গ্রামীণফোনের নতুন সিইও বিবেক সুদ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২০-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
বিবেক সুদ

বিবেক সুদ

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিবেক সুদ। তিনি আগামী বছরের ৭ জানুয়ারি কাজ শুরু করবেন।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেলিনর গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও গ্রামীণফোনের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, ‘বিবেক সুদকে গ্রামীণফোনের নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর অভিজ্ঞতা বাংলাদেশের নেতৃস্থানীয় অপারেটর হিসেবে গ্রামীণফোনের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আমি নিশ্চিত।’
ভারতের মুঠোফোন অপারেটর ইউনিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তার পদ থেকে বিবেক সুদ গ্রামীণফোনের দায়িত্ব পেলেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেতৃত্ব প্রদানের সুযোগ পেয়ে খুবই আনন্দিত।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

SHAMSUL HUDA

SHAMSUL HUDA

২০১২.১২.২০ ১২:৩৭
No Bangladeshi is capable enough for this position ?