা। পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ধ্বংসের গল্প নতুন নয়। কিন্তু কোনো সময়ই তা ঠিক হয়নি। এবার মায়া সভ্যতার দিনপঞ্জিকে ঘিরে কেউ কেউ বলছেন, পৃথিবীর শেষ দিন শুক্রবার। আর বিজ্ঞানীরা বলছেন, এগুলো মানুষের কল্পনা আর ব্যবসায়িক নতুন ফন্দি ছাড়া আর কিছুই নয়। পৃথিবী ধ্বংস হবে না।
কেন ২১ ডিসেম্বর ২০১২?
বর্তমান মেক্সিকোর দক্ষিণাঞ্চল, ক্যালিফোর্নিয়া, গুয়াতেমালা, বেলিজ এবং হন্ডুরাস ও এল সালভাদরের কিছু অংশজুড়ে বিস্তৃতি ছিল মায়া সভ্যতা। জ্যোর্তিবিদ্যা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ উন্নত ছিল। মায়ান যুগের শুরু আগস্ট ১১, ৩১১৪ খ্রি. পূ.। মায়া সভ্যতার দিনপঞ্জি অনুযায়ী এক লাখ ৪৪ হাজার দিনে (প্রায় ৪০০ বছর) এক বাকতিউন। ১৩ বাকতিউনে হয় পাঁচ হাজার ১২৫ বছর। এই সময় শেষ হবে ২১ ডিসেম্বর ২০১২। কিন্তু এরপর তাদের দিনপঞ্জিতে আর কোনো দিনের অস্তিত্ব নেই। তাই এ দিনটি ঘিরে যত সব কল্পনা-জল্পনা। কেউ কেউ বলছেন, হয়তো পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ হবে। মায়া সভ্যতার গবেষক মার্ক ভন স্টোনের মতে, মায়া ও অ্যাজটেক—কোনো সভ্যতাতে সরাসরি পৃথিবী ধ্বংসের কথা বলা হয়নি।
বিজ্ঞান কী বলে?
নাসা বলছে, জল্পনা-কল্পনার শুরু ২০০৩ সালে। সুমেরিয়ানদের কল্পিত নিবিরু নামের গ্রহটি ওই বছর মে মাসে পৃথিবীতে আঘাত হানবে। এর ফলে ধ্বংস হবে পৃথিবী। কিন্তু তখন কিছুই হয়নি। এর পরই শুরু হয় মায়া সভ্যতার দিনপঞ্জি নিয়ে কল্পনা। ২০১২ সালের ২১ ডিসেম্বরের পর ওই দিনপঞ্জিতে কোনো দিন নেই বলে অনেকেই বলতে শুরু করেন, ওই দিন নিবিরু আঘাত হানবে। কিন্তু এমন গ্রহের কোনো অস্তিত্বই নেই।
ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ, হাফপোস্ট হোম, নাসা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

M. Tanvir Siddiki

M. Tanvir Siddiki

২০১২.১২.২০ ১১:৪৯
লা-ইলাহা ইল্লেললাহু মুহাম্মাদুর রাসুল আল্লাহ্

Safkat Hossain Pranto

Safkat Hossain Pranto

২০১২.১২.২১ ০১:৫৯
এসব আজগুবি কথা বলার মানে কি এইটাই বুঝলাম না