নতুন ‘পৃথিবী’র সন্ধান?

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২০-১২-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দেখতে অনেকটা ‘পৃথিবী’র মতোই। কিন্তু সেখানেও কি রয়েছে প্রাণের উপস্থিতি? বিজ্ঞানীরা বলছেন, প্রাণের উপস্থিতি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডল ‘তাউ সেটি’তে রয়েছে পাঁচটি গ্রহ। এই পাঁচটি গ্রহের একটিতে প্রাণের উপস্থিতি থাকতে পারে। পৃথিবী থেকে প্রায় ১২ আলোকবর্ষ দূরে এর অবস্থান। পৃথিবীর চেয়ে আকারে প্রায় পাঁচ গুণ বড় হলেও প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনাময় অঞ্চলের মধ্যে এটিই সর্বকনিষ্ঠ গ্রহ। এ বিষয়ে কাজ করছেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চিলি এবং যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। ১৯৯৫ সালের পর থেকে এখন পর্যন্ত পৃথিবীর চারপাশে থাকা নক্ষত্রগুলোর মধ্যে প্রায় ৮০০-এর মতো গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে কোনোটিই হুবহু পৃথিবীর মতো নয়। কিন্তু এবারের সন্ধান পাওয়া গ্রহের তাপমাত্রা খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। তাই তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

iqbal hossain

iqbal hossain

২০১২.১২.২০ ০৪:৫৯
Any posibilities to migrate there? not for me but our political leaders for sake of making Bangladesh a peacefull country.

Sultana

Sultana

২০১২.১২.২০ ১২:১৪
তৃতীয় ও চতুর্থ বিশ্বযুদ্ধের পরে পৃথিবী ধ্বংসের পরে বিবর্তিত মানব গোষ্ঠীর আবাস স্থল এগুলো।

Md. Mazharul Islam Jony

Md. Mazharul Islam Jony

২০১২.১২.২০ ১২:২৫
সেদিন বেশি দুরে নয়। যখন আমরা আলোকবর্ষ পাড়ি দিয়ে নতুন পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করবো।